১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
শিক্ষা

৯ নভেম্বর: ইতিহাসের এই দিনে

৯ নভেম্বর: ইতিহাসের এই দিনে
সংগৃহীত

প্রতিদিনের নানা ঘটনা, সাফল্য, বিপর্যয় ও অর্জনের ধারাবাহিকতায় গড়ে ওঠে ইতিহাস। মানবসভ্যতার উত্থান-পতনের সাক্ষী এসব ঘটনার মধ্যেই লুকিয়ে থাকে সময়ের গল্প। আজ ৯ নভেম্বর ২০২৬, সোমবার। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যুদিন।

ঘটনাবলি

১৭২৯ – স্পেনের সেভিল শহরে ঐতিহাসিক সেভিল চুক্তি স্বাক্ষরিত হয়।

‘১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে জার্মানিতে প্রজাতন্ত্র ঘোষণা করা হয় এবং সম্রাট দ্বিতীয় উইলহেলম পদত্যাগ করেন।’

— Mehedi (Admin)

১৯০৮ – এলিজাবেথ গ্যারেট অ্যান্ডারসন ব্রিটেনের প্রথম নির্বাচিত নারী হন।

আরও পড়ুন নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে বাধা নেই, মতামত অ্যাটর্নি জেনারেলের নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে বাধা নেই, মতামত অ্যাটর্নি জেনারেলের শিক্ষা ২৩ ঘণ্টা আগে

১৯১৭ – রুশ বিপ্লবের পর ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে শ্রমিক-কৃষক সরকারের সূচনা হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • প্রতিদিনের নানা ঘটনা, সাফল্য, বিপর্যয় ও অর্জনের ধারাবাহিকতায় গড়ে ওঠে ইতিহাস।
  • ১৭২৯ – স্পেনের সেভিল শহরে ঐতিহাসিক সেভিল চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯০৮ – এলিজাবেথ গ্যারেট অ্যান্ডারসন ব্রিটেনের প্রথম নির্বাচিত নারী হন।
  • ১৯১৭ – রুশ বিপ্লবের পর ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে শ্রমিক-কৃষক সরকারের সূচনা হয়।

১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে জার্মানিতে প্রজাতন্ত্র ঘোষণা করা হয় এবং সম্রাট দ্বিতীয় উইলহেলম পদত্যাগ করেন।

১৯৫৩ – ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে কম্বোডিয়া।

১৯৬৫ – ব্রিটেনে হত্যার দায়ে মৃত্যুদণ্ডের বিধান বাতিল ঘোষণা করা হয়।

১৯৭২ – যুক্তরাষ্ট্রে ২৫ লাখ বছর পুরোনো ফসিল আবিষ্কৃত হয়।

১৯৮৯ – পূর্ব ও পশ্চিম জার্মানিকে বিভক্তকারী বার্লিন প্রাচীর ভাঙার সূচনা হয়।

১৯৯০ – নেপালের রাজা বীরেন্দ্র নতুন সংবিধান ঘোষণা করে দলহীন পঞ্চায়েত ব্যবস্থা বিলুপ্ত করেন। একই দিনে যুক্তরাষ্ট্র উপসাগরীয় এলাকায় দুই লাখ সেনা মোতায়েন করে।

১৯৯৯ – ইউনেস্কোর নির্বাহী পরিষদে এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।

২০০০ – ভারতের উত্তর প্রদেশ ভেঙে নতুন রাজ্য উত্তরাখণ্ড গঠিত হয়।

২০২০ – আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নাগার্নো-কারাবাখ সংঘাত বন্ধে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

জন্মদিন

১৮১৮ – রুশ ঔপন্যাসিক ইভান তুর্গেনেভ।

১৮৩২ – ফরাসি লেখক ও সাংবাদিক এমিলে গাবরিয়াউ।

১৮৪১ – ব্রিটেন ও আয়ারল্যান্ডের রাজা সপ্তম এডওয়ার্ড।

১৮৬৮ – কানাডীয়-মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী মারি ড্রেসলার।

