ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক গাড়িচালক আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় অনুষদ ভবনের সামনের পার্কিংয়ে একটি গাড়ির পাশে অবস্থান করছিলেন এক ব্যক্তি। দুপুরের খাবার শেষে ওই গাড়ির চালক দরজা খুলতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অন্য একটি সূত্র জানায়, বেলা ১টা থেকে ২টার মধ্যে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরপরই জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি। ককটেলটি ভবনের ওপরের দিক থেকে নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছেন কয়েকজন।
‘পুলিশের বিশেষজ্ঞরা এসে আলামত পরীক্ষা করলে ককটেলটি ঠিক কোন জায়গা থেকে নিক্ষেপ করা হয়েছে, তা শনাক্ত করতে পারবেন।’ ঘটনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের সদস্যসচিব মানসুর রাফি বলেন, ‘ক্যাম্পাসে এখনো ছাত্রলীগের পদধারী যারা আছে এবং আ…’
— জি বাংলা ডেস্ক
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন
৯ নভেম্বর: ইতিহাসের এই দিনে
ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন বলেন, ‘আমাদের পার্কিংয়ে গাড়িটি রাখা ছিল। আমরা সিসিটিভি ফুটেজগুলো পরীক্ষা করছি। আমি নিজেও ঘটনাস্থলে ছিলাম এবং ফুটেজ দেখেছি। বিস্ফোরণে শুধু গাড়িচালক আহত হয়েছেন। আর কেউ আহত হওয়ার খবর আমরা পাইনি। শিক্ষার্থীরাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।’
মূল বিষয়গুলি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
- প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় অনুষদ ভবনের সামনের পার্কিংয়ে একটি গাড়ির পাশে অবস্থান করছিলেন এক ব্যক্তি।
- অন্য একটি সূত্র জানায়, বেলা ১টা থেকে ২টার মধ্যে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
- বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে প্রক্টর অফিসকে বিষয়টি জানিয়েছি এবং থানায় খবর দিয়েছি। পুলিশের বিশেষজ্ঞরা এসে আলামত পরীক্ষা করলে ককটেলটি ঠিক কোন জায়গা থেকে নিক্ষেপ করা হয়েছে, তা শনাক্ত করতে পারবেন।’
ঘটনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের সদস্যসচিব মানসুর রাফি বলেন, ‘ক্যাম্পাসে এখনো ছাত্রলীগের পদধারী যারা আছে এবং আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত যেসব কর্মচারী রয়েছেন, তারাই মূলত সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। এদের ধরতে পারলেই থলের বিড়াল বেরিয়ে আসবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল বলেন, ‘এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমি বর্তমানে ব্যবসায় শিক্ষা অনুষদে অবস্থান করছি। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শিগগিরই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।’






মন্তব্য (০)