১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১ | DS30: ২,০৫৯.৩৭ +১.৯৭ | লেনদেন: ৭,৫৭৬.৬০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১
আন্তর্জাতিক

অসুস্থ ইমরান খানকে গোপনে চিকিৎসা শেষে ফের কারাগারে স্থানান্তর

অসুস্থ ইমরান খানকে গোপনে চিকিৎসা শেষে ফের কারাগারে স্থানান্তর
সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য মঙ্গলবার গভীর রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, চিকিৎসার জন্য গভীর রাতে ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

‘এরপর তাকে আবার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে।’ ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি হয়েছেন।’

— আন্তর্জাতিক ডেস্ক

সূত্রগুলো জানিয়েছে, পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে, ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি আরও কমেছে।

আরও পড়ুন বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকি, অতঃপর... বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকি, অতঃপর... আন্তর্জাতিক ১ ঘণ্টা আগে

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের চোখ পরীক্ষা করা হয় পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা বলেন, ‘তার রক্তচাপজনিত কিছু সমস্যা হয়েছিল। গত রাতে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর তাকে আবার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য মঙ্গলবার গভীর রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়।
  • বুধবার (১১ নভেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
  • প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, চিকিৎসার জন্য গভীর রাতে ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়।
  • সূত্রগুলো জানিয়েছে, পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে, ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি আরও কমেছে।

ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি হয়েছেন। তিন বছরেরও বেশি সময় ধরে তিনি কারাবন্দি। তাঁর বিরুদ্ধে দেওয়া একটি ছাড়া বাকি সব দণ্ডাদেশ স্থগিত অথবা বাতিল করা হয়েছে। এসব মামলার আপিল এখনো বিচারাধীন। ইমরান খান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এসব মামলা করা হয়েছে। তবে পাকিস্তান সরকার এ দাবি প্রত্যাখ্যান করেছে।

ইমরান খানের আইনজীবীরা জানিয়েছেন, কারাগারে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত আগস্টের পর এই প্রথম তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া এবং পরে আবার কারাগারে ফিরিয়ে আনার ঘটনা জানা গেল। আগস্টে তাঁকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা পরিদর্শন মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়েছিল।

এদিকে, ইমরান খানের দল জানিয়েছে, পাকিস্তানের একটি আদালত কারা কর্তৃপক্ষকে তাঁর আইনজীবী দল ও স্ত্রীকে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ইমরান খানের দলের ডেপুটি চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকেও মঙ্গলবার পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি কারাগার থেকে একই শহরের হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আন্তর্জাতিক থেকে আরও

বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো হচ্ছে ৫০ অভিবাসীকে বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো হচ্ছে ৫০ অভিবাসীকেগ্রিস থেকে বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে চার্টার্ড ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে দেশটির সরকার। বুধবার (১১ নভেম্বর)… ৪ ঘণ্টা আগে প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোটইসরাইলের নতুন পার্লামেন্টের প্রথম দিনেই চমক দেখিয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নেওয়া একগুচ্ছ… ৫ ঘণ্টা আগে সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্সফ্রান্সের বিভিন্ন সুপারশপের ফ্রিজ ও হিমায়িত খাবার সংরক্ষণের যন্ত্রে সাইবার হামলার জন্য ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি)… ১ দিন আগে নেতানিয়াহুর মিত্রদের ভাগিয়ে নিচ্ছেন আইজেনকট নেতানিয়াহুর মিত্রদের ভাগিয়ে নিচ্ছেন আইজেনকটইসরাইলে সরকার গঠনের লক্ষ্যে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির চেষ্টা করছেন বিরোধী নেতা গাদি আইজেনকট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

অসুস্থ ইমরান খানকে গোপনে চিকিৎসা শেষে ফের কারাগারে স্থানান্তর

১১ নভেম্বর ২০২৬, ১:৫৩ পিএম · আন্তর্জাতিক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য মঙ্গলবার গভীর রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ফটোকার্ড

অসুস্থ ইমরান খানকে গোপনে চিকিৎসা শেষে ফের কারাগারে স্থানান্তর

অসুস্থ ইমরান খানকে গোপনে
চিকিৎসা শেষে ফের কারাগারে স্থানান্তর

অসুস্থ ইমরান খানকে গোপনে
চিকিৎসা শেষে ফের কারাগারে স্থানান্তর

শিরোনাম