১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
জাতীয়

ইউপি নির্বাচন সামনে রেখে ইসির নতুন নির্দেশনা

ইউপি নির্বাচন সামনে রেখে ইসির নতুন নির্দেশনা
নির্বাচন ভবন। পুরোনো ছবি সংগৃহীত

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকায় কোনো ইউনিয়নের নাম বাদ পড়েছে কি না, সীমানা নিয়ে বিরোধ বা আইনি জটিলতা রয়েছে কি না, তা পুনরায় যাচাই করে সঠিক তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন।

বুধবার (৪ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ-সংক্রান্ত একটি চিঠি দেশের সব জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠান।

চিঠিতে বলা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট জেলার সব উপজেলার নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা প্রস্তুত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং স্থানীয় সরকার বিভাগের দেওয়া তথ্যের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে।

‘ইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, যাচাই-বাছাই শেষে ইউনিয়ন পরিষদের নাম, তারিখ, মামলা, সীমানাসংক্রান্ত জটিলতা, ভোটার তালিকা পুনর্বিন্যাস কিংবা অন্য কোনো বিষয়ে সংশোধনের প্রয়োজন হলে আগামী ৮ নভেম্বরের মধ্যে সংশোধিত তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় পাঠাতে হবে…’

— জি বাংলা ডেস্ক

তবে তালিকায় নির্বাচন উপযোগী সব ইউনিয়নের নাম সঠিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না, কোনো ইউনিয়ন বাদ পড়েছে কি না এবং আইনি জটিলতা ও সীমানাসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সর্বশেষ তথ্য যুক্ত রয়েছে কি না, তা পুনরায় যাচাই করতে হবে।

আরও পড়ুন দুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন? দুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন? জাতীয় ১০ ঘণ্টা আগে

ইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, যাচাই-বাছাই শেষে ইউনিয়ন পরিষদের নাম, তারিখ, মামলা, সীমানাসংক্রান্ত জটিলতা, ভোটার তালিকা পুনর্বিন্যাস কিংবা অন্য কোনো বিষয়ে সংশোধনের প্রয়োজন হলে আগামী ৮ নভেম্বরের মধ্যে সংশোধিত তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় পাঠাতে হবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
  • বুধবার (৪ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ-সংক্রান্ত একটি চিঠি দেশের সব জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠান।
  • চিঠিতে বলা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট জেলার সব উপজেলার নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা প্রস্তুত করা হয়েছে।
  • তবে তালিকায় নির্বাচন উপযোগী সব ইউনিয়নের নাম সঠিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না, কোনো ইউনিয়ন বাদ পড়েছে কি না এবং আইনি জটিলতা ও সীমানাসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সর্…

ইসি সূত্রে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ নির্বাচনের তফসিল ১০ ডিসেম্বর ঘোষণা করা হতে পারে। পাঁচ ধাপে স্থানীয় সরকারের এ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে কমিশন।

দেশে বর্তমানে ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে। অবশিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন উপযোগী হওয়ার সম্ভাব্য সময় ২০২৭ ও ২০২৮ সাল।

এদিকে আসন্ন ইউপি নির্বাচনের জন্য ভোটকেন্দ্র ও ভোটকক্ষের তালিকাও চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এবার মোট ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্থায়ী ভোটকেন্দ্র ৪৫ হাজার ৯৭২টি এবং অস্থায়ী কেন্দ্র ৪২৫টি।

এসব কেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ রয়েছে ২ লাখ ২ হাজার ১৫৯টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১৩ হাজার ৫৮০টি। সব মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৭৩৯টি।

এ ছাড়া আগামী ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

জাতীয় থেকে আরও

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎবাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে… ১৩ ঘণ্টা আগে গ্লোবাল শিল্ডে ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশ গ্লোবাল শিল্ডে ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশজলবায়ু পরিবর্তনের অভিঘাত ও দুর্যোগজনিত আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় বাংলাদেশ অন্তত ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি… ১৩ ঘণ্টা আগে আজ একনেক সভায় উঠছে ২১ প্রকল্প আজ একনেক সভায় উঠছে ২১ প্রকল্পজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আজ বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমানের… ১৪ ঘণ্টা আগে উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীজাতীয় পর্যায় থেকে জেলা ও উপজেলা পর্যন্ত দেশের স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে চিকিৎসকদের দক্ষতা, আধুনিক জ্ঞান ও উন্নত চিকিৎসা সরঞ্জামের যথাযথ… ১৪ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইউপি নির্বাচন সামনে রেখে ইসির নতুন নির্দেশনা

৪ নভেম্বর ২০২৬, ৯:৪০ পিএম · জাতীয়

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকায় কোনো ইউনিয়নের নাম বাদ পড়েছে কি না, সীমানা নিয়ে বিরোধ বা আইনি জটিলতা রয়েছে কি না, তা পুনরায় যাচাই করে সঠিক তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন।

ফটোকার্ড

ইউপি নির্বাচন সামনে রেখে ইসির নতুন নির্দেশনা

ইউপি নির্বাচন সামনে রেখে
ইসির নতুন নির্দেশনা

ইউপি নির্বাচন সামনে রেখে
ইসির নতুন নির্দেশনা

শিরোনাম
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুনদুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন?‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরআওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকেরআজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকাআবার জুলাইয়ের মতো রাজপথে নামতে আমরা প্রস্তুত: শিবির সেক্রেটারিঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটে ককটেল বিস্ফোরণআবিদুল ইসলাম খান/‘হাসিনা ফিরবে না, না মানে না’লন্ডনে এনসিপির ওপর আ. লীগের হামলা: ব্রিটিশ এমপির কড়া প্রতিক্রিয়া