১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৪১.৬৩ +৫৭.৩২ | DS30: ২,০৩৭.৬২ +১৫.৭৬ | লেনদেন: ৫,২২২.৮৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৪১.৬৩ +৫৭.৩২
জাতীয়

প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের সৌরবিদ্যুৎ পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের সৌরবিদ্যুৎ পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের সৌরবিদ্যুৎ পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের সৌরবিদ্যুৎ পরিকল্পনা ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্প পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, সক্ষমতা ও সামর্থ্য বিবেচনায় সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে যত বেশি সম্ভব ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভবন এবং শিল্পকারখানায় সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনে সব ধরনের সহযোগিতা দেবে সরকার।

বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর ‘লিডিং বাই এক্সাম্পল: স্কেলিং রুফটপ সোলার ইন পাবলিক সেক্টর’ শীর্ষক সেমিনারে মাহদী আমিন এসব কথা বলেন।

‘ছয় মাসে উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা মাহদী আমিন জানান, দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সহ লক্ষাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার।’

— জি বাংলা ডেস্ক

মাহদী আমিন বলেন, সৌরবিদ্যুৎ নিয়ে বর্তমান সরকারের লক্ষ্যমাত্রা কোনো আকস্মিক ভাবনা নয়। বহু বছর আগে বিরোধী দলের নেতা থাকাকালে তারেক রহমান দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে স্বনির্ভরতা অর্জনে সৌরশক্তিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিলেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর সেই ভাবনা জাতীয় নীতিতে প্রতিফলিত হচ্ছে।

আরও পড়ুন ইউপি নির্বাচন সামনে রেখে ইসির নতুন নির্দেশনা ইউপি নির্বাচন সামনে রেখে ইসির নতুন নির্দেশনা জাতীয় ৫২ মিনিট আগে

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে সৌরশক্তির প্রয়োজনীয়তার কথা বলে আসছেন। দায়িত্ব নেওয়ার পর ব্যক্তিগত উদ্যোগে নিজের বাসভবনের ছাদেও সৌর প্যানেল স্থাপন করেছেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের সৌরবিদ্যুৎ পরিকল্পনা ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্প পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁর উপদেষ্টা ও কার্যালয়ে…
  • তিনি বলেন, সক্ষমতা ও সামর্থ্য বিবেচনায় সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে যত বেশি সম্ভব ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভবন এবং শিল্পকারখানায় সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনে সব…
  • বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর ‘লিডিং বাই এক্সাম্পল: স্কেলিং রুফটপ সোলার ইন পাবলিক সেক্টর’…
  • মাহদী আমিন বলেন, সৌরবিদ্যুৎ নিয়ে বর্তমান সরকারের লক্ষ্যমাত্রা কোনো আকস্মিক ভাবনা নয়।

মাহদী আমিনের ভাষ্য, দুই দশকেরও বেশি সময় আগে বিএনপি সরকার পরিচালনার সময় বিশ্বজুড়ে সৌরবিদ্যুৎ এতটা জনপ্রিয় না হলেও এ পরিবেশবান্ধব জ্বালানির প্রসারে নীতিগত উদ্যোগ নেওয়া হয়েছিল।

তিনি বলেন, জ্বালানি খাতকে বহুমুখী করাই সরকারের লক্ষ্য। নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতায় সৌরবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগাতে সোলার এক্সপো সময়োপযোগী উদ্যোগ।

সৌরবিদ্যুতের প্রসারে সরকারের বিভিন্ন সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ উদ্যোগ সফল করতে তরুণ সমাজকে সচেতন ও দক্ষ করে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ছয় মাসে উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা

মাহদী আমিন জানান, দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সহ লক্ষাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ছয় মাসের মধ্যে উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদ ও অব্যবহৃত খালি জায়গা চিহ্নিত করে সেগুলোকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও সম্ভাব্যতা যাচাই করে কোথায় কার্যকরভাবে সৌরবিদ্যুৎ স্থাপন করা সম্ভব, তা নির্ধারণ করা হবে। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। উপযুক্ত প্রতিষ্ঠান চিহ্নিত করার কাজও এগিয়ে চলছে।

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, দেশের ৫০টিরও বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রক্রিয়াগত কাজ চলছে।

