১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬১.৪৪ +২৪.৬৯ | DS30: ২,০৬১.৬৭ +৪.২৬ | লেনদেন: ৩,১৬৪.৪৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬১.৪৪ +২৪.৬৯
আন্তর্জাতিক

ইরানের হুমকির পর সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

ইরানের হুমকির পর সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী
সংগৃহীত

ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর ওয়াশিংটন ডিসিতে নিজের বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

মঙ্গলবার (১০ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ঘটনাটি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে এ খবর প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, বেসেন্টের ওপর আসা হুমকির তীব্রতা কতটা, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।

‘বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, গত মাসের শেষ দিকে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা একটি স্মারকলিপিতে সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইরানের হামলার পরিকল্পনা উন্নত পর্যায়ে পৌঁছেছে।’

— আন্তর্জাতিক ডেস্ক

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা মনে করেন, যুক্তরাষ্ট্র কিংবা বিদেশের অন্যান্য অঞ্চলে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত।

আরও পড়ুন একদিনের স্বস্তি শেষ, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম একদিনের স্বস্তি শেষ, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম আন্তর্জাতিক ১ ঘণ্টা আগে

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, গত মাসের শেষ দিকে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা একটি স্মারকলিপিতে সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইরানের হামলার পরিকল্পনা উন্নত পর্যায়ে পৌঁছেছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর ওয়াশিংটন ডিসিতে নিজের বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
  • মঙ্গলবার (১০ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ঘটনাটি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে এ খবর প্রকাশ করে।
  • প্রতিবেদন অনুযায়ী, বেসেন্টের ওপর আসা হুমকির তীব্রতা কতটা, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।
  • নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা মনে করেন, যুক্তরাষ্ট্র কিংবা বিদেশের অন্যান্য অঞ্চলে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত।

গত আগস্ট থেকে ইরানের ওপর নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রয়োগের নেতৃত্ব দিয়ে আসছেন স্কট বেসেন্ট। ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামের এই অভিযানের লক্ষ্য হলো, জাহাজ চলাচলে হামলা বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে তেহরানকে বাধ্য করা।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথটি প্রায় বন্ধ রয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যিক পরিবহনে প্রভাব পড়েছে।

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের পাশাপাশি এই অর্থনৈতিক চাপের অভিযান চলছে। এর আওতায় ইরানের সঙ্গে লেনদেনে সহায়তাকারী মধ্যপ্রাচ্যের বিভিন্ন ব্যাংকের শাখা এবং অন্যান্য আর্থিক সেবা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে ইরানের হুমকিতে দমে যাবেন না বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র ই-মেইলে পাঠানো বিবৃতিতে বলেন, ‘ইরানি শাসকগোষ্ঠীর হুমকিতে মন্ত্রী দমে যাবেন না। অপারেশন ইকোনমিক আউটকাস্ট বাস্তবায়ন এবং নৌ অবরোধ বজায় রাখার বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এই দুই পদক্ষেপে ইরানের অর্থনীতি ভেঙে পড়ছে।’

আন্তর্জাতিক থেকে আরও

সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্সফ্রান্সের বিভিন্ন সুপারশপের ফ্রিজ ও হিমায়িত খাবার সংরক্ষণের যন্ত্রে সাইবার হামলার জন্য ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি)… ১ দিন আগে নেতানিয়াহুর মিত্রদের ভাগিয়ে নিচ্ছেন আইজেনকট নেতানিয়াহুর মিত্রদের ভাগিয়ে নিচ্ছেন আইজেনকটইসরাইলে সরকার গঠনের লক্ষ্যে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির চেষ্টা করছেন বিরোধী নেতা গাদি আইজেনকট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা… ১ দিন আগে সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদসৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ শুরু হয়েছে। হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর সেবা এবং হাজিদের জন্য… ১ দিন আগে এনভিডিয়ার প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং? এনভিডিয়ার প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং?বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইরানের হুমকির পর সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

১১ নভেম্বর ২০২৬, ১১:৩৮ এএম · আন্তর্জাতিক

ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর ওয়াশিংটন ডিসিতে নিজের বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

ফটোকার্ড

ইরানের হুমকির পর সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

ইরানের হুমকির পর সামরিক ঘাঁটিতে
আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

ইরানের হুমকির পর সামরিক ঘাঁটিতে
আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

শিরোনাম