সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভান
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম নায়ক রোনান সুলিভানকে প্রথমবারের মতো জাতীয় দলের সিনিয়র স্কোয়াডে ডেকেছিলেন কোচ থমাস ডুলি। তবে জাতীয় দলে অভিষেকের অপেক্ষা শেষ হওয়ার আগেই চোটের কারণে ছিটকে গেলেন এই তরুণ ফুটবলার। ফলে আসন্ন সাফ টুর্নামেন্টে তাঁকে পাচ্ছে না বাংলাদেশ। এতে দলের আক্রমণভাগ সাজানো নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কোচকে।
গতকাল যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল রোনানের। কলেজের কোচের কাছ থেকে ছুটি পাওয়ার পর ৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার বিষয়টি তিনি বাফুফেকে নিশ্চিত করেছিলেন। সে অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১ নভেম্বর রাতে তাঁর যাত্রার জন্য বিমানের টিকিটও কেটেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু চোটের কারণে শেষ পর্যন্ত সেই টিকিট বাতিল করতে হয়েছে।
প্রাথমিক পরিকল্পনায় নভেম্বরের শুরুতে রোনানের বাংলাদেশে আসার কথা ছিল না। তবে কলেজের কোচের কাছ থেকে ছুটি পাওয়ায় জাতীয় দলের হয়ে খেলার সুযোগ তৈরি হয়েছিল তাঁর। সাফের জন্য ঘোষিত ২৮ সদস্যের প্রাথমিক তালিকায়ও তাঁর নাম রেখেছিলেন ডুলি।
‘সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম নায়ক রোনান সুলিভানকে প্রথমবারের মতো জাতীয় দলের সিনিয়র স্কোয়াডে ডেকেছিলেন কোচ থমাস ডুলি।’
— স্পোর্টস ডেস্ক
এদিকে জাতীয় দলের ক্যাম্পেও পুরোপুরি স্বস্তিতে নেই কোচিং স্টাফ। বিশ্বনাথ এখনো শতভাগ ফিট নন। জ্বর থেকে সেরে উঠেছেন মোরসালিন। গতকাল বিরতির পর আজ সকালে আবারও অনুশীলনে ফিরেছে দল। তবে এখনো খেলোয়াড়দের দুই দলে ভাগ করে পূর্ণাঙ্গ ম্যাচ অনুশীলন করাতে পারেননি ডুলি।
আরও পড়ুন
১৫ রানে ৩ উইকেট সাকিবের, তবুও হারল পোখারা
আগামী ৫ নভেম্বরের ম্যাচের আগে হামজা ও ফারহান আলী ওয়াহিদকে পাচ্ছে না বাংলাদেশ। এ ছাড়া দলে ডাক পাওয়া ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম এখনো ক্যাম্পে যোগ দেননি। আগামীকাল তাঁর অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।
মূল বিষয়গুলি
- সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম নায়ক রোনান সুলিভানকে প্রথমবারের মতো জাতীয় দলের সিনিয়র স্কোয়াডে ডেকেছিলেন কোচ থমাস ডুলি।
- গতকাল যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল রোনানের।
- প্রাথমিক পরিকল্পনায় নভেম্বরের শুরুতে রোনানের বাংলাদেশে আসার কথা ছিল না।
- এদিকে জাতীয় দলের ক্যাম্পেও পুরোপুরি স্বস্তিতে নেই কোচিং স্টাফ।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।