পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ব্যবসায়ী নাসির ইউ আহমেদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন। এদিন আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন আবেদন নাকচ করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
উল্লেখ্য, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির ইউ আহমেদ।
‘ব্যবসায়ী নাসির ইউ আহমেদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।’
— বিনোদন ডেস্ক
মামলার অভিযোগে নাসির ইউ আহমেদ বলেন, ২০২১ সালের ৮ জুন পরীমনি ও তাঁর সহযোগীরা সাভারের বোট ক্লাবে গিয়ে ওয়াশরুম ব্যবহার করেন। পরে তাঁরা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। ওই দিন দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে ক্লাব ত্যাগ করার সময় পরীমনি তাঁকে ডাক দেন। এরপর একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনা মূল্যে দেওয়ার জন্য চাপ দেন।
আরও পড়ুন
প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?
এতে রাজি না হওয়ায় পরীমনি তাঁকে গালমন্দ করেন বলে অভিযোগ করেন নাসির। একপর্যায়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে পরীমনি একটি গ্লাস ছুড়ে মারেন, যা তাঁর মাথা ও বুকে লাগে বলেও মামলায় উল্লেখ করা হয়।
মূল বিষয়গুলি
- ব্যবসায়ী নাসির ইউ আহমেদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।
- বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন।
- উল্লেখ্য, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির ইউ আহমেদ।
- মামলার অভিযোগে নাসির ইউ আহমেদ বলেন, ২০২১ সালের ৮ জুন পরীমনি ও তাঁর সহযোগীরা সাভারের বোট ক্লাবে গিয়ে ওয়াশরুম ব্যবহার করেন।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।