১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭
সারাদেশ

বগুড়ায় স্কুলব্যাগের আড়ালে ৩ হাজার ইয়াবা পাচার, গ্রেপ্তার ১

বগুড়ায় স্কুলব্যাগের আড়ালে ৩ হাজার ইয়াবা পাচার, গ্রেপ্তার ১
মাদকসহ গ্রেপ্তার মো. ইশরার হোসেন পাপ্পু (৪২) সংগৃহীত

বগুড়ায় যাত্রীবাহী বাসে স্কুলব্যাগের আড়ালে ৩ হাজার পিস ইয়াবা পাচারের অভিযোগে মো. ইশরার হোসেন পাপ্পু (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টা থেকে ৬টার মধ্যে বগুড়া সদর উপজেলার নওদাপাড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইশরার হোসেন নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গোলাহাট এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়, বগুড়া সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে সৈয়দপুরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এ সময় বাসের সি-২ আসনে বসা টিকিটবিহীন যাত্রী ইশরার হোসেনের স্কুলব্যাগ ও শরীর তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

‘বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টা থেকে ৬টার মধ্যে বগুড়া সদর উপজেলার নওদাপাড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।’

— জি বাংলা ডেস্ক

উদ্ধার করা ইয়াবাগুলো ১৫টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা ছিল। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৩০০ গ্রাম। এ ছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি সিমকার্ডসহ সিম্ফনি জেড৫৫ মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আরও পড়ুন ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ সারাদেশ ৪ মিনিট আগে

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেছেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বগুড়ায় যাত্রীবাহী বাসে স্কুলব্যাগের আড়ালে ৩ হাজার পিস ইয়াবা পাচারের অভিযোগে মো.
  • গ্রেপ্তার ইশরার হোসেন নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গোলাহাট এলাকার বাসিন্দা।
  • মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়, বগুড়া সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে সৈয়দপুরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহ…
  • উদ্ধার করা ইয়াবাগুলো ১৫টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার ও ঢাকা থেকে মাদক সংগ্রহ করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই মাদক চালানের সঙ্গে আর কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে। সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও

‎পরিচ্ছন্ন ঢাকা গড়তে জনসম্পৃক্ততার আহ্বান এমপি হামিদুর রহমানের ‎পরিচ্ছন্ন ঢাকা গড়তে জনসম্পৃক্ততার আহ্বান এমপি হামিদুর রহমানেররাজধানীকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষ, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক… ১৯ মিনিট আগে সিদ্ধিরগঞ্জে আলোচিত সেই বিএনপি নেতা ইকবালের সব পদ স্থগিত সিদ্ধিরগঞ্জে আলোচিত সেই বিএনপি নেতা ইকবালের সব পদ স্থগিতদলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিকের ২ নম্বর ওয়ার্ডের… ২৯ মিনিট আগে চকরিয়ায় সাবেক প্যানেল মেয়র মুজিবুল হক আটক চকরিয়ায় সাবেক প্যানেল মেয়র মুজিবুল হক আটককক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুজিবুল হককে আটক করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে… ৩১ মিনিট আগে আ.লীগের কাছে তথ্য ফাঁস, এসপি জাহাঙ্গীরের দুই মোবাইল ফোন জব্দ আ.লীগের কাছে তথ্য ফাঁস, এসপি জাহাঙ্গীরের দুই মোবাইল ফোন জব্দচট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এ… ৩৩ মিনিট আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বগুড়ায় স্কুলব্যাগের আড়ালে ৩ হাজার ইয়াবা পাচার, গ্রেপ্তার ১

১২ নভেম্বর ২০২৬, ৯:৩৬ এএম · সারাদেশ

বগুড়ায় যাত্রীবাহী বাসে স্কুলব্যাগের আড়ালে ৩ হাজার পিস ইয়াবা পাচারের অভিযোগে মো. ইশরার হোসেন পাপ্পু (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টা থেকে ৬টার মধ্যে বগুড়া সদর উপজেলার নওদাপাড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে।

ফটোকার্ড

বগুড়ায় স্কুলব্যাগের আড়ালে ৩ হাজার ইয়াবা পাচার, গ্রেপ্তার ১

বগুড়ায় স্কুলব্যাগের আড়ালে
৩ হাজার ইয়াবা পাচার, গ্রেপ্তার ১

বগুড়ায় স্কুলব্যাগের আড়ালে
৩ হাজার ইয়াবা পাচার, গ্রেপ্তার ১

শিরোনাম