১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
বিনোদন

হুমায়ূন আহমেদ পড়লে বাংলা ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায়

হুমায়ূন আহমেদ পড়লে বাংলা ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায়
প্রয়াত হুমায়ূন আহমেদ ও অনুপম রায় সংগৃহীত

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখায় মুগ্ধ পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী ও সুরকার অনুপম রায়। প্রয়াত এই লেখকের একটি বই পড়ে নিজের ভালো লাগা ও অনুভূতির কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

সম্প্রতি হুমায়ূন আহমেদের জনপ্রিয় বই ‘নলিনী বাবু বিএসসি’ পড়া শেষ করেছেন অনুপম। বইটি শেষ করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে লেখকের সাহিত্যশৈলীর প্রশংসা করেন এই গায়ক।

রোববার (৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অনুপম রায় লিখেছেন, ‘হুমায়ূন আহমেদের লেখা পড়তে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। সদ্য শেষ করলাম নলিনী বাবু বিএসসি। আরও একটা আশ্চর্য গল্প!’

‘হুমায়ূন আহমেদ পড়লে বাংলা আর বাংলা ভাষার প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায়।’ বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় স্রষ্টা হুমায়ূন আহমেদ লেখালেখির পাশাপাশি নাটক ও চলচ্চিত্র নির্মাণেও রেখেছেন অনন্য স্বাক্ষর।’

— বিনোদন ডেস্ক

হুমায়ূনের লেখার সঙ্গে নিজের আত্মিক সংযোগের কথা জানিয়ে অনুপম আরও লিখেছেন, ‘তার লেখার সঙ্গে এক গভীর আত্মীয়তা অনুভব করি। পৃথিবীটাকে দেখার তার দৃষ্টিভঙ্গি, অসাধারণ রসবোধ, আর বিজ্ঞান-কল্পবিজ্ঞানের অনায়াস মেলবন্ধন বারবার মুগ্ধ করে। গল্পটা একই সঙ্গে মন ভালো করে দেয়, আবার মন খারাপও করায়। হুমায়ূন আহমেদ পড়লে বাংলা আর বাংলা ভাষার প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায়।’

আরও পড়ুন ‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্য ‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্য বিনোদন ১৬ মিনিট আগে

বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় স্রষ্টা হুমায়ূন আহমেদ লেখালেখির পাশাপাশি নাটক ও চলচ্চিত্র নির্মাণেও রেখেছেন অনন্য স্বাক্ষর।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখায় মুগ্ধ পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী ও সুরকার অনুপম রায়।
  • সম্প্রতি হুমায়ূন আহমেদের জনপ্রিয় বই ‘নলিনী বাবু বিএসসি’ পড়া শেষ করেছেন অনুপম।
  • রোববার (৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অনুপম রায় লিখেছেন, ‘হুমায়ূন আহমেদের লেখা পড়তে আমার বরাবরই ভীষণ ভালো লাগে।
  • হুমায়ূনের লেখার সঙ্গে নিজের আত্মিক সংযোগের কথা জানিয়ে অনুপম আরও লিখেছেন, ‘তার লেখার সঙ্গে এক গভীর আত্মীয়তা অনুভব করি।

তাঁর তিন শতাধিক প্রকাশিত বইয়ের গল্প অবলম্বনে ছোট পর্দায় নির্মিত হয়েছে ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’ ও ‘কোথাও কেউ নেই’-এর মতো জনপ্রিয় নাটক। বড় পর্দায় তিনি উপহার দিয়েছেন ‘আগুনের পরশমনি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারি’ ও ‘ঘেটুপুত্র কমলা’র মতো চলচ্চিত্র।

বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা অর্জন করেন এই লেখক। ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তবে তাঁর লেখায় আজও মুগ্ধ হয়ে আছেন প্রজন্মের পর প্রজন্মের পাঠক।

বিনোদন থেকে আরও

মধ্যরাতে গুলশানে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার মুখোমুখি বিতর্কিত পরীমনি মধ্যরাতে গুলশানে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার মুখোমুখি বিতর্কিত পরীমনিরাজধানীর গুলশানে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার মধ্যরাতে গুলশানের… ১২ ঘণ্টা আগে তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা, তদন্তে পিবিআই তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা, তদন্তে পিবিআইফেসবুকে আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি… ১২ ঘণ্টা আগে আমেরিকায় কনসার্টে গান গাইবেন অপূর্ব আমেরিকায় কনসার্টে গান গাইবেন অপূর্ববাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি গানও করেন। বেশ কয়েকটি টেলিভিশন নাটকে গান গেয়েছেন এই অভিনেতা। এবার… ১২ ঘণ্টা আগে প্রথম জন্মদিনের পর ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি প্রথম জন্মদিনের পর ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকিদীপাবলি উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ উপহার দিয়েছেন বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ের পর প্রথমবারের মতো ছেলে ভিহান কৌশলের… ২৩ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

হুমায়ূন আহমেদ পড়লে বাংলা ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায়

৯ নভেম্বর ২০২৬, ১:২৯ পিএম · বিনোদন

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখায় মুগ্ধ পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী ও সুরকার অনুপম রায়। প্রয়াত এই লেখকের একটি বই পড়ে নিজের ভালো লাগা ও অনুভূতির কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

ফটোকার্ড

হুমায়ূন আহমেদ পড়লে বাংলা ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায়

হুমায়ূন আহমেদ পড়লে বাংলা ভাষার প্রতি
ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায়

হুমায়ূন আহমেদ পড়লে বাংলা ভাষার প্রতি
ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায়

শিরোনাম