১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৭০.২৫ +১৩.০৬ | DS30: ২,০৯৯.৯৯ +১.৭৯ | লেনদেন: ১,৪৩৪.৭৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৭০.২৫ +১৩.০৬ | DS30: ২,০৯৯.৯৯ +১.৭৯ | লেনদেন: ১,৪৩৪.৭৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৭০.২৫ +১৩.০৬ | DS30: ২,০৯৯.৯৯ +১.৭৯ | লেনদেন: ১,৪৩৪.৭৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৭০.২৫ +১৩.০৬ | DS30: ২,০৯৯.৯৯ +১.৭৯ | লেনদেন: ১,৪৩৪.৭৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত
সংগৃহীত

পিরোজপুরের বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের মধ্যে দুজন আপন খালাতো ভাই।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে শান্ত (২৩), বাবর মাঝীর ছেলে সুনান মাঝী (২১) এবং সুনানের খালাতো ভাই সাজিদ (২৩)।

‘পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেকুটিয়া সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান।’

— জি বাংলা ডেস্ক

আহতরা হলেন কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫) এবং পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া এলাকার মধুর ছেলে জয় (২৬)। জয় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। মাহফুজুর রহমান চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন ঘন কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, সকাল ১০টাও মেলেনি সূর্যের দেখা ঘন কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, সকাল ১০টাও মেলেনি সূর্যের দেখা সারাদেশ ৭ মিনিট আগে

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুটি মোটরসাইকেলে পাঁচজন কাউখালীর দিকে যাচ্ছিলেন। তাঁরা বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • পিরোজপুরের বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন।
  • সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
  • নিহতরা হলেন কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে শান্ত (২৩), বাবর মাঝীর ছেলে সুনান মাঝী (২১) এবং সুনানের খালাতো ভাই সাজিদ (২৩)।
  • আহতরা হলেন কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো.

পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে জয় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। অন্য আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুতর আহত শান্তকে খুলনায় নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত সুনান ও সাজিদের পরিচয় প্রথমে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের খবর দেওয়া হয়।

তাঁদের অবস্থার অবনতি হওয়ায় পিরোজপুর জেলা হাসপাতাল থেকে খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে দুজনের মৃত্যু হয়।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেকুটিয়া সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে জেলা হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া আরও তিনজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারেন।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাঁদেরও প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় পাঠানো হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাদেশ থেকে আরও

আরএমপির অভিযানে উদ্ধার ১০১ মোবাইল ফোন, মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার আরএমপির অভিযানে উদ্ধার ১০১ মোবাইল ফোন, মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনাররাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।… ১৪ ঘণ্টা আগে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিকঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার ভোরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ… ১ দিন আগে কাঁচপুরে চলন্ত ট্রাকের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, চালক নিহত কাঁচপুরে চলন্ত ট্রাকের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, চালক নিহতনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইসমাইল (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার রায়হান… ১ দিন আগে চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমাচুয়াডাঙ্গা জেলা পুলিশের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা।… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

২৪ নভেম্বর ২০২৬, ১০:১০ এএম · সারাদেশ

পিরোজপুরের বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের মধ্যে দুজন আপন খালাতো ভাই।

ফটোকার্ড

পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির
মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির
মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

শিরোনাম
তিন মাসের মধ্যে সর্বনিম্ন তেলের দামমানহানির মামলা করলেন তানজিন তিশাঘন কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, সকাল ১০টাও মেলেনি সূর্যের দেখাফের বাড়ল স্বর্ণের দাম, এবার ভরি কত?পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহতরূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালানঠাকুরগাঁও ও পঞ্চগড়ে মৃদু ভূমিকম্প অনুভূতআজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা গণহত্যা/মিয়ানমারের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্যপোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে চতুর্থ সভা আজ