সিদ্ধিরগঞ্জে আলোচিত সেই বিএনপি নেতা ইকবালের সব পদ স্থগিত
দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিকের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ স্থগিত করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত দলীয় প্যাডে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. ইকবাল হোসেন, পিতা মৃত ইদ্রিস আলীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে।
‘দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিকের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ স্থগিত করা হয়েছে।’
— জি বাংলা ডেস্ক
তবে কী কারণে বা দলীয় কোন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য তাঁর পদ স্থগিত করা হয়েছে, তা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন
পরিচ্ছন্ন ঢাকা গড়তে জনসম্পৃক্ততার আহ্বান এমপি হামিদুর রহমানের
অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের কাছেও পাঠানো হয়েছে।
মূল বিষয়গুলি
- দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিকের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হ…
- বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত দলীয় প্যাডে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
- বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো.
- তবে কী কারণে বা দলীয় কোন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য তাঁর পদ স্থগিত করা হয়েছে, তা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
এ ব্যাপারে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেন, ইকবালের সদস্য পদ স্থগিতের বিষয়ে তাঁরা কিছুই জানেন না। তাঁদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এককভাবে কারও পদ স্থগিত করার সুযোগ নেই। মামুন ভাই (জেলা বিএনপির আহ্বায়ক) কীভাবে ইকবালের পদ স্থগিত করেছেন, তা তিনিই ভালো বলতে পারবেন।
এ ব্যাপারে নাসিকের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। দলের কেন্দ্রকে না জানিয়ে কেন পদ স্থগিত করা হয়েছে, তা তাঁর জানা নেই। তিনি বলেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ড করেননি। তাঁর কাছ থেকে জবাব না চেয়ে এভাবে দলীয় পদ স্থগিত করায় তিনি হতবাক হয়েছেন।
ইকবাল আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় কর্মকাণ্ড ও দায়িত্ব পালন করায় তাঁর বিরুদ্ধে ৭৬টি মামলা করা হয়েছিল। এসব মামলায় তিনি প্রায় দুই বছর কারাভোগ করেছেন। তিনি জিয়ার আদর্শের সৈনিক এবং দলকে ভালোবাসেন। একক সিদ্ধান্তে দলের সব পদ স্থগিত করায় তিনি মর্মাহত।






মন্তব্য (০)