১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯ | DS30: ২,০৬৮.৪৩ -১৮.৪৪ | লেনদেন: ৪,৮২১.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯
বিনোদন

শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জা

শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জা
ছবি : জি বাংলা নিউজ

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন ঘিরে বরাবরের মতো এবারও উৎসবমুখর হয়ে উঠেছে মুম্বাই। প্রিয় তারকার বিশেষ দিন উদযাপনে এবার অভিনব আয়োজন করেছে শহর কর্তৃপক্ষ। মুম্বাইয়ের অন্যতম পরিচিত স্থাপনা বান্দ্রা-ওরলি সি লিংক সাজানো হয়েছে বিশেষ আলোকসজ্জায়। রাত নামতেই বর্ণিল আলোয় ঝলমল করে উঠছে সেতুটি। শাহরুখের জন্মদিন উপলক্ষে এ আয়োজন নজর কেড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তাঁর ভক্তদের।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোয় ঝলমলে সেতুটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। ভক্তরা সেগুলো শেয়ার করে প্রিয় তারকাকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাচ্ছেন। এ ছাড়া জন্মদিনের এক দিন আগেই মুম্বাইয়ের বান্দ্রায় শাহরুখের বাসভবন ‘মন্নত’-এর সামনে জড়ো হতে শুরু করেছেন হাজারো অনুরাগী। প্রিয় তারকাকে একনজর দেখার আশায় দূর-দূরান্ত থেকে সেখানে অপেক্ষা করছেন তাঁরা।

এদিকে জন্মদিনের উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছেন শাহরুখের নতুন সিনেমা ‘কিং’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘ইটস টাইম ফর দ্য ওয়ার্ল্ড টু সেলিব্রেট’ (বিশ্বজুড়ে উদযাপনের সময় এসে গেছে)। তাঁর রহস্যময় পোস্টের পর অনেকেই ধারণা করেন, শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার পক্ষ থেকে নতুন কোনো চমক আসতে পারে।

‘এ ছাড়া সিনেপাড়ায় গুঞ্জন রয়েছে, শাহরুখের জন্মদিনে ব্রিটিশ গায়ক-গীতিকার এড শিরান ও ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের কণ্ঠে একটি দ্বৈত গান প্রকাশ পেতে পারে।’

— Mehedi (Admin)

দর্শকদের সেই ধারণার সত্যতা মিলেছে ছবিটির প্রযোজনা সংস্থার বক্তব্যে। ভারতীয় গণমাধ্যমকে সংস্থাটি জানিয়েছে, শাহরুখের বিশেষ দিনটি আরও স্মরণীয় করে তুলতে ২ নভেম্বর রাত ১২টায় ‘কিং’ সিনেমার পক্ষ থেকে একটি চমক দেওয়া হবে। তবে সেটি টিজার, গান, পোস্টার নাকি ট্রেলার—তা এখনো নিশ্চিত করা হয়নি।

আরও পড়ুন মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ বিনোদন ১ ঘণ্টা আগে

এ ছাড়া সিনেপাড়ায় গুঞ্জন রয়েছে, শাহরুখের জন্মদিনে ব্রিটিশ গায়ক-গীতিকার এড শিরান ও ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের কণ্ঠে একটি দ্বৈত গান প্রকাশ পেতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন ঘিরে বরাবরের মতো এবারও উৎসবমুখর হয়ে উঠেছে মুম্বাই।
  • ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোয় ঝলমলে সেতুটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।
  • এদিকে জন্মদিনের উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছেন শাহরুখের নতুন সিনেমা ‘কিং’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
  • দর্শকদের সেই ধারণার সত্যতা মিলেছে ছবিটির প্রযোজনা সংস্থার বক্তব্যে।

উল্লেখ্য, রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’র পর বড় পর্দায় ফেরার অপেক্ষায় রয়েছেন শাহরুখ। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে ক্রাইম-অ্যাকশন থ্রিলার ‘কিং’। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর মেয়ে সুহানা খানের। খলনায়কের ভূমিকায় থাকছেন অভিষেক বচ্চন এবং বিশেষ চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। চলতি বছরের ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে ছবিটি মুক্তির কথা রয়েছে।

বিনোদন থেকে আরও

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপানিজের ধর্মীয় বিশ্বাস, ইসলামপ্রেম ও মানবতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।… ৬ দিন আগে টাকার অভাবে লিফলেট দিয়ে সিনেমার প্রচারণা, গড়ল আয়ের ইতিহাস টাকার অভাবে লিফলেট দিয়ে সিনেমার প্রচারণা, গড়ল আয়ের ইতিহাসমুক্তির প্রথম দিনে আয় ১০ লাখ রুপিরও কম। প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহে প্রদর্শনী ছিল মাত্র ৬০টি। এমন সূচনায় সিনেমাটির বক্স অফিস সাফল্য নিয়ে বড়… ৭ দিন আগে আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরীসংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। এ ঘটনার নিন্দা জানিয়ে… ৭ দিন আগে ‘সাদিয়া আয়মানের সঙ্গে আমার প্রেম ছিল’ ‘সাদিয়া আয়মানের সঙ্গে আমার প্রেম ছিল’ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার ও অভিনেত্রী সাদিয়া আয়মান একসময় জনপ্রিয় জুটি ছিলেন। একসঙ্গে একাধিক নাটকে অভিনয় করতে গিয়ে তাঁদের প্রেমের… ৭ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জা

১ নভেম্বর ২০২৬, ১১:৪০ পিএম · বিনোদন

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন ঘিরে বরাবরের মতো এবারও উৎসবমুখর হয়ে উঠেছে মুম্বাই। প্রিয় তারকার বিশেষ দিন উদযাপনে এবার অভিনব আয়োজন করেছে শহর কর্তৃপক্ষ। মুম্বাইয়ের অন্যতম পরিচিত স্থাপনা বান্দ্রা-ওরলি সি লিংক সাজানো হয়েছে বিশেষ আলোকসজ্জায়। রাত নামতেই বর্ণিল আলোয় ঝলমল করে উঠছে সেতুটি। শাহরুখের জন্মদিন উপলক্ষে এ আয়োজন।

ফটোকার্ড

শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জা

শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জা

শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জা

শিরোনাম