১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৯৫.৭২ +৩২.৪৪ | DS30: ২,০৮৪.৫৯ +৯.১৭ | লেনদেন: ৮,৫৯০.০৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৯৫.৭২ +৩২.৪৪ | DS30: ২,০৮৪.৫৯ +৯.১৭ | লেনদেন: ৮,৫৯০.০৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৯৫.৭২ +৩২.৪৪ | DS30: ২,০৮৪.৫৯ +৯.১৭ | লেনদেন: ৮,৫৯০.০৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৯৫.৭২ +৩২.৪৪ | DS30: ২,০৮৪.৫৯ +৯.১৭ | লেনদেন: ৮,৫৯০.০৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
বিনোদন

ইধিকা পালের আসল নাম কী?

ইধিকা পালের আসল নাম কী?
সংগৃহীত

দুই বাংলার দর্শকের কাছে এখন পরিচিত মুখ ইধিকা পাল। ছোটপর্দার ধারাবাহিক ‘রিমলি’ দিয়ে দর্শকের নজরে আসার পর বড়পর্দায় শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা হয়ে আলোচনায় আসেন তিনি। এরপর টালিউডের অভিনেতা দেবের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেছেন এই অভিনেত্রী। তবে পর্দার এই পরিচিত নামটি তার জন্মগত নাম নয়।

অভিনয়জীবনের শুরুতে ইধিকা পালের নাম ছিল টুম্পা পাল। ‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ ও ‘রিমলি’সহ কয়েকটি ধারাবাহিকে অভিনয়ের শুরুর দিকে তিনি ‘টুম্পা’ নামেই পরিচিত ছিলেন। পরে ক্যারিয়ারের শুরুতেই নিজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন তিনি।

ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি তৈরি করার সময় ‘টুম্পা’ নামের পরিবর্তে অপেক্ষাকৃত আলাদা একটি নাম বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। এরপর ‘ইধিকা পাল’ নামে অভিনয় শুরু করেন। সেই নামেই ধীরে ধীরে দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি।

‘এ ছাড়া পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া’ ও গোয়েন্দা চরিত্র ‘কানাইচরণ’কে ঘিরে নির্মিত সিনেমাতেও ইধিকা পালের অভিনয়ের কথা রয়েছে।’

— বিনোদন ডেস্ক

‘ইধিকা’ নামটি দেবী পার্বতীর একটি নাম হিসেবে পরিচিত। নামটির অর্থ পবিত্র ও সুন্দর—এমন ধারণা থেকেই অভিনেত্রী নামটি বেছে নিয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসন পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসন বিনোদন ৪ ঘণ্টা আগে

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে ২০২৩ সালে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করেন ইধিকা পাল। সিনেমাটি তাকে বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত করে তোলে। এরপর টালিউডে দেবের সঙ্গে ‘খাদান’ সিনেমায় অভিনয় করেন তিনি। এতে তার অভিনীত ‘কিশোরী’ চরিত্রটি দর্শকদের মধ্যে আলোচনায় আসে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দুই বাংলার দর্শকের কাছে এখন পরিচিত মুখ ইধিকা পাল।
  • অভিনয়জীবনের শুরুতে ইধিকা পালের নাম ছিল টুম্পা পাল।
  • ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি তৈরি করার সময় ‘টুম্পা’ নামের পরিবর্তে অপেক্ষাকৃত আলাদা একটি নাম বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।
  • ‘ইধিকা’ নামটি দেবী পার্বতীর একটি নাম হিসেবে পরিচিত।

এরপর ‘রঘু ডাকাত’সহ আরও কয়েকটি আলোচিত প্রজেক্টে কাজ করেছেন ইধিকা। সম্প্রতি ‘দেশু৭’ সিনেমায় আইটেম গার্ল হিসেবেও দেখা গেছে তাকে।

এদিকে ইধিকা পালকে নিয়ে টালিউডে আরও কয়েকটি সিনেমার আলোচনা চলছে। সব ঠিক থাকলে অভিনেতা জিতের আগামী একটি সিনেমায় তাকে নায়িকা হিসেবে দেখা যেতে পারে বলে ভারতীয় গণমাধ্যমে খবর এসেছে। সিনেমাটি পরিচালনা করবেন পথিকৃৎ বসু বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো জিৎ বা ইধিকা পালের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এ ছাড়া পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া’ ও গোয়েন্দা চরিত্র ‘কানাইচরণ’কে ঘিরে নির্মিত সিনেমাতেও ইধিকা পালের অভিনয়ের কথা রয়েছে। ছোটপর্দার ‘টুম্পা পাল’ থেকে বড়পর্দার পরিচিত মুখ ‘ইধিকা পাল’—নাম পরিবর্তনের পাশাপাশি তার ক্যারিয়ারেও এসেছে বড় পরিবর্তন।

বিনোদন থেকে আরও

স্পর্শ না করেও যৌন হেনস্থা, পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ স্পর্শ না করেও যৌন হেনস্থা, পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগবলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ক্যারিয়ারের শুরুর দিকের এক তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন। ২০১১ সালে একটি ছবির শুটিং চলাকালে এক পরিচালকের আচরণে… ১ দিন আগে কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেন কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেনগ্র্যামি পুরস্কারজয়ী গসপেল সংগীতের জনপ্রিয় দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এর বেস ভোকালিস্ট ও কান্ট্রি মিউজিক হল অব ফেমের সদস্য রিচার্ড স্টারবান মারা… ২ দিন আগে পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবু পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবুদক্ষিণী সিনেমার বর্ষীয়ান অভিনেতা গিরি বাবু মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) ৮৩ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পাঁচ দশকের দীর্ঘ… ২ দিন আগে কেরালা চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের ‘বনলতা সেন’ কেরালা চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের ‘বনলতা সেন’ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘বনলতা… ২ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইধিকা পালের আসল নাম কী?

২ অক্টোবর ২০২৬, ৪:০৩ পিএম · বিনোদন

দুই বাংলার দর্শকের কাছে এখন পরিচিত মুখ ইধিকা পাল। ছোটপর্দার ধারাবাহিক ‘রিমলি’ দিয়ে দর্শকের নজরে আসার পর বড়পর্দায় শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা হয়ে আলোচনায় আসেন তিনি। এরপর টালিউডের অভিনেতা দেবের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেছেন এই অভিনেত্রী। তবে পর্দার এই পরিচিত নামটি তার জন্মগত নাম।

ফটোকার্ড

ইধিকা পালের আসল নাম কী?

ইধিকা পালের আসল নাম কী?

ইধিকা পালের আসল নাম কী?

শিরোনাম
আর্জেন্টিনাকে বড় সুখবর দিলেন কোচদাদা বাবাকে অন্য ওয়ারিশ থেকে বেশি জমি লিখে দিলে করণীয় কি?প্রেমিকার প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্য, ‘এখন সে আমার বন্ধু’রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহালপোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা নিয়ে যা বললেন জাহেদ উর রহমানস্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়/প্রাণ গোবিন্দ কুন্ডু ফিরে পেলেন মুক্তিযোদ্ধার সম্মান ও স্বীকৃতিএশিয়ার নোবেলখ্যাত ‘র‌্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার পেলেন রুনা খানপশ্চিমবঙ্গে ‘বৌদি-ভাবি’ বলে ডাকা যাবে না, বাড়িতে আনা যাবে না বন্ধু: বিজেপি নেতাউত্তরাখণ্ডে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৬রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, এক দিনে গ্রেপ্তার ৫২৬