১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৭০.১৬ -১৪.৯৯ | DS30: ২,০৫৬.২০ -১২.২২ | লেনদেন: ১,৫৭০.৭৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৭০.১৬ -১৪.৯৯
সারাদেশ

৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে

৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে
ছবি : জি বাংলা নিউজ

চাঁদপুরের মতলব উত্তরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত দেলোয়ার শিকদার ওরফে দেলু শিকদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিশুটির চিকিৎসা ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শিশুটির পরিবারের অভিযোগ, গত ২৬ অক্টোবর সকাল ১০টার দিকে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সরদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগের বিষয়টি জানাজানি হলে ২ নভেম্বর রাতে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় আবারও উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাঁকে থানায় নিয়ে যায়।

শিশুটির মায়ের অভিযোগ, ঘটনার দিন সকালে তাঁর বাবা আলমাছ শিশুটিকে নিয়ে অভিযুক্ত দেলু শিকদারের বাড়িতে যান। সেখানে অভিযুক্তের মোবাইল ফোনে কার্টুন দেখছিল শিশুটি। একপর্যায়ে শিশুটিকে সেখানে রেখে আলমাছ চলে গেলে অভিযুক্ত ব্যক্তি শিশুটির ওপর যৌন নির্যাতন চালান। এ সময় শিশুটি চিৎকার করলে অভিযুক্ত তার মুখ চেপে ধরেন বলেও অভিযোগ করেন তিনি।

‘শিশুটির শারীরিক অবস্থার অবনতি ও কান্নাকাটির কারণে চিকিৎসার জন্য অভিযুক্তের পরিবারের কাছে গেলে তারা বিষয়টি গুরুত্ব না দিয়ে উল্টো হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।’

— জি বাংলা ডেস্ক

শিশুটির মা জানান, মেয়েকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে তিনি দেলু শিকদারের বাড়িতে যান। সেখানে শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পান। পরে শিশুটি মায়ের কাছে ঘটনার কথা জানায়। শিশুটির শারীরিক অবস্থার অবনতি ও কান্নাকাটির কারণে চিকিৎসার জন্য অভিযুক্তের পরিবারের কাছে গেলে তারা বিষয়টি গুরুত্ব না দিয়ে উল্টো হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। পরে চিকিৎসার জন্য ৫ হাজার টাকা দেওয়া হলেও তা পর্যাপ্ত ছিল না বলে দাবি করেন শিশুটির মা।

আরও পড়ুন গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সারাদেশ ২৫ মিনিট আগে

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • চাঁদপুরের মতলব উত্তরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে।
  • শিশুটির পরিবারের অভিযোগ, গত ২৬ অক্টোবর সকাল ১০টার দিকে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সরদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
  • শিশুটির মায়ের অভিযোগ, ঘটনার দিন সকালে তাঁর বাবা আলমাছ শিশুটিকে নিয়ে অভিযুক্ত দেলু শিকদারের বাড়িতে যান।
  • শিশুটির মা জানান, মেয়েকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে তিনি দেলু শিকদারের বাড়িতে যান।

ঘটনাটি ঘিরে এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের দাবি, শিশুটির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত চিকিৎসা ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তিও নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

সারাদেশ থেকে আরও

ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে তাঁরা মহাসড়কে… ১ ঘণ্টা আগে আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটটি গ্রামে আজ সোমবার প্রায় আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ… ১ ঘণ্টা আগে  বাসায় ‘মাদক’ চাষের ল্যাব, ১০ মাস পর গ্রেপ্তার সেই মার্কিন নাগরিক বাসায় ‘মাদক’ চাষের ল্যাব, ১০ মাস পর গ্রেপ্তার সেই মার্কিন নাগরিকরাজধানীর ওয়ারীর একটি বাসায় বিশেষ প্রযুক্তি ব্যবহার করে সিনথেটিক মাদক ‘কুশ’ চাষের অভিযোগে আলোচিত সেই মার্কিন নাগরিক তৌসিফ হাসানকে গ্রেপ্তার… ১ ঘণ্টা আগে মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪ মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৪০ টন সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার সকাল ৮টায় চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী… ১২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে

২ নভেম্বর ২০২৬, ১০:২৩ এএম · সারাদেশ

চাঁদপুরের মতলব উত্তরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত দেলোয়ার শিকদার ওরফে দেলু শিকদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিশুটির চিকিৎসা ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ফটোকার্ড

৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে

৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে

৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে

শিরোনাম