১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯ | DS30: ২,০৬৮.৪৩ -১৮.৪৪ | লেনদেন: ৪,৮২১.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯
সারাদেশ

পদ্মা নদীতে নিখোঁজ ছাত্রদল নেতার লাশ উদ্ধার

পদ্মা নদীতে নিখোঁজ ছাত্রদল নেতার লাশ উদ্ধার
ছবি : জি বাংলা নিউজ

ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হওয়ার দুই দিন পর ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের পদ্মার একটি শাখা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়পাড়া এলাকার বাসিন্দা। তিনি শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।

‘ভ্রমণ শেষে ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে পদ্মা নদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে ইঞ্জিনচালিত ট্রলারটির ধাক্কা লাগে।’

— জি বাংলা ডেস্ক

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম। তিনি জানান, লাশটি পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন রাজধানীতে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু, চলবে যে সাত রুটে রাজধানীতে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু, চলবে যে সাত রুটে সারাদেশ ৯ মিনিট আগে

নৌপুলিশ জানায়, রোববার সকালে পদ্মার শাখা নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হওয়ার দুই দিন পর ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।
  • রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের পদ্মার একটি শাখা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
  • রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়পাড়া এলাকার বাসিন্দা।
  • লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম।

যেভাবে দুর্ঘটনা ঘটে

শুক্রবার সকালে কুষ্টিয়ার কাতলাগাড়ীর গড়াই নদী থেকে পাবনার রূপপুর পর্যন্ত ট্রলার ভ্রমণে বের হন শতাধিক যাত্রী। ভ্রমণ শেষে ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে পদ্মা নদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে ইঞ্জিনচালিত ট্রলারটির ধাক্কা লাগে।

এ সময় রাকিবুজ্জামান রকিসহ কয়েকজন যাত্রী নদীতে ছিটকে পড়েন। দুর্ঘটনার পর তিনজন নিখোঁজ হন।

পরে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে মো. লিটন (৩৮) ও মো. ওয়াহাব (৪৫) নামে দুজনকে জীবিত উদ্ধার করেন। দুই দিন পর রোববার রাকিবুজ্জামান রকির লাশ উদ্ধার করা হলো।

সারাদেশ থেকে আরও

রণক্ষেত্র মিরপুর, পুলিশের গাড়িতে আগুন রণক্ষেত্র মিরপুর, পুলিশের গাড়িতে আগুনরাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।… ৫ ঘণ্টা আগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার, মামলা তদন্ত করবে ডিবি গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার, মামলা তদন্ত করবে ডিবিনাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যার ঘটনায় গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানকে প্রত্যাহার করা… ৪ দিন আগে প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা মির্জা ফয়সল আমিনের প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা মির্জা ফয়সল আমিনের৪৭ বছরের রাজনৈতিক পথচলা, ঠাকুরগাঁওকে ঘিরে স্বপ্ন এবং এ জনপদের মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরে আবেগঘন বার্তা দিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের… ৫ দিন আগে ‘সাঈদী সাহেব আল্লাহর ওলি, ভাই কেন এসব করেছেন তিনিই জানেন’ ‘সাঈদী সাহেব আল্লাহর ওলি, ভাই কেন এসব করেছেন তিনিই জানেন’‘সাঈদী সাহেব একজন আল্লাহর ওলি ছিলেন। আমার বড় ভাই কেন এই কাজগুলো করেছেন, তা তিনি নিজেই জানেন।’ কথাগুলো বলেছেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

পদ্মা নদীতে নিখোঁজ ছাত্রদল নেতার লাশ উদ্ধার

১৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫২ এএম · সারাদেশ

ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হওয়ার দুই দিন পর ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।

ফটোকার্ড

পদ্মা নদীতে নিখোঁজ ছাত্রদল নেতার লাশ উদ্ধার

পদ্মা নদীতে নিখোঁজ ছাত্রদল নেতার লাশ উদ্ধার

পদ্মা নদীতে নিখোঁজ ছাত্রদল নেতার লাশ উদ্ধার

শিরোনাম