মক্কায় আছড়ে পড়ল হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ
সৌদি আরবের মক্কায় আছড়ে পড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে মক্কা অঞ্চলের সাবুহাহ গ্রামে এ ঘটনা ঘটে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ গ্রামটিতে আছড়ে পড়ে। এর আগে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে হুতিদের ছোড়া আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন জোট।
বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র দুটি ছুড়েছিল।
‘এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন শনাক্ত করে সেটি ধ্বংস করেছে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।’
— আন্তর্জাতিক ডেস্ক
এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন শনাক্ত করে সেটি ধ্বংস করেছে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
আরও পড়ুন
জীবন্ত শিশুকে মাটিচাপা দিলেন বাবা, ২৪ ঘণ্টা পর উদ্ধার!
এর আগে বুধবার (১১ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, তারা পাঁচটি ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে।
মূল বিষয়গুলি
- সৌদি আরবের মক্কায় আছড়ে পড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ।
- সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ গ্রামটিতে আছড়ে পড়ে।
- বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র দুটি ছুড়েছিল।
- এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন শনাক্ত করে সেটি ধ্বংস করেছে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
জোটের পক্ষ থেকে বলা হয়, সৌদি আরবের রাজধানী রিয়াদ অঞ্চলের দিকে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এ ছাড়া দেশটির পশ্চিমাঞ্চলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। দুটি ড্রোনের একটি মক্কা অঞ্চলে এবং অন্যটি দক্ষিণাঞ্চলে প্রতিহত করা হয়।
হুতিদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের উত্তেজনার মধ্যে এসব ঘটনা ঘটল। সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে জোটের পাল্টা হামলার ঘটনা বারবার ঘটছে।






মন্তব্য (০)