১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২ | DS30: ২,০৫৭.৪১ +৭.৯৪ | লেনদেন: ৬,৫৮৫.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২
সারাদেশ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি
সংগৃহীত

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে নিজেদের "রাজশাহীর আপামর ছাত্র-জনতা" পরিচয় দেওয়া একটি সংগঠন।

সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং পরে উপাচার্যের প্রতিকৃতি জুতাপেটা করে প্রতীকী প্রতিবাদ জানান।

‘আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রকল্পের গাছ, পুরোনো ভবন ও সীমানা প্রাচীরসহ সরকারি সম্পদ বিক্রি, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, বিধিবহির্ভূত নিয়োগ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম এবং আর্থিক দুর্নীতির সঙ্গে উপাচার্য জড়িত।’

— জি বাংলা ডেস্ক

আরও পড়ুন গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ১১ কারখানায় ছুটি ঘোষণা গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ১১ কারখানায় ছুটি ঘোষণা সারাদেশ ১৫ ঘণ্টা আগে

আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রকল্পের গাছ, পুরোনো ভবন ও সীমানা প্রাচীরসহ সরকারি সম্পদ বিক্রি, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, বিধিবহির্ভূত নিয়োগ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম এবং আর্থিক দুর্নীতির সঙ্গে উপাচার্য জড়িত। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়ম লঙ্ঘন করে নিয়োগ দেওয়া হয়েছে বলেও তারা দাবি করেন। একই সঙ্গে উপাচার্যের সম্পদের উৎস তদন্তেরও দাবি জানান তারা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা.
  • সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
  • কর্মসূচিতে অংশগ্রহণকারীরা উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেন।
  • আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রকল্পের গাছ, পুরোনো ভবন ও সীমানা প্রাচীরসহ সরকারি সম্পদ বিক্রি, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, বিধিবহির্ভূত নিয়োগ, উন্নয়ন প্…

সমাবেশে রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সভাপতি নুজরুল হুদা বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। অতীতে অনিয়ম ও বৈষম্যের রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় রাজশাহী মহানগর কৃষক দলের সভাপতি শরফুজ্জামান, বোয়ালিয়া পশ্চিম থানা বিএনপির সভাপতি সামসুল হোসেন মিলুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

সারাদেশ থেকে আরও

সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন, স্কুলের ফটকে ককটেলসদৃশ বস্তু সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন, স্কুলের ফটকে ককটেলসদৃশ বস্তুঢাকার সাভার ও ধামরাইয়ে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে… ১৯ ঘণ্টা আগে নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপিবিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা এবং নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত মর্যাদা ও অধিকার সুরক্ষার দাবিতে প্রধানমন্ত্রী তারেক… ১৯ ঘণ্টা আগে চাঁদপুর লঞ্চঘাটের পাশে মেঘনা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার চাঁদপুর লঞ্চঘাটের পাশে মেঘনা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধারচাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা এক শিশুর (ছেলে) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১০… ১৯ ঘণ্টা আগে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যুফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে কালাচাঁন শেখ (৩৪) নামের এক… ১৯ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

৩ আগস্ট ২০২৬, ৭:২০ এএম · সারাদেশ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে নিজেদের "রাজশাহীর আপামর ছাত্র-জনতা" পরিচয় দেওয়া একটি সংগঠন।

ফটোকার্ড

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

শিরোনাম