১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
বিনোদন

এবার কি তাহলে বিয়ে করলেন নাজনীন নীহা?

এবার কি তাহলে বিয়ে করলেন নাজনীন নীহা?
নাজনীন নাহার নীহা সংগৃহীত

গত জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে সম্পর্কে থাকার কথা জানিয়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা। এরপরও একাধিকবার জানিয়েছেন, তিনি আর সিঙ্গেল নন, সম্পর্কে রয়েছেন।

তবে গতকাল রোববার (৮ নভেম্বর) পবিত্র মক্কা থেকে সঙ্গীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনেও বিশেষ এক বন্ধনে আবদ্ধ হওয়ার কথা জানিয়েছেন তিনি। এরপর থেকেই তাঁর বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে জীবনসঙ্গীর পরিচয় এখনো প্রকাশ করেননি নীহা।

‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তাঁর পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’

— বিনোদন ডেস্ক

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘একটি অধ্যায় আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম। এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তাঁর পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া। আমাদের এই বন্ধন সব সময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’

আরও পড়ুন ‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্য ‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্য বিনোদন ১৬ মিনিট আগে

নীহার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ আগে থেকেই রয়েছে। তাঁর এই বার্তা থেকে অনেকেই ধারণা করছেন, জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেত্রী। তবে তিনি সরাসরি বিয়ের কথা জানাননি। জীবনসঙ্গীর নাম বা পরিচয় সম্পর্কেও কিছু বলেননি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • গত জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে সম্পর্কে থাকার কথা জানিয়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা।
  • তবে গতকাল রোববার (৮ নভেম্বর) পবিত্র মক্কা থেকে সঙ্গীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
  • ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনেও বিশেষ এক বন্ধনে আবদ্ধ হওয়ার কথা জানিয়েছেন তিনি।
  • ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘একটি অধ্যায় আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম।

এর আগে এক পাকিস্তানি যুবকের সঙ্গে নীহার প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। তবে সেই গুঞ্জনের সত্যতা নিয়েও অভিনেত্রীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নীহার ছবি ও ক্যাপশন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও সহকর্মীরা। পোস্টের মন্তব্যের ঘরে জমা পড়ছে অভিনন্দন ও শুভকামনার বার্তা। পরে অবশ্য মন্তব্য করার সুযোগ বন্ধ করে দেন অভিনেত্রী।

বিনোদন থেকে আরও

মধ্যরাতে গুলশানে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার মুখোমুখি বিতর্কিত পরীমনি মধ্যরাতে গুলশানে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার মুখোমুখি বিতর্কিত পরীমনিরাজধানীর গুলশানে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার মধ্যরাতে গুলশানের… ১২ ঘণ্টা আগে তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা, তদন্তে পিবিআই তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা, তদন্তে পিবিআইফেসবুকে আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি… ১২ ঘণ্টা আগে আমেরিকায় কনসার্টে গান গাইবেন অপূর্ব আমেরিকায় কনসার্টে গান গাইবেন অপূর্ববাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি গানও করেন। বেশ কয়েকটি টেলিভিশন নাটকে গান গেয়েছেন এই অভিনেতা। এবার… ১২ ঘণ্টা আগে প্রথম জন্মদিনের পর ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি প্রথম জন্মদিনের পর ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকিদীপাবলি উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ উপহার দিয়েছেন বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ের পর প্রথমবারের মতো ছেলে ভিহান কৌশলের… ২৩ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

এবার কি তাহলে বিয়ে করলেন নাজনীন নীহা?

৯ নভেম্বর ২০২৬, ১১:৩৩ এএম · বিনোদন

গত জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে সম্পর্কে থাকার কথা জানিয়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা। এরপরও একাধিকবার জানিয়েছেন, তিনি আর সিঙ্গেল নন, সম্পর্কে রয়েছেন।

ফটোকার্ড

এবার কি তাহলে বিয়ে করলেন নাজনীন নীহা?

এবার কি তাহলে বিয়ে করলেন
নাজনীন নীহা?

এবার কি তাহলে বিয়ে করলেন
নাজনীন নীহা?

শিরোনাম