আর্জেন্টিনাকে বড় সুখবর দিলেন কোচ
উরুগুয়ের কাছে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফেরার মিশনে মঙ্গলবার সকালে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ম্যাচটির আগে বড় সুখবর দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। চোয়ালের চোট কাটিয়ে মাঠে ফিরছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।
কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার গোলপোস্ট সামলাবেন মার্তিনেজ। বিষয়টি নিশ্চিত করেছেন স্কালোনি।
গত মাসে চেলসির বিপক্ষে ম্যাচে এভারটনের ডিফেন্ডার জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে চোয়ালে চোট পান মার্তিনেজ। পরে অস্ত্রোপচারও করাতে হয় তাঁকে। চলতি মাসের শুরুতে অনুশীলনে ফিরলেও ক্লাবের হয়ে আর মাঠে নামেননি ৩৪ বছর বয়সী এই গোলরক্ষক।
‘সে খেলবে।’ আগের ম্যাচেও খেলার মতো অবস্থায় মার্তিনেজ ছিলেন কি না, এমন প্রশ্নে স্কালোনি বলেন, ‘হয়তো আগের ম্যাচেও সে খেলার জন্য প্রস্তুত ছিল।’
— স্পোর্টস ডেস্ক
চোট থেকে ফিরলেও শুক্রবার উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে তাঁকে খেলাননি স্কালোনি। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ঝুঁকি নিতে চাননি আর্জেন্টিনার কোচিং স্টাফ। কোস্টারিকার বিপক্ষে ম্যাচের আগে স্কালোনি বলেন, ‘এমিলিয়ানো গোলপোস্টে থাকবে। সে খেলবে।’
আরও পড়ুন
নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে জার্মানি জানাল ‘আমরা আসছি’
আগের ম্যাচেও খেলার মতো অবস্থায় মার্তিনেজ ছিলেন কি না, এমন প্রশ্নে স্কালোনি বলেন, ‘হয়তো আগের ম্যাচেও সে খেলার জন্য প্রস্তুত ছিল। কিন্তু সেখানে ঝুঁকি ছিল। আমরা জেরোনিমো রুলি, হুয়ান মুসো ও সান্তিয়াগো বেলত্রানের ওপর আস্থা রাখি। তাই ওকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। বাড়তি তিন দিন অপেক্ষা করাটা ছিল বিচক্ষণ সিদ্ধান্ত।’
মূল বিষয়গুলি
- উরুগুয়ের কাছে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফেরার মিশনে মঙ্গলবার সকালে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা।
- কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার গোলপোস্ট সামলাবেন মার্তিনেজ।
- গত মাসে চেলসির বিপক্ষে ম্যাচে এভারটনের ডিফেন্ডার জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে চোয়ালে চোট পান মার্তিনেজ।
- চোট থেকে ফিরলেও শুক্রবার উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে তাঁকে খেলাননি স্কালোনি।
কোস্টারিকার বিপক্ষে ম্যাচটি মার্তিনেজের মাঠে ফেরার সুযোগ। একই সঙ্গে আসন্ন আন্তর্জাতিক সূচির প্রস্তুতিও এগিয়ে নেবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় শুরু হবে ম্যাচটি।






মন্তব্য (০)