মাহদী আমিন বলেন, সৌরবিদ্যুতের প্রসারে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ জরুরি। এ জন্য অর্থায়ন ও পুঁজি ব্যবস্থাপনার সুযোগসহ অনুকূল পরিবেশ তৈরি করা হবে। বর্তমানে দেশে ব্যবহৃত সৌর প্যানেল প্রায় পুরোপুরি আমদানিনির্ভর। এ নির্ভরতা কমাতে স্থানীয় উৎপাদন সক্ষমতা, ব্যাকওয়ার্ড লিংকেজ ও ভ্যালু চেইন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রথম বাজেটে সৌরশক্তির বিকাশ এবং স্থানীয় উৎপাদন সক্ষমতা তৈরিতে সংশ্লিষ্ট শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সৌরবিদ্যুৎ খাতকে কেন্দ্র করে তরুণদের কর্মসংস্থানের সম্ভাবনার কথাও তুলে ধরেন মাহদী আমিন। তাঁর মতে, কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করা গেলে দেশের তরুণ জনগোষ্ঠীর সক্ষমতা কাজে লাগানো সম্ভব হবে। সরকারি নীতিসহায়তার মাধ্যমে বেসরকারি খাতকে উৎপাদন ও সরবরাহব্যবস্থার পাশাপাশি দক্ষ কর্মী তৈরিতেও ভূমিকা রাখার সুযোগ দেওয়া হবে।

ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের আহ্বান

দেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে বসতবাড়ি, শিল্পকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে সৌর প্যানেল স্থাপনের আহ্বান জানান মাহদী আমিন।

তিনি বলেন, জাতীয় বাজেটে সৌরবিদ্যুৎ খাতকে অগ্রাধিকার ও সহায়তা দেওয়া হয়েছে। এ খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে বিভিন্ন সুযোগ ও প্রণোদনাও দেওয়া হচ্ছে। বাড়ি, কারখানা ও প্রতিষ্ঠানের ছাদ এবং অব্যবহৃত জায়গায় সৌর প্যানেল স্থাপনে সবাইকে এগিয়ে আসতে হবে।

অর্থায়নকারী প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের অনুকূল পরিবেশ তৈরির কথাও জানান তিনি। সরকারের পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠান নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগী হলে জ্বালানি খাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব বলে মনে করেন তিনি।

মাহদী আমিন বলেন, সৌরবিদ্যুতের প্রসারে সরকারের প্রধান ভূমিকা নীতিগত সহায়তা দেওয়া। তবে এ পরিকল্পনা বাস্তবায়নে বেসরকারি খাতসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সবার সম্মিলিত উদ্যোগেই টেকসই উন্নয়ন ও জ্বালানি স্বনির্ভরতার লক্ষ্য অর্জন সম্ভব।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহবুবুল হক, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জফির তুহিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম সোহেল, এশীয় উন্নয়ন ব্যাংকের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাতসুনাগা এবং সোলারিকের পরিচালক প্রকৌশলী নাজনীন আক্তার।

জাতীয় থেকে আরও

পোশাক খাতের মজুরি বোর্ডের প্রথম সভা চলছে পোশাক খাতের মজুরি বোর্ডের প্রথম সভা চলছেতৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শুরু হয়েছে। শ্রমিকদের মজুরি নির্ধারণের প্রক্রিয়ায়… ১০ ঘণ্টা আগে আজ থেকে টানা ৪ দিন ঢাকাসহ সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে আজ থেকে টানা ৪ দিন ঢাকাসহ সারাদেশে গ্যাসের চাপ কম থাকবেমহেশখালীর সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কম থাকবে। এ… ১০ ঘণ্টা আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীরজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর… ১০ ঘণ্টা আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে চীনা মন্ত্রীর শ্রদ্ধা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে চীনা মন্ত্রীর শ্রদ্ধাবিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সফররত… ১১ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের সৌরবিদ্যুৎ পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে: মাহদী আমিন

৪ নভেম্বর ২০২৬, ৯:৩০ পিএম · জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের সৌরবিদ্যুৎ পরিকল্পনা ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্প পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

ফটোকার্ড

প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের সৌরবিদ্যুৎ পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে: মাহদী আমিন

'প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের সৌরবিদ্যুৎ
পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে'

'প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের সৌরবিদ্যুৎ
পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে'

শিরোনাম