১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৭২.০৭ +৩৫.৩৩ | DS30: ২,০৬৭.৭৮ +১০.৩৭ | লেনদেন: ১,৬৯৮.৭০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৭২.০৭ +৩৫.৩৩
আন্তর্জাতিক

একদিনের স্বস্তি শেষ, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

একদিনের স্বস্তি শেষ, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
তেলের দাম বেড়েছে সংগৃহীত

ইরান যুদ্ধের উত্তেজনা কমে আসার আশা এবং হরমুজ প্রণালিতে জাহাজে হামলা অব্যাহত থাকার উদ্বেগের মধ্যে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। আগের দিন দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর বুধবার (১১ নভেম্বর) তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৯২ ডলার ২০ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪৯ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে হয় ৮৬ ডলার ৫৩ সেন্ট।

হরমুজ প্রণালি ও আশপাশের জলপথে জাহাজে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, গত অক্টোবরে এসব জলপথে ৩৭টি জাহাজ হামলার শিকার হয়েছে। যুদ্ধ শুরুর পর এক মাসে এটিই সর্বোচ্চ হামলার ঘটনা। চলতি নভেম্বরেও এখন পর্যন্ত ১০টি হামলার খবর পাওয়া গেছে।

‘বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৯২ ডলার ২০ সেন্টে দাঁড়ায়।’

— আন্তর্জাতিক ডেস্ক

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ নিয়ে সমঝোতা হলেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। নৌমাইন অপসারণ, বিমা ব্যয় এবং জাহাজমালিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগতে পারে।

আরও পড়ুন বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো হচ্ছে ৫০ অভিবাসীকে বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো হচ্ছে ৫০ অভিবাসীকে আন্তর্জাতিক ১২ মিনিট আগে

এর আগের দিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে আরও সামরিক অভিযান চালানোর প্রয়োজনীয়তা কম বলে ইঙ্গিত দিলে তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি কমে যায়। তবে ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলে জানানোর পর দাম আবার কিছুটা বেড়ে যায়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইরান যুদ্ধের উত্তেজনা কমে আসার আশা এবং হরমুজ প্রণালিতে জাহাজে হামলা অব্যাহত থাকার উদ্বেগের মধ্যে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম।
  • বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা শূন্য দশমি…
  • হরমুজ প্রণালি ও আশপাশের জলপথে জাহাজে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
  • বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ নিয়ে সমঝোতা হলেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।

এদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুতও বেড়েছে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির তেলের মজুত ৯০ লাখ ব্যারেল বেড়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

নেতানিয়াহুর মিত্রদের ভাগিয়ে নিচ্ছেন আইজেনকট নেতানিয়াহুর মিত্রদের ভাগিয়ে নিচ্ছেন আইজেনকটইসরাইলে সরকার গঠনের লক্ষ্যে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির চেষ্টা করছেন বিরোধী নেতা গাদি আইজেনকট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা… ১ দিন আগে সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদসৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ শুরু হয়েছে। হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর সেবা এবং হাজিদের জন্য… ১ দিন আগে এনভিডিয়ার প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং? এনভিডিয়ার প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং?বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে… ১ দিন আগে চীনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪ চীনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইইউয়ান শহরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

একদিনের স্বস্তি শেষ, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

১১ নভেম্বর ২০২৬, ১০:৩১ এএম · আন্তর্জাতিক

ইরান যুদ্ধের উত্তেজনা কমে আসার আশা এবং হরমুজ প্রণালিতে জাহাজে হামলা অব্যাহত থাকার উদ্বেগের মধ্যে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। আগের দিন দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর বুধবার (১১ নভেম্বর) তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।

ফটোকার্ড

একদিনের স্বস্তি শেষ, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

একদিনের স্বস্তি শেষ
ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

একদিনের স্বস্তি শেষ
ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

শিরোনাম