ভাই-বোনের কাছে মিলল ৮ কোটি টাকার হেরোইন
রাজশাহী মহানগরীর উপকণ্ঠ নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় ময়না বেগম ও শাহাদাত হোসেন নামের ভাই-বোনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার রামনগর মহল্লায়।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে এসআরবি-৫-এর একটি দল শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকায় এ অভিযান চালায়।
একই দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার হাটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকাসহ হাসান আলী ও আব্দুর রহিম নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
‘একই দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার হাটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকাসহ হাসান আলী ও আব্দুর রহিম নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।’
— জি বাংলা ডেস্ক
সোমবার (২৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসব অভিযানের বিস্তারিত তুলে ধরেন এসআরবি-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক।
আরও পড়ুন
আরএমপির অভিযানে উদ্ধার ১০১ মোবাইল ফোন, মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার
তিনি জানান, শিবগঞ্জের হাটপাড়া এলাকায় হাসান আলী ও আব্দুর রহিমকে গ্রেপ্তারের পর তাঁদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলি ও নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অস্ত্র কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। অন্যদিকে, নওদাপাড়া থেকে হেরোইনসহ গ্রেপ্তার ময়না বেগম ও শাহাদাত হোসেনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
মূল বিষয়গুলি
- রাজশাহী মহানগরীর উপকণ্ঠ নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
- রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে এসআরবি-৫-এর একটি দল শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকায় এ অভিযান চালায়।
- একই দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার হাটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০…
- সোমবার (২৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসব অভিযানের বিস্তারিত তুলে ধরেন এসআরবি-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.
সংবাদ সম্মেলনে গত ছয় মাসের অভিযানসংক্রান্ত তথ্যও তুলে ধরে এসআরবি। জানানো হয়, এ সময়ে ১৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে।
এ ছাড়া একই সময়ে প্রায় ৪০ কেজি হেরোইন, ৫ হাজার বোতল ফেনসিডিল, ২৭ হাজার ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা ও ১৬ হাজার পিস অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছে বাহিনীটি।






মন্তব্য (০)