১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৭১.৫৮ +৩৪.৮৪ | DS30: ২,০৬৭.৪২ +১০.০২ | লেনদেন: ১,৬৩৮.০৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৭১.৫৮ +৩৪.৮৪
আন্তর্জাতিক

বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো হচ্ছে ৫০ অভিবাসীকে

বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো হচ্ছে ৫০ অভিবাসীকে
সংগৃহীত

গ্রিস থেকে বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে চার্টার্ড ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে দেশটির সরকার।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় নির্ধারিত এই প্রত্যাবাসন ফ্লাইটে রয়েছেন ২৭ বছর বয়সী এক বাংলাদেশি তরুণ। সামাজিক মাধ্যমে প্রকাশিত তাঁর একটি ভিডিওকে কেন্দ্র করে বিষয়টি আলোচনায় এসেছে।

গ্রিসের সংবাদমাধ্যম প্রোটো থেমা ইংলিশ গত ১০ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ওই তরুণ গত জুনে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, গ্রিসের নাফপ্লিও এলাকায় কাজের সুযোগ রয়েছে। এমনকি প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন সেখানে অবস্থান করলেও পুলিশি তল্লাশি কিংবা বহিষ্কারের আশঙ্কা নেই বলেও ভিডিওতে জানান তিনি।

‘ইউরোপে কাজের সুযোগ, সহজে বসবাসের অনুমতি কিংবা পুলিশি তল্লাশির আশঙ্কা নেই—এ ধরনের প্রতিশ্রুতি দিয়ে সামাজিক মাধ্যমে প্রচার চালানো ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।’

— আন্তর্জাতিক ডেস্ক

বিষয়টি গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিসের নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই তরুণকে শনাক্ত করে। পরে তাঁর বসবাসের অনুমতি বাতিলের প্রক্রিয়া শুরু হয়। প্রতিবেদনে বলা হয়, তাঁর তৃতীয় আশ্রয় আবেদনও প্রত্যাখ্যান করা হয়। এরপর প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এ সময় একটি বেসরকারি সংস্থার (এনজিও) আইনজীবীরা তাঁর পক্ষে আইনি পদক্ষেপ নিয়েছিলেন।

আরও পড়ুন একদিনের স্বস্তি শেষ, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম একদিনের স্বস্তি শেষ, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম আন্তর্জাতিক ৭ মিনিট আগে

গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস ১০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ৫০ জনকে ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের নিয়ে বিশেষ চার্টার্ড ফ্লাইটে ওই বাংলাদেশি তরুণকেও ফেরত পাঠানো হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • গ্রিস থেকে বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে চার্টার্ড ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে দেশটির সরকার।
  • বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় নির্ধারিত এই প্রত্যাবাসন ফ্লাইটে রয়েছেন ২৭ বছর বয়সী এক বাংলাদেশি তরুণ।
  • গ্রিসের সংবাদমাধ্যম প্রোটো থেমা ইংলিশ গত ১০ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ওই তরুণ গত জুনে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন।
  • বিষয়টি গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিসের নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই তরুণকে শনাক্ত করে।

মন্ত্রী তাঁর পোস্টে দাবি করেন, ওই তরুণের কর্মকাণ্ড অভিবাসন-সংক্রান্ত অপরাধী চক্রকে সহায়তা করছিল। আইনি প্রক্রিয়ায় বিলম্ব হলেও শেষ পর্যন্ত প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

গ্রিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশটি থেকে মোট ২ হাজার ৬৩৮ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ২ হাজার ২০৭। অর্থাৎ প্রত্যাবাসনের হার বেড়েছে প্রায় ২০ শতাংশ। একই সময়ে জোরপূর্বক বহিষ্কারের সংখ্যা ৯১৫ থেকে বেড়ে ১ হাজার ২৯২ হয়েছে, যা প্রায় ৪১ শতাংশ বৃদ্ধি।

বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের জন্য সতর্কবার্তা

গ্রিসের এই ঘটনা বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। ইউরোপে কাজের সুযোগ, সহজে বসবাসের অনুমতি কিংবা পুলিশি তল্লাশির আশঙ্কা নেই—এ ধরনের প্রতিশ্রুতি দিয়ে সামাজিক মাধ্যমে প্রচার চালানো ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। যাচাই-বাছাই ছাড়া এসব তথ্য বিশ্বাস করে অনিয়মিত পথে বিদেশে যাত্রা করলে প্রতারণা, মানবপাচার, শোষণ, আটক এবং শেষ পর্যন্ত প্রত্যাবাসনের ঝুঁকি তৈরি হতে পারে।

আন্তর্জাতিক থেকে আরও

নেতানিয়াহুর মিত্রদের ভাগিয়ে নিচ্ছেন আইজেনকট নেতানিয়াহুর মিত্রদের ভাগিয়ে নিচ্ছেন আইজেনকটইসরাইলে সরকার গঠনের লক্ষ্যে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির চেষ্টা করছেন বিরোধী নেতা গাদি আইজেনকট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা… ১ দিন আগে সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদসৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ শুরু হয়েছে। হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর সেবা এবং হাজিদের জন্য… ১ দিন আগে এনভিডিয়ার প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং? এনভিডিয়ার প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং?বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে… ১ দিন আগে চীনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪ চীনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইইউয়ান শহরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো হচ্ছে ৫০ অভিবাসীকে

১১ নভেম্বর ২০২৬, ১০:২৯ এএম · আন্তর্জাতিক

গ্রিস থেকে বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে চার্টার্ড ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে দেশটির সরকার।

ফটোকার্ড

বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো হচ্ছে ৫০ অভিবাসীকে

বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক
গ্রিস থেকে ফেরত পাঠানো হচ্ছে ৫০ অভিবাসীকে

বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক
গ্রিস থেকে ফেরত পাঠানো হচ্ছে ৫০ অভিবাসীকে

শিরোনাম