১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯ | DS30: ২,০৬৮.৪৩ -১৮.৪৪ | লেনদেন: ৪,৮২১.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯
বিনোদন

মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’

মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’
ছবি : জি বাংলা নিউজ

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা ‘ইথা’ মুক্তির আগেই আলোচনায় এসেছে। সিনেমাটির পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ৯০ কোটি রুপিতে। ভারতীয় গণমাধ্যমের খবর, দেশটির অন্যতম বড় মাল্টিপ্লেক্স প্রতিষ্ঠান পিভিআর আইনক্স এই স্বত্ব কিনেছে। অগ্রিম ভিত্তিতে সম্পন্ন হওয়া এই চুক্তিকে সিনেমাটির বাণিজ্যিক সম্ভাবনার বড় ইঙ্গিত হিসেবে দেখছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

২০২৪ সালে মুক্তি পাওয়া ‘স্ত্রী টু’ ছিল শ্রদ্ধা কাপুরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। বক্স অফিসে ব্যাপক সাফল্যের পর দীর্ঘ বিরতি দিয়ে নতুন সিনেমা নিয়ে ফিরছেন তিনি। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে লক্ষ্মণ উতেকার পরিচালিত ‘ইথা’র।

পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুযায়ী, ‘ইথা’র ভারতজুড়ে পরিবেশনা স্বত্ব ৯০ কোটি রুপিতে কিনেছে পিভিআর আইনক্স। অগ্রিম ভিত্তিতে হওয়া এই চুক্তির অঙ্ক বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৮ কোটি টাকা। বিশেষ করে নারীপ্রধান একটি সিনেমার জন্য এমন বড় অঙ্কের চুক্তি বেশ তাৎপর্যপূর্ণ। মুক্তির আগেই পরিবেশক প্রতিষ্ঠানের এই আগ্রহ সিনেমাটির বক্স অফিস সম্ভাবনা নিয়ে প্রত্যাশা বাড়িয়েছে।

‘মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্য ও নৃত্যধারা তামাশা এবং লাভানি শিল্পের সঙ্গে যুক্ত কিংবদন্তি শিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।’

— বিনোদন ডেস্ক

সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেইলার। সেখানে শ্রদ্ধাকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক রূপে। মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্য ও নৃত্যধারা তামাশা এবং লাভানি শিল্পের সঙ্গে যুক্ত কিংবদন্তি শিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। শিল্পী হিসেবে তাঁর উত্থান, ব্যক্তিগত জীবনের সংগ্রাম এবং লোকশিল্পের প্রতি নিবেদন উঠে আসবে গল্পে।

আরও পড়ুন শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জা শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জা বিনোদন ১ ঘণ্টা আগে

সিনেমাটিতে বিঠাবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। তাঁর স্বামীর চরিত্রে রয়েছেন রণদীপ হুদা। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদব, ইশতিয়াক খান ও অনন্ত জোশি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা ‘ইথা’ মুক্তির আগেই আলোচনায় এসেছে।
  • ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘স্ত্রী টু’ ছিল শ্রদ্ধা কাপুরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা।
  • পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুযায়ী, ‘ইথা’র ভারতজুড়ে পরিবেশনা স্বত্ব ৯০ কোটি রুপিতে কিনেছে পিভিআর আইনক্স।
  • সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেইলার।

ম্যাডক ফিল্মস ও কাঠপুতলি ক্রিয়েশন্সের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘ইথা’। সিনেমাটির পরিচালনার পাশাপাশি প্রযোজনার সঙ্গেও যুক্ত রয়েছেন লক্ষ্মণ উতেকার। সংগীত পরিচালনা করেছেন অজয়-অতুল। লোকসংগীত, নাচ ও মারাঠি সংস্কৃতির নানা অনুষঙ্গ সিনেমাটির অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে।

‘স্ত্রী টু’র সাফল্যের পর শ্রদ্ধার নতুন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ আগে থেকেই ছিল। এবার মুক্তির আগেই বড় অঙ্কের পরিবেশনা চুক্তি সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তবে শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে সিনেমাটি কতটা সাড়া ফেলে, সেটিই এখন দেখার বিষয়।

বিনোদন থেকে আরও

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপানিজের ধর্মীয় বিশ্বাস, ইসলামপ্রেম ও মানবতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।… ৬ দিন আগে টাকার অভাবে লিফলেট দিয়ে সিনেমার প্রচারণা, গড়ল আয়ের ইতিহাস টাকার অভাবে লিফলেট দিয়ে সিনেমার প্রচারণা, গড়ল আয়ের ইতিহাসমুক্তির প্রথম দিনে আয় ১০ লাখ রুপিরও কম। প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহে প্রদর্শনী ছিল মাত্র ৬০টি। এমন সূচনায় সিনেমাটির বক্স অফিস সাফল্য নিয়ে বড়… ৭ দিন আগে আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরীসংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। এ ঘটনার নিন্দা জানিয়ে… ৭ দিন আগে ‘সাদিয়া আয়মানের সঙ্গে আমার প্রেম ছিল’ ‘সাদিয়া আয়মানের সঙ্গে আমার প্রেম ছিল’ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার ও অভিনেত্রী সাদিয়া আয়মান একসময় জনপ্রিয় জুটি ছিলেন। একসঙ্গে একাধিক নাটকে অভিনয় করতে গিয়ে তাঁদের প্রেমের… ৭ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’

১ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পিএম · বিনোদন

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা ‘ইথা’ মুক্তির আগেই আলোচনায় এসেছে। সিনেমাটির পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ৯০ কোটি রুপিতে। ভারতীয় গণমাধ্যমের খবর, দেশটির অন্যতম বড় মাল্টিপ্লেক্স প্রতিষ্ঠান পিভিআর আইনক্স এই স্বত্ব কিনেছে। অগ্রিম ভিত্তিতে সম্পন্ন হওয়া এই চুক্তিকে সিনেমাটির বাণিজ্যিক সম্ভাবনার বড় ইঙ্গিত হিসেবে।

ফটোকার্ড

মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’

মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’

মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’

শিরোনাম