১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৯১.৭৯ +২৮.৫১ | DS30: ২,০৮৩.৪৩ +৮.০১ | লেনদেন: ৯,৩৯০.৭২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৯১.৭৯ +২৮.৫১ | DS30: ২,০৮৩.৪৩ +৮.০১ | লেনদেন: ৯,৩৯০.৭২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৯১.৭৯ +২৮.৫১ | DS30: ২,০৮৩.৪৩ +৮.০১ | লেনদেন: ৯,৩৯০.৭২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৯১.৭৯ +২৮.৫১ | DS30: ২,০৮৩.৪৩ +৮.০১ | লেনদেন: ৯,৩৯০.৭২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

ইসরায়েলগামী বিমান বিধ্বস্তের চেষ্টা, ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

ইসরায়েলগামী বিমান বিধ্বস্তের চেষ্টা, ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
সংগৃহীত

দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানের কো-পাইলটের পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যম। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ওই পাইলটের নাম হামাম আল-হামানি। ২৯ বছর বয়সী এই পাইলট ওমানের নাগরিক হলেও সংযুক্ত আরব আমিরাতে বেড়ে উঠেছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হামাম আল-হামানির নামে থাকা একটি লিংকডইন অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী, তিনি প্রায় সাত বছর ওমান এয়ারে কাজ করেছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওই প্রতিষ্ঠান ছাড়ার পর একই বছরের জুনে মরক্কোর রয়্যাল এয়ার মারোকে যোগ দেন। সেখানে ২০২৬ সালের জুন পর্যন্ত কাজ করেছেন বলে ওই প্রোফাইলে উল্লেখ ছিল।

তবে লিংকডইন প্রোফাইলে ফ্লাইদুবাইয়ে তার চাকরির তথ্য উল্লেখ ছিল না। একটি সূত্র সিএনএনকে নিশ্চিত করেছে, অ্যাকাউন্টটি হামামেরই ছিল। পরে অ্যাকাউন্টটি মুছে ফেলা হয়। এটি কেন মুছে ফেলা হয়েছে, সে বিষয়ে জানতে লিংকডইনের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।

‘এ ছাড়া হামামের আরেকটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ইসলামের তিন পবিত্র স্থান—মক্কা, মদিনা ও জেরুজালেমের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।’

— আন্তর্জাতিক ডেস্ক

হামাম যুক্তরাজ্যের বাকিংহ্যামশায়ার নিউ ইউনিভার্সিটিতে বিমান চলাচল ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, তিনি অনলাইনে পড়াশোনা করে ২০২৩ সালে এ বিষয়ে ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন প্রেমিকার প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্য, ‘এখন সে আমার বন্ধু’ প্রেমিকার প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্য, ‘এখন সে আমার বন্ধু’ আন্তর্জাতিক ২ ঘণ্টা আগে

সিএনএন আরও জানিয়েছে, হামামের এক্স ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও পরে মুছে ফেলা হয়েছে। এর আগে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থাকা একটি ভিডিও পেয়েছিল সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, ককপিট থেকে ধারণ করা ওই ভিডিওতে ইসরায়েলি বিমান দেখা যায়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানের কো-পাইলটের পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যম।
  • সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হামাম আল-হামানির নামে থাকা একটি লিংকডইন অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী, তিনি প্রায় সাত বছর ওমান এয়ারে কাজ করেছেন।
  • তবে লিংকডইন প্রোফাইলে ফ্লাইদুবাইয়ে তার চাকরির তথ্য উল্লেখ ছিল না।
  • হামাম যুক্তরাজ্যের বাকিংহ্যামশায়ার নিউ ইউনিভার্সিটিতে বিমান চলাচল ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করেন।

সিএনএনের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ওই ভিডিওর শেষাংশে আল-কায়েদার সাবেক নেতা আয়মান আল-জাওয়াহিরি এবং জর্ডানীয় নাগরিক হুমাম খলিল আবু-মুলাল আল-বালাওইয়ের ছবি ছিল। আল-বালাওই ২০০৯ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালিয়েছিলেন।

এ ছাড়া হামামের আরেকটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ইসলামের তিন পবিত্র স্থান—মক্কা, মদিনা ও জেরুজালেমের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই ভিডিওর পটভূমিতে একটি ইসলামিক কবিতা আবৃত্তি করা হচ্ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমের এসব কনটেন্টের সঙ্গে হামলার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি। একইভাবে তার পরিচয় ও কর্মজীবনসংক্রান্ত তথ্যও সংবাদমাধ্যমগুলোর উদ্ধৃত সূত্র ও অনলাইন প্রোফাইলের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

ইরানের সঙ্গে যুদ্ধ সমর্থন করেন ৩১ শতাংশ মার্কিনি ইরানের সঙ্গে যুদ্ধ সমর্থন করেন ৩১ শতাংশ মার্কিনিইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষের সমর্থন নেই। নতুন এক জনমত জরিপে দেখা গেছে, দেশটির মাত্র ৩১ শতাংশ মানুষ এই যুদ্ধকে… ৫ ঘণ্টা আগে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন বিশ্ববাজারে তেলের দামে বড় পতনবিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় সোমবার… ৬ ঘণ্টা আগে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াওদক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। প্রতিবেশী… ৬ ঘণ্টা আগে ইরানের ড্রোন হামলার পর সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র, সংঘাত বাড়ার আশঙ্কা ইরানের ড্রোন হামলার পর সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র, সংঘাত বাড়ার আশঙ্কাউপসাগরীয় অঞ্চলে ৯ মাস ধরে চলা সংঘাত নিজেদের শর্তে সমাধানের লক্ষ্যে নতুন করে ড্রোন হামলা শুরু করেছে ইরান। গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের মিত্র… ৬ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইসরায়েলগামী বিমান বিধ্বস্তের চেষ্টা, ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

৩ অক্টোবর ২০২৬, ৪:০১ এএম · আন্তর্জাতিক

দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানের কো-পাইলটের পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যম। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ওই পাইলটের নাম হামাম আল-হামানি। ২৯ বছর বয়সী এই পাইলট ওমানের নাগরিক হলেও সংযুক্ত আরব আমিরাতে বেড়ে উঠেছেন।

ফটোকার্ড

ইসরায়েলগামী বিমান বিধ্বস্তের চেষ্টা, ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

ইসরায়েলগামী বিমান বিধ্বস্তের চেষ্টা, ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

ইসরায়েলগামী বিমান বিধ্বস্তের চেষ্টা, ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

শিরোনাম
আর্জেন্টিনাকে বড় সুখবর দিলেন কোচদাদা বাবাকে অন্য ওয়ারিশ থেকে বেশি জমি লিখে দিলে করণীয় কি?প্রেমিকার প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্য, ‘এখন সে আমার বন্ধু’রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহালপোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা নিয়ে যা বললেন জাহেদ উর রহমানস্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়/প্রাণ গোবিন্দ কুন্ডু ফিরে পেলেন মুক্তিযোদ্ধার সম্মান ও স্বীকৃতিএশিয়ার নোবেলখ্যাত ‘র‌্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার পেলেন রুনা খানপশ্চিমবঙ্গে ‘বৌদি-ভাবি’ বলে ডাকা যাবে না, বাড়িতে আনা যাবে না বন্ধু: বিজেপি নেতাউত্তরাখণ্ডে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৬রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, এক দিনে গ্রেপ্তার ৫২৬