১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭
সারাদেশ

‘আমার স্বামী কোনো অন্যায় করেনি, কেন তাকে পুড়িয়ে মারল’

‘আমার স্বামী কোনো অন্যায় করেনি, কেন তাকে পুড়িয়ে মারল’
সংগৃহীত

বাসটি চালানো শেষে রাতে বাসস্ট্যান্ডের সামনে সড়কে রাখা হয়েছিল। সারাদিনের ক্লান্তি নিয়ে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন চালক। মধ্যরাতে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রাণ যায় চালক মো. কালাচাঁদের।

সোমবার রাত ২টার দিকে ফরিদপুরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। মো. কালাচাঁদ ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহণের একটি লোকাল বাসের চালক ছিলেন। তাঁর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগরে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। খবর জানাজানি হওয়ার পর তাঁর বাড়িতে চলছে শোকের মাতম।

মঙ্গলবার বাড়িতে নিহতের স্ত্রী ময়না বেগম আহাজারি করতে করতে বলেন, ‘আমার স্বামী কোনো অন্যায় করেনি। কেন আমার স্বামীকে আগুনে পুড়িয়ে মারল। আমি এই হত্যার বিচার চাই।’

‘আমি এই হত্যার বিচার চাই।’ সূত্র জানায়, রাতে বাসটি ফরিদপুরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর দাঁড় করানো ছিল।’

— জি বাংলা ডেস্ক

সূত্র জানায়, রাতে বাসটি ফরিদপুরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর দাঁড় করানো ছিল। এ সময় চালক বাসের ভেতরে ঘুমাচ্ছিলেন। রাত ১টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে তিনি দরজা খুলে কোনোমতে বাইরে বের হয়ে পড়ে যান।

আরও পড়ুন গভীর রাতে ‘মদ খেয়ে’ হাসিনার নামে স্লোগান, অতঃপর... গভীর রাতে ‘মদ খেয়ে’ হাসিনার নামে স্লোগান, অতঃপর... সারাদেশ ১ মিনিট আগে

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বাসটি চালানো শেষে রাতে বাসস্ট্যান্ডের সামনে সড়কে রাখা হয়েছিল।
  • সোমবার রাত ২টার দিকে ফরিদপুরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
  • মঙ্গলবার বাড়িতে নিহতের স্ত্রী ময়না বেগম আহাজারি করতে করতে বলেন, ‘আমার স্বামী কোনো অন্যায় করেনি।
  • সূত্র জানায়, রাতে বাসটি ফরিদপুরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর দাঁড় করানো ছিল।

ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহম্মদ মিয়াজী জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সারাদেশ থেকে আরও

মতলবে আগুনে পুড়ল গোয়ালঘর, দুই গর্ভবতী গাভির মৃত্যু মতলবে আগুনে পুড়ল গোয়ালঘর, দুই গর্ভবতী গাভির মৃত্যুচাঁদপুরের মতলব উত্তরে আগুনে পুড়ে কৃষক হযরত আলী শিকদারের একটি দোচালা ঘর ও গোয়ালঘর ছাই হয়ে গেছে। এ সময় গোয়ালঘরে থাকা দুটি গর্ভবতী গাভি পুড়ে… ২০ ঘণ্টা আগে লোহাগড়ায় ছয় দিনে তিন খুন, ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্তরা লোহাগড়ায় ছয় দিনে তিন খুন, ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্তরানড়াইলের লোহাগড়া উপজেলায় ছয় দিনের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিরা হলেন কৃষক হাসানুর শেখ (৫৫), আফসার শেখ (৬০) ও… ২০ ঘণ্টা আগে সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন, স্কুলের ফটকে ককটেলসদৃশ বস্তু সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন, স্কুলের ফটকে ককটেলসদৃশ বস্তুঢাকার সাভার ও ধামরাইয়ে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে… ২১ ঘণ্টা আগে নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপিবিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা এবং নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত মর্যাদা ও অধিকার সুরক্ষার দাবিতে প্রধানমন্ত্রী তারেক… ২১ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘আমার স্বামী কোনো অন্যায় করেনি, কেন তাকে পুড়িয়ে মারল’

১১ নভেম্বর ২০২৬, ৯:৪৯ এএম · সারাদেশ

বাসটি চালানো শেষে রাতে বাসস্ট্যান্ডের সামনে সড়কে রাখা হয়েছিল। সারাদিনের ক্লান্তি নিয়ে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন চালক। মধ্যরাতে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রাণ যায় চালক মো. কালাচাঁদের।

ফটোকার্ড

‘আমার স্বামী কোনো অন্যায় করেনি, কেন তাকে পুড়িয়ে মারল’

‘আমার স্বামী কোনো অন্যায় করেনি
কেন তাকে পুড়িয়ে মারল’

‘আমার স্বামী কোনো অন্যায় করেনি
কেন তাকে পুড়িয়ে মারল’

শিরোনাম