১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১ | DS30: ২,০৫৯.৩৭ +১.৯৭ | লেনদেন: ৭,৫৭৬.৬০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১
সারাদেশ

স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটের ঘটনায় গ্রেপ্তার ৯, দুই ট্রাক মালামাল উদ্ধার

স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটের ঘটনায় গ্রেপ্তার ৯, দুই ট্রাক মালামাল উদ্ধার
সংগৃহীত

রাজধানীর মিরপুর-১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভেকু নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটি থেকে লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করেন। পরে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করা হয়। একপর্যায়ে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ স্থাপনাটির বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়।

‘ভাঙচুরের পাশাপাশি দুটি আলট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি, তিনটি স্টিলের আলমারি এবং বিপুল পরিমাণ ওষুধসহ অন্যান্য সামগ্রী লুট করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাত ১২টা ৫ মিনিটের দিকে হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি শাহ আলী থানাধীন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে প্রবেশ করেন। তাঁরা সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে দায়িত্ব পালনরত দুই নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার (৪৩) ও মো. আবদুল হাইকে (৬৩) মারধর করে বেঁধে রাখেন বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন পর্যটকের মৃত্যুতে সুন্দরবনে ৩ দিনের ভ্রমণ বন্ধ পর্যটকের মৃত্যুতে সুন্দরবনে ৩ দিনের ভ্রমণ বন্ধ সারাদেশ ৭ ঘণ্টা আগে

পরে হামলাকারীরা হ্যামার দিয়ে প্রধান ফটক ভেঙে একটি ভেকু নিয়ে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করেন। এরপর পূর্ব পাশের প্রায় ২৮ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রস্থের একটি আধাপাকা ঘর ভেকু দিয়ে ভেঙে ফেলা হয়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • রাজধানীর মিরপুর-১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভেকু নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা…
  • রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো.
  • এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
  • মামলার এজাহার সূত্রে জানা যায়, রাত ১২টা ৫ মিনিটের দিকে হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি শাহ আলী থানাধীন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে প্রবেশ করেন।

এ ছাড়া পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার আরেকটি আধাপাকা ঘর ও আসবাব ভাঙচুর করা হয়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।

ক্লিনিক ইনচার্জ, চিকিৎসক ও ডেপুটি ক্লিনিক ইনচার্জের ব্যবহৃত প্রায় ৬০ ফুট দীর্ঘ ও ১৭ ফুট প্রস্থের একটি আধাপাকা ঘর, সেখানকার আসবাব ও চিকিৎসাসামগ্রী ভাঙচুর করা হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একইভাবে প্রায় ১০০ ফুট দীর্ঘ ও ৪০ ফুট প্রস্থের রেজিস্ট্রেশন শাখায় ভাঙচুর চালিয়ে আরও প্রায় ২০ লাখ টাকার ক্ষতি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া আলট্রাসনোগ্রাম, টিকাদান ও ল্যাবরেটরির পাকা ভবনের দরজা-জানালা ভেঙে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ভাঙচুরের পাশাপাশি দুটি আলট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি, তিনটি স্টিলের আলমারি এবং বিপুল পরিমাণ ওষুধসহ অন্যান্য সামগ্রী লুট করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। লুট হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

এ ঘটনায় রাড্ডা সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেন।

সারাদেশ থেকে আরও

যমুনা ফিউচার পার্কসহ যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ আজ যমুনা ফিউচার পার্কসহ যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ আজমহাব্যস্ত নগরী ঢাকায় প্রতিদিনই নানা প্রয়োজনে ছুটতে হয় মানুষকে। কখনো সংসারের বাজার করতে মাছ-মাংস ও মুদি দোকানে, আবার কখনো কেনাকাটা কিংবা… ৯ ঘণ্টা আগে যে চমচমের স্বাদ মেলে না শহরের দোকানে যে চমচমের স্বাদ মেলে না শহরের দোকানেহাটে বাজার করতে এসে কেউ কেনেন দুই-তিনটি, কেউ আবার এক কেজি। কারও বাড়ি ফেরার পথে পরিবারের জন্য, কারও কাছে নিজের রসনাবিলাস। হাটের এক কোণে খোলা… ৯ ঘণ্টা আগে মিরপুরে তিন বাসে আগুন মিরপুরে তিন বাসে আগুনরাজধানীর মিরপুরে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হননি। এখন পর্যন্ত এ… ৯ ঘণ্টা আগে ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৬৬, মামলা ৬৪ ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৬৬, মামলা ৬৪রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৬৪টি মামলা হয়েছে। বুধবার (১১… ৯ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটের ঘটনায় গ্রেপ্তার ৯, দুই ট্রাক মালামাল উদ্ধার

২৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৯ এএম · সারাদেশ

রাজধানীর মিরপুর-১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভেকু নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটি থেকে লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে।

ফটোকার্ড

স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটের ঘটনায় গ্রেপ্তার ৯, দুই ট্রাক মালামাল উদ্ধার

স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটের ঘটনায় গ্রেপ্তার ৯, দুই ট্রাক মালামাল উদ্ধার

স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটের ঘটনায় গ্রেপ্তার ৯, দুই ট্রাক মালামাল উদ্ধার

শিরোনাম