১৮৭৬ – জাপানি অণুজীববিজ্ঞানী হিদেয়ো নোগুচি।

১৮৭৭ – মুসলিম কবি, দার্শনিক ও রাজনীতিবিদ স্যার মুহাম্মদ ইকবাল।

১৮৮৫ – জার্মান গণিতবিদ হেরমান ভাইল।

১৮৯৭ – নোবেলজয়ী রসায়নবিদ রোনাল্ড জর্জ রেফর্ড নোরিশ।

১৯১৪ – অস্ট্রীয়-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী হেডি লেমার।

১৯২৯ – নোবেলজয়ী হাঙ্গেরীয় লেখক ইমরে কার্তেজ।

১৯৩৪ – মার্কিন জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগান।

১৯৩৬ – দাবা বিশ্বচ্যাম্পিয়ন মিখাইল তাল।

১৯৪৫ – হিন্দুস্থানি উচ্চাঙ্গসংগীতশিল্পী শিপ্রা বসু।

১৯৪৮ – ব্রাজিলীয় ফুটবলার ও কোচ লুইজ ফেলিপে স্কলারি।

১৯৬০ – জার্মান ফুটবলার আন্দ্রেয়াস ব্রেহমে।

১৯৭৪ – ইতালীয় ফুটবল তারকা আলেসান্দ্রো দেল পিয়েরো।

১৯৮৪ – দক্ষিণ কোরীয় গায়ক ও অভিনেতা সেভেন।

মৃত্যুবার্ষিকী

০৯৫৯ – বাইজেন্টাইন সম্রাট সপ্তম কনস্টান্টাইন।

১৭৭৮ – ইতালীয় ভাস্কর ও চিত্রকর জিওভান্নি বাতিস্তা পিরানেসি।

১৮৪৮ – জার্মান কবি ও রাজনীতিবিদ রবার্ট ব্লুম।

১৯১৮ – ফরাসি কবি গিয়োম আপোলিনেয়ার।

১৯৩৫ – যোগসাধক ও দার্শনিক সন্তদাস কাঠিয়া বাবা।

১৯৫৩ – ইংরেজ কবি ডিলান টমাস এবং সৌদি আরবের বাদশাহ আবদুল আজিজ ইবন সৌদ।

১৯৭০ – ফ্রান্সের ১৮তম প্রেসিডেন্ট জেনারেল শার্ল দ্য গল।

১৯৮০ – কমিউনিস্ট নেতা পূরণচাঁদ যোশী।

১৯৮৫ – ফরাসি অভিনেত্রী মারি-জর্জ পাস্কাল।

২০০১ – ইতালির সাবেক প্রেসিডেন্ট জিওভান্নি লিওন।

২০০৪ – মার্কিন ইতিহাসবিদ ও লেখক আইরিস চ্যাং।

২০০৫ – ভারতের দশম রাষ্ট্রপতি কে. আর. নারায়ণন।

২০১১ – নোবেলজয়ী বিজ্ঞানী হর গোবিন্দ খোরানা।

২০১২ – রুশ গণিতবিদ সের্গেই নিকলস্কি।

২০১৪ – কাতারের যুবরাজ সৌদ বিন মুহাম্মাদ আল থানি।

শিক্ষা থেকে আরও

এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীচলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা আগামী ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ২৩… ৪ দিন আগে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ, ফি কত ও যেভাবে করবেন এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ, ফি কত ও যেভাবে করবেন২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এ… ৪ দিন আগে এইচএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন ৫ লাখ ছাড়াল এইচএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন ৫ লাখ ছাড়াল২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের আবেদনে পত্রের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত দেড়… ৫ দিন আগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণাশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরনো গবেষণা মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন… ৫ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

৯ নভেম্বর: ইতিহাসের এই দিনে

৯ নভেম্বর ২০২৬, ৯:৩৮ এএম · শিক্ষা

প্রতিদিনের নানা ঘটনা, সাফল্য, বিপর্যয় ও অর্জনের ধারাবাহিকতায় গড়ে ওঠে ইতিহাস। মানবসভ্যতার উত্থান-পতনের সাক্ষী এসব ঘটনার মধ্যেই লুকিয়ে থাকে সময়ের গল্প। আজ ৯ নভেম্বর ২০২৬, সোমবার। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যুদিন।

ফটোকার্ড

৯ নভেম্বর: ইতিহাসের এই দিনে

৯ নভেম্বর
ইতিহাসের এই দিনে

৯ নভেম্বর
ইতিহাসের এই দিনে

শিরোনাম