তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২
পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুই সন্দেহভাজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
‘রেলওয়ে সূত্রে জানা গেছে, রাতে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় তিতাস কমিউটার ট্রেনটির ওয়াশফিড বের করে শান্টিংয়ের কাজ চলছিল।’
— Mehedi (Admin)
আটক ব্যক্তিরা হলেন মুরসালিন (২৩) ও নূরুল (২৫)। তাঁরা দুজনই আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন
গভীর রাতে ‘মদ খেয়ে’ হাসিনার নামে স্লোগান, অতঃপর...
রেলওয়ে সূত্রে জানা গেছে, রাতে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় তিতাস কমিউটার ট্রেনটির ওয়াশফিড বের করে শান্টিংয়ের কাজ চলছিল। এ সময় দায়িত্বে থাকা গেটম্যান স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি রেলওয়ে কন্ট্রোল অফিস ও আখাউড়া ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রেনটির কয়েকটি আসন পুড়ে যায়।
মূল বিষয়গুলি
- পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
- এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুই সন্দেহভাজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
- মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
- আটক ব্যক্তিরা হলেন মুরসালিন (২৩) ও নূরুল (২৫)।
আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগিটি বাদ দিয়ে ট্রেনটি প্রায় এক ঘণ্টা বিলম্বে আখাউড়া স্টেশন ছেড়ে যায়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম বলেন, স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে শান্টিংয়ের সময় দুর্বৃত্তরা ট্রেনটিতে আগুন দেয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।






মন্তব্য (০)