২৯শে নভেম্বর, রবিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, হেমন্তকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
শিক্ষা

দেশের সব মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশনা

দেশের সব মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশনা
সংগৃহীত

নজরুল বর্ষ উপলক্ষে দেশের সব ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় নিজস্ব ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। জাতীয় পর্যায়ে নজরুলচর্চা বৃদ্ধি, শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা বিজ্ঞপ্তিতে দেশের সব মাদ্রাসাপ্রধানকে এ নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।

একই সঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ আওতাধীন মাদ্রাসাগুলোতে এ আয়োজনের তদারকি ও নির্দেশনা অনুসরণ নিশ্চিত করতে বলা হয়েছে।

‘ইবতেদায়ি পর্যায় (প্রথম থেকে পঞ্চম শ্রেণি): নজরুলের ইসলামি সংগীত বা গজল, নির্ধারিত কবিতা—‘তোর হলো খোকাবাবুর সাধ’, ‘মা’ ও ‘সংকল্প’—আবৃত্তি, হামদ ও নাত এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘আমার চোখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’ শীর্ষক রচনা প্রতিযোগিতা …’

— জি বাংলা ডেস্ক

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের স্মারক ও নির্দেশনা অনুযায়ী, জাতীয় পর্যায়ে কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংস্কৃতি সংরক্ষণ, নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ এবং জাতীয় পর্যায়ে একতা ও সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন স্নাতক পাশ না করেও যেভাবে হওয়া যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি স্নাতক পাশ না করেও যেভাবে হওয়া যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি শিক্ষা ২ দিন আগে

পর্যায়ভিত্তিক প্রতিযোগিতার বিষয়সমূহ

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নজরুল বর্ষ উপলক্ষে দেশের সব ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় নিজস্ব ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও…
  • সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা বিজ্ঞপ্তিতে দেশের সব মাদ্রাসাপ্রধানকে এ ন…
  • একই সঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ আওতাধীন মাদ্রাসাগুলোতে এ আয়োজনের তদারকি ও নির্দেশনা অনুসরণ নিশ্চিত করতে বলা হয়েছে।
  • সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের স্মারক ও নির্দেশনা অনুযায়ী, জাতীয় পর্যায়ে কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংস্কৃতি সংরক্ষণ, নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্…

মাদ্রাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্তরভিত্তিক বিষয় ও বিভাগ নির্ধারণ করা হয়েছে।

ইবতেদায়ি পর্যায় (প্রথম থেকে পঞ্চম শ্রেণি): নজরুলের ইসলামি সংগীত বা গজল, নির্ধারিত কবিতা—‘তোর হলো খোকাবাবুর সাধ’, ‘মা’ ও ‘সংকল্প’—আবৃত্তি, হামদ ও নাত এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘আমার চোখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’ শীর্ষক রচনা প্রতিযোগিতা ও নির্ধারিত বক্তৃতা।

দাখিল পর্যায় (ষষ্ঠ থেকে দশম শ্রেণি): নজরুলের ইসলামি সংগীত বা গজল, হামদ ও নাত, নির্ধারিত কবিতা—‘কিশোর ফুল’, ‘কুলি-মজুর’, ‘মানুষ’ ও ‘নারী’—আবৃত্তি, উপস্থিত বক্তৃতা এবং ‘নজরুলের দেশপ্রেম’ ও ‘নজরুল সাহিত্যে ও সংগীতে ইসলামের সাম্যের ধারণা’ শীর্ষক রচনা প্রতিযোগিতা।

আলিম পর্যায়: নজরুলের ইসলামি সংগীত বা গজল, নজরুলের যেকোনো কবিতা আবৃত্তি, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং ‘ভাবুক ও নজরুল’ বিষয়ে রচনা প্রতিযোগিতা।

ফাজিল ও কামিল পর্যায়: নজরুলের যেকোনো কবিতা আবৃত্তি, ইসলামি সংগীত বা গজল, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং ‘নজরুল ও মানুষের মুক্তি’ শীর্ষক রচনা প্রতিযোগিতা।

রচনা প্রতিযোগিতার বিশেষ শর্তাবলি

নির্দেশনায় রচনা প্রতিযোগিতার জন্য কয়েকটি বাধ্যতামূলক নিয়ম নির্ধারণ করা হয়েছে।

১. রচনা সম্পূর্ণ মৌলিক হতে হবে এবং হাতে লিখে জমা দিতে হবে।

২. লেখায় ব্যবহৃত তথ্যের জন্য বিভিন্ন বই, প্রবন্ধ বা লেখকের রেফারেন্স ও তথ্যসূত্র উল্লেখ করা বাধ্যতামূলক।

৩. শব্দসীমা কঠোরভাবে অনুসরণ করতে হবে। ইবতেদায়ি পর্যায়ে সর্বোচ্চ ৫০০ শব্দ, দাখিল পর্যায়ে ১ হাজার শব্দ, আলিম পর্যায়ে ১ হাজার ৫০০ শব্দ এবং ফাজিল ও কামিল পর্যায়ে ২ হাজার শব্দের মধ্যে রচনা সীমাবদ্ধ রাখতে হবে।

শিক্ষা থেকে আরও

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলামপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আনোয়ারুল ইসলাম। এর আগে তিনি প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের… ৬ দিন আগে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবেচলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ প্রকাশ করা হবে। বিকেল ৩টায় সংশ্লিষ্ট শিক্ষা… ৬ দিন আগে যবিপ্রবিতে জাল সনদে চাকরি, রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট যবিপ্রবিতে জাল সনদে চাকরি, রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের চার্জশিটজাল শিক্ষাগত সনদ ব্যবহার করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) চাকরি নেওয়ার অভিযোগে সাবেক দুই রেজিস্ট্রারসহ সাত… ৬ দিন আগে কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কবি নজরুল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে কলেজের মূল ফটকের সামনে দুটি ককটেল… ৬ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

দেশের সব মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশনা

১৪ অক্টোবর ২০২৬, ৪:৫৮ এএম · শিক্ষা

নজরুল বর্ষ উপলক্ষে দেশের সব ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় নিজস্ব ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। জাতীয় পর্যায়ে নজরুলচর্চা বৃদ্ধি, শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ফটোকার্ড

দেশের সব মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশনা

দেশের সব মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশনা

দেশের সব মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশনা

শিরোনাম
দিল্লিতে আবাসিক ভবনে আগুন, নারী-শিশুসহ নিহত ৪জকিগঞ্জে বিজিবির অভিযানে চিহ্নিত মানবপাচারকারী আটকআমিই রিয়ালকে ডুবিয়েছি : মরিনিওমার্কিন সেনাদের ওপর হামলা চালাতে মাস্কের স্টারলিংক ব্যবহার করেছে ইরানইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন/বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক গ্রেপ্তারহন্ডুরাসে পিকআপের ধাক্কায় খাদে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ৯ বেলিংহামের লাল কার্ড, টানা ১০ ম্যাচ জেতা রিয়ালকে মাটিতে নামাল আলাভেস১৫ রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ আজ