পরিচ্ছন্ন ঢাকা গড়তে জনসম্পৃক্ততার আহ্বান এমপি হামিদুর রহমানের
রাজধানীকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষ, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। তিনি বলেছেন, সব সমস্যার সমাধান সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য নাগরিকদের সচেতনতা, আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন। বর্জ্য সংগ্রহকারীদের নির্ধারিত সময়ে বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করতে হবে এবং অতিরিক্ত বিল আদায় করে জনভোগান্তি সৃষ্টি করা যাবে না।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর লালবাগের নবাবগঞ্জ রোডের সাত শহিদ সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৩-এর পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান বলেন, বিগত ১৭ বছর জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে বিএনপি আজ সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন মাদক ও সহিংসতামুক্ত, পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা। এ স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
‘উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনির হোসেন চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহ্বায়ক ও ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকন, লালবাগ থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউল আলম সুইট, ২৩ নম্বর ওয়ার্ড …’
— জি বাংলা ডেস্ক
ময়লার টেন্ডার প্রসঙ্গে তিনি বলেন, একই ব্যক্তি রাজনৈতিক পদে থাকার পাশাপাশি ময়লার টেন্ডারসহ বিভিন্ন পদ-পদবিতে যুক্ত হতে চাইলে তা ঠিক নয়। সবার জন্য সমান সুযোগ থাকতে হবে। প্রয়োজনে টেন্ডার পাওয়া ব্যক্তির সঙ্গে সমন্বয় করে কাজ তদারক করতে হবে। বর্জ্য সংগ্রহকারীদের নির্ধারিত সময়ে বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করতে হবে এবং অতিরিক্ত বিল আদায় করা যাবে না।
আরও পড়ুন
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের উৎসাহিত করতে হবে, যাতে তাঁরা রাস্তাঘাটে বর্জ্য না ফেলে পরিচ্ছন্নতা বজায় রাখেন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেকে মারা গেছেন। ময়লা-আবর্জনা ও জমে থাকা পানিতে মশার বিস্তার ঘটে। তাই সরকার, ডিএসসিসি, বাড়ির মালিক ও এলাকাবাসীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে হবে। ড্রেনে ময়লা ফেলার কারণে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানে বিভিন্ন ওয়ার্ডে ডাস্টবিন স্থাপনের পরিকল্পনা রয়েছে।
মূল বিষয়গুলি
- রাজধানীকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষ, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিতভাবে কা…
- বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর লালবাগের নবাবগঞ্জ রোডের সাত শহিদ সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৩-এর পরিচ্ছন্নতা…
- হামিদুর রহমান বলেন, বিগত ১৭ বছর জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে বিএনপি আজ সরকার গঠন করেছে।
- ময়লার টেন্ডার প্রসঙ্গে তিনি বলেন, একই ব্যক্তি রাজনৈতিক পদে থাকার পাশাপাশি ময়লার টেন্ডারসহ বিভিন্ন পদ-পদবিতে যুক্ত হতে চাইলে তা ঠিক নয়।
স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুরু হওয়া এ কার্যক্রম যেন আলোচনা ও কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে। জনগণকে সম্পৃক্ত করে ধারাবাহিকভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, গত ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে অপরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়। ২৭ অক্টোবর থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড ও জোনে এ কার্যক্রম শুরু হয়েছে। দুই সিটি করপোরেশনের ২০টি অঞ্চলের আওতায় ২০টি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে রাজউক, স্কুল-কলেজ, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা, ঢাকা ওয়াসাসহ বিভিন্ন সরকারি দপ্তর ও অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।
সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনির হোসেন চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহ্বায়ক ও ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকন, লালবাগ থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউল আলম সুইট, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শ্যামল এবং হাজারীবাগ থানার ওসি (তদন্ত) মো. শাহাদাত হোসেন। এ ছাড়া ঢাকা-৭ ও ঢাকা-১০ আসনের বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






মন্তব্য (০)