ঘন কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, সকাল ১০টাও মেলেনি সূর্যের দেখা
উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় ঢেকে গেছে দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের বিভিন্ন এলাকা। রাতভর শিশিরের সঙ্গে ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল মাঠ-ঘাট, সড়ক-মহাসড়কসহ চারপাশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা পেরিয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি। এদিকে একই দিন সকাল ৭টা ৩২ মিনিটে জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৬টা ও ৯টায় পঞ্চগড় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
এর আগের দিন সোমবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
‘তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।’
— জি বাংলা ডেস্ক
সরেজমিনে দেখা যায়, ঘন কুয়াশায় আচ্ছন্ন পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় হিমেল হাওয়ার সঙ্গে ঝরছে শিশির। সড়ক-মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। এতে চালক ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
আরও পড়ুন
পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, উত্তরের হিমেল হাওয়া এ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ায় গত কয়েক দিন ধরে তাপমাত্রার পারদ ওঠানামা করছে। সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত শিশির ও কুয়াশার প্রভাব দেখা যাচ্ছে। সাধারণত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মেলে। তবে মঙ্গলবার সকাল ১০টা পেরিয়ে গেলেও সূর্যের দেখা পাওয়া যায়নি।
মূল বিষয়গুলি
- উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় ঢেকে গেছে দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের বিভিন্ন এলাকা।
- মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা পেরিয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি।
- এর আগের দিন সোমবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
- সরেজমিনে দেখা যায়, ঘন কুয়াশায় আচ্ছন্ন পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় হিমেল হাওয়ার সঙ্গে ঝরছে শিশির।
আবহাওয়ার এমন পরিস্থিতিতে ভোর ও সকালে কাজে বের হওয়া মানুষজন ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে চা ও পাথরশ্রমিক এবং দিনমজুরেরা দুর্ভোগে পড়েছেন। শীতের তীব্রতা বাড়ার আগেই সরকারি-বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন তাঁরা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। একই দিন সকাল ৭টা ৩২ মিনিটে পঞ্চগড়ে ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩ রিখটার স্কেল। এর উৎপত্তিস্থল ভারত-নেপালের সিকিম সীমান্ত এলাকায় বলে জানা গেছে।






মন্তব্য (০)