৪৮ বছর পানির স্বাদ নেননি, বাফেটের পছন্দের পানীয় কী?
বিশ্বখ্যাত বিনিয়োগকারী ও ধনকুবের ওয়ারেন বাফেট গত ৪৮ বছর ধরে পানি পান করেন না বলে জানিয়েছেন আরেক ধনকুবের বিনিয়োগকারী বিল অ্যাকম্যান। পানির পরিবর্তে বাফেটের পছন্দের পানীয় চেরি কোক। সম্প্রতি এক পডকাস্টে এ তথ্য জানান অ্যাকম্যান।
‘ইকুইটি মেটস ইনভেস্টিং’ নামের পডকাস্টে বাফেটের সঙ্গে এক নৈশভোজের স্মৃতিচারণা করেন অ্যাকম্যান। তিনি জানান, একবার খাবার টেবিলে বাফেটকে সাধারণ পানি নাকি স্পার্কলিং ওয়াটার পান করবেন, তা জানতে চেয়েছিলেন। কিন্তু বাফেট দুটিই প্রত্যাখ্যান করে কোমল পানীয় পছন্দের কথা জানান।
অ্যাকম্যান বলেন, তিনি বাফেটকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনি কি পানি পান করেন না?’ উত্তরে বাফেট বলেছিলেন, ‘বিল, আমি ৪৮ বছর ধরে পানি পান করিনি।’
‘অ্যাকম্যান বলেন, তিনি বাফেটকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনি কি পানি পান করেন না?’ উত্তরে বাফেট বলেছিলেন, ‘বিল, আমি ৪৮ বছর ধরে পানি পান করিনি।’ অ্যাকম্যান আরও জানান, কয়েক বছর আগে বাফেট তাঁর বাড়িতে নৈশভোজে গেলে অতিথির পছন্দের কথা মাথায় রেখে তিনি আগেই চেরি কোকের ব্যবস…’
— আন্তর্জাতিক ডেস্ক
অ্যাকম্যান আরও জানান, কয়েক বছর আগে বাফেট তাঁর বাড়িতে নৈশভোজে গেলে অতিথির পছন্দের কথা মাথায় রেখে তিনি আগেই চেরি কোকের ব্যবস্থা করেছিলেন।
আরও পড়ুন
দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি
ব্রিটিশ লেখক গ্লেন আর্নল্ড তাঁর ‘দ্য ডিলস অব ওয়ারেন বাফেট ভলিউম ২: দ্য মেকিং অব আ বিলিয়নেয়ার’ বইয়ে উল্লেখ করেছেন, ৯৬ বছর বয়সি এই বিনিয়োগকারী প্রতিদিন পাঁচ ক্যান কোক পান করতেন। প্রায় ৫০ বছর ধরে তিনি পেপসি পান করলেও পরে চেরি কোকের প্রতি আকৃষ্ট হন।
মূল বিষয়গুলি
- বিশ্বখ্যাত বিনিয়োগকারী ও ধনকুবের ওয়ারেন বাফেট গত ৪৮ বছর ধরে পানি পান করেন না বলে জানিয়েছেন আরেক ধনকুবের বিনিয়োগকারী বিল অ্যাকম্যান।
- ‘ইকুইটি মেটস ইনভেস্টিং’ নামের পডকাস্টে বাফেটের সঙ্গে এক নৈশভোজের স্মৃতিচারণা করেন অ্যাকম্যান।
- অ্যাকম্যান বলেন, তিনি বাফেটকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনি কি পানি পান করেন না?’ উত্তরে বাফেট বলেছিলেন, ‘বিল, আমি ৪৮ বছর ধরে পানি পান করিনি।’
- অ্যাকম্যান আরও জানান, কয়েক বছর আগে বাফেট তাঁর বাড়িতে নৈশভোজে গেলে অতিথির পছন্দের কথা মাথায় রেখে তিনি আগেই চেরি কোকের ব্যবস্থা করেছিলেন।
২০১৫ সালে ‘ফরচুন’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে বাফেট বলেছিলেন, ‘আমি এক-চতুর্থাংশ কোকাকোলা।’ তিনি আরও জানান, প্রতিদিন তাঁর খাবার থেকে প্রায় ২ হাজার ৭০০ ক্যালরি গ্রহণ করা হয়। এর এক-চতুর্থাংশই আসে কোকাকোলা থেকে। প্রতিদিন তিনি অন্তত ১২ আউন্সের পাঁচ পরিবেশন কোক পান করেন।
বাফেটের ছেলে হাওয়ার্ডের শৈশবের এক বন্ধু সিএনবিসিকে জানিয়েছিলেন, ছোটবেলায় হাওয়ার্ডের বন্ধুরা বাফেটকে ‘পেপসি ওয়ারেন’ বলে ডাকত। সে সময় বাফেট পেপসি পান করতেন।
১৯৮৬ সালে বার্কশায়ার হ্যাথাওয়ের বার্ষিক সভায় পেপসির প্রতি দীর্ঘদিনের আনুগত্যে পরিবর্তন আনেন বাফেট। ওই সময় তিনি চেরি কোককে প্রতিষ্ঠানের বার্ষিক সভার আনুষ্ঠানিক পানীয় হিসেবে ঘোষণা করেন।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।