১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯ | DS30: ২,০৬৮.৪৩ -১৮.৪৪ | লেনদেন: ৪,৮২১.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯
আন্তর্জাতিক

মহা চাপে যুক্তরাষ্ট্র, চার মাসে শুধু গোলাবারুদের খরচ ২২.৩ বিলিয়ন ডলার

মহা চাপে যুক্তরাষ্ট্র, চার মাসে শুধু গোলাবারুদের খরচ ২২.৩ বিলিয়ন ডলার
ছবি : জি বাংলা নিউজ

ইরানের সঙ্গে যুদ্ধে প্রথম চার মাসেই ২২ দশমিক ৩ বিলিয়ন ডলার মূল্যের গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইন্সপেক্টর জেনারেলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ২৯ জুন পর্যন্ত ইরান যুদ্ধকে ঘিরে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মোট আনুমানিক ব্যয় হয়েছে ৩৩ দশমিক ৪ বিলিয়ন ডলার। এর মধ্যে ২২ দশমিক ৩ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে ব্যবহৃত গোলাবারুদের পেছনে। এ ছাড়া ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে এবং যুদ্ধের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় অতিরিক্ত ৭ দশমিক ৪ বিলিয়ন ডলার খরচ হয়েছে।

ঘাঁটি মেরামতের ব্যয় হিসাবের বাইরে

‘ফলে একদিকে যুদ্ধ পরিচালনায় বিপুল অর্থ ব্যয়, অন্যদিকে অস্ত্র ও গোলাবারুদের মজুত এবং উৎপাদন সক্ষমতার ওপর চাপ—সব মিলিয়ে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ ক্রমেই বাড়ছে।’

— জি বাংলা ডেস্ক

তবে ৩৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের এই হিসাবের মধ্যে ইরানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর মেরামত ও পুনর্নির্মাণের ব্যয় অন্তর্ভুক্ত নেই।

আরও পড়ুন দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি আন্তর্জাতিক ৮ মিনিট আগে

কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান ও জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও সেগুলোর মেরামত ব্যয় এই হিসাবের বাইরে রাখা হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইরানের সঙ্গে যুদ্ধে প্রথম চার মাসেই ২২ দশমিক ৩ বিলিয়ন ডলার মূল্যের গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র।
  • প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ২৯ জুন পর্যন্ত ইরান যুদ্ধকে ঘিরে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মোট আনুমানিক ব্যয় হয়েছে ৩৩ দশমিক ৪ বিলিয়ন ডলার।
  • ঘাঁটি মেরামতের ব্যয় হিসাবের বাইরে
  • তবে ৩৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের এই হিসাবের মধ্যে ইরানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর মেরামত ও পুনর্নির্মাণের ব্যয় অন্তর্ভুক্ত নেই।

প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে মার্কিন সামরিক অস্ত্রভাণ্ডারে কৌশলগত ঘাটতির ঝুঁকি তৈরি হয়েছে। একই সঙ্গে নতুন অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন এবং দ্রুত সরবরাহ বাড়ানোর ক্ষেত্রে মার্কিন প্রতিরক্ষা শিল্পের সক্ষমতার সীমাবদ্ধতাও স্পষ্ট হয়ে উঠেছে।

ধ্বংস হয়েছে ড্রোন ও যুদ্ধবিমান

প্রতিবেদনের বরাতে সিবিএস নিউজ জানিয়েছে, যুদ্ধে সর্বোচ্চ ৩০টি এমকিউ-৯ রিপার ড্রোন এবং চারটি এফ-১৫ই যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এর বাইরে আরও কয়েকটি সামরিক বিমান ও উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র তাদের সামরিক ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না।

কূটনৈতিক ব্যয়ও বেড়েছে

ইরান যুদ্ধকে ঘিরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়েরও অতিরিক্ত ব্যয় হয়েছে। জুনের শুরু পর্যন্ত যুদ্ধসংশ্লিষ্ট কাজে মন্ত্রণালয়ের ব্যয় হয়েছে প্রায় ১১৩ মিলিয়ন ডলার। এর মধ্যে মার্কিন কূটনীতিক ও নাগরিকদের অঞ্চলটি থেকে সরিয়ে নেওয়ার খরচও রয়েছে।

এ ছাড়া ইরানের হামলায় ইরাক, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোতে প্রায় ১৮৪ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রকৃত ব্যয় আরও বেশি হওয়ার দাবি

এর আগে জুলাইয়ের শেষ দিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসকে জানিয়েছিলেন, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

তবে ডেমোক্র্যাটিক সূত্রগুলো দাবি করেছিল, ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটি পুনর্নির্মাণের ব্যয় হিসাবের বাইরে থাকায় প্রকৃত ব্যয় আরও বেশি হতে পারে।

ফলে একদিকে যুদ্ধ পরিচালনায় বিপুল অর্থ ব্যয়, অন্যদিকে অস্ত্র ও গোলাবারুদের মজুত এবং উৎপাদন সক্ষমতার ওপর চাপ—সব মিলিয়ে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ ক্রমেই বাড়ছে।

আন্তর্জাতিক থেকে আরও

উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারত উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারতভারতের অরুণাচল প্রদেশে দুটি বড় জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সিয়াং উপত্যকায় প্রস্তাবিত ১১ হাজার ২০০ মেগাওয়াট… ৫ দিন আগে হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনী হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনীভারতের অরুণাচল প্রদেশে প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। পরিস্থিতি… ৫ দিন আগে ইরান যুদ্ধে লাভ হচ্ছে যুক্তরাষ্ট্রের, জানালেন ট্রাম্প ইরান যুদ্ধে লাভ হচ্ছে যুক্তরাষ্ট্রের, জানালেন ট্রাম্পইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে। রোববার মিশিগানে প্রতি গ্যালন পেট্রলের গড় দাম ছিল ৪ দশমিক ৮৩ ডলার, যুদ্ধ… ৬ দিন আগে একজনের নামে নিবন্ধিত ২,৩৫৪ গাড়ি, জরিমানা ২৮ লাখের বেশি! একজনের নামে নিবন্ধিত ২,৩৫৪ গাড়ি, জরিমানা ২৮ লাখের বেশি!পাকিস্তানের লাহোরের হলরোডে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় নম্বর প্লেট টেম্পারিংয়ের অভিযোগে এক মোটরসাইকেল চালককে আটক করে পুলিশ। পরে… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মহা চাপে যুক্তরাষ্ট্র, চার মাসে শুধু গোলাবারুদের খরচ ২২.৩ বিলিয়ন ডলার

১৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৮ এএম · আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধে প্রথম চার মাসেই ২২ দশমিক ৩ বিলিয়ন ডলার মূল্যের গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইন্সপেক্টর জেনারেলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফটোকার্ড

মহা চাপে যুক্তরাষ্ট্র, চার মাসে শুধু গোলাবারুদের খরচ ২২.৩ বিলিয়ন ডলার

মহা চাপে যুক্তরাষ্ট্র, চার মাসে শুধু গোলাবারুদের খরচ ২২.৩ বিলিয়ন ডলার

মহা চাপে যুক্তরাষ্ট্র, চার মাসে শুধু গোলাবারুদের খরচ ২২.৩ বিলিয়ন ডলার

শিরোনাম