১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৮৮.০২ +৩০.৮৪ | DS30: ২,১১৩.৪৭ +১৫.২৬ | লেনদেন: ১০,৭৬০.৪৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৮৮.০২ +৩০.৮৪ | DS30: ২,১১৩.৪৭ +১৫.২৬ | লেনদেন: ১০,৭৬০.৪৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৮৮.০২ +৩০.৮৪ | DS30: ২,১১৩.৪৭ +১৫.২৬ | লেনদেন: ১০,৭৬০.৪৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৮৮.০২ +৩০.৮৪ | DS30: ২,১১৩.৪৭ +১৫.২৬ | লেনদেন: ১০,৭৬০.৪৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স
সংগৃহীত

নেত্রকোনায় বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করা, মামলার জট কমানো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিচার বিভাগের সমন্বয় জোরদার করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোনা জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি, নেত্রকোনার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনার সিনিয়র জেলা ও দায়রা জজ মোছা. মরিয়ম-মুন-মঞ্জুরী। সভাপতিত্ব করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. রাজিবুল হাসান।

সম্মেলনে বিচারিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, মামলার জট নিরসন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ, জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

‘সম্মেলনে নেত্রকোনা জেলার বিচারিক ম্যাজিস্ট্রেটরা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি), সিভিল সার্জনের প্রতিনিধি মাজহারুল ইসলাম, সদর হাসপাতালের আবাসিক চিকি…’

— জি বাংলা ডেস্ক

মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে অভিযোগপত্র বা তদন্ত প্রতিবেদন সময়মতো আদালতে দাখিলের তাগিদ দেওয়া হয়। বিশেষ করে হত্যা ও স্পর্শকাতর মামলায় তদন্তে বিলম্ব হলে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন ঘন কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, সকাল ১০টাও মেলেনি সূর্যের দেখা ঘন কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, সকাল ১০টাও মেলেনি সূর্যের দেখা সারাদেশ ২০ ঘণ্টা আগে

আদালতের জারি করা সমন, গ্রেপ্তারি পরোয়ানা ও অন্যান্য আদেশ যথাসময়ে তামিল নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়। এ ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসনের বিষয়েও আলোচনা হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নেত্রকোনায় বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করা, মামলার জট কমানো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিচার বিভাগের সমন্বয় জোরদার করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি ক…
  • নেত্রকোনা জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি, নেত্রকোনার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
  • সম্মেলনে বিচারিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, মামলার জট নিরসন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ, জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও বিচার বিভাগের মধ্যে পারস্পরিক…
  • মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে অভিযোগপত্র বা তদন্ত প্রতিবেদন সময়মতো আদালতে দাখিলের তাগিদ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে পুলিশ ও চিকিৎসক সাক্ষীদের নির্ধারিত সময়ে আদালতে উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আহত ব্যক্তিদের মেডিকেল সার্টিফিকেট, জখম প্রতিবেদন, ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন যথাসময়ে সরবরাহ এবং এসব নথিতে অসংগতি এড়াতে সিভিল সার্জনের প্রতিনিধি ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

আদালত চত্বরে বিচারক ও ম্যাজিস্ট্রেটদের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধ এবং সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

সম্মেলনে নেত্রকোনা জেলার বিচারিক ম্যাজিস্ট্রেটরা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি), সিভিল সার্জনের প্রতিনিধি মাজহারুল ইসলাম, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), জেলা কারাগারের সুপার, আইনজীবী সমিতির প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া দেশ কণ্ঠস্বর পত্রিকার সম্পাদক জালাল উদ্দিন ও ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ, নেত্রকোনা জেলা শাখার সভাপতি মো. আমান উল্লাহ আমান সম্মেলনে অংশ নেন। উপস্থিত ব্যক্তিরা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

সারাদেশ থেকে আরও

ভাই-বোনের কাছে মিলল ৮ কোটি টাকার হেরোইন ভাই-বোনের কাছে মিলল ৮ কোটি টাকার হেরোইনরাজশাহী মহানগরীর উপকণ্ঠ নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স… ১ দিন আগে আরএমপির অভিযানে উদ্ধার ১০১ মোবাইল ফোন, মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার আরএমপির অভিযানে উদ্ধার ১০১ মোবাইল ফোন, মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনাররাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।… ১ দিন আগে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিকঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার ভোরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ… ১ দিন আগে কাঁচপুরে চলন্ত ট্রাকের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, চালক নিহত কাঁচপুরে চলন্ত ট্রাকের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, চালক নিহতনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইসমাইল (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার রায়হান… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

১০ অক্টোবর ২০২৬, ৩:৩৭ পিএম · সারাদেশ

নেত্রকোনায় বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করা, মামলার জট কমানো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিচার বিভাগের সমন্বয় জোরদার করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

ফটোকার্ড

নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

শিরোনাম
শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খানের মৃত্যুস্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রীযুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতেরতিন মাসের মধ্যে সর্বনিম্ন তেলের দামমানহানির মামলা করলেন তানজিন তিশাঘন কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, সকাল ১০টাও মেলেনি সূর্যের দেখাফের বাড়ল স্বর্ণের দাম, এবার ভরি কত?পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহতরূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালানঠাকুরগাঁও ও পঞ্চগড়ে মৃদু ভূমিকম্প অনুভূত