১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৫৪.৫১ +৯.৪৬ | DS30: ২,০৬০.৬৯ +১.৩২ | লেনদেন: ১,৮৭২.৪০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৫৪.৫১ +৯.৪৬
অর্থনীতি

বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করবেন যেভাবে

বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করবেন যেভাবে
সংগৃহীত

নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিশেষ ঋণ সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই কর্মসূচির আওতায় যোগ্য ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা নিজেদের ব্যবসায়িক উদ্যোগ এগিয়ে নিতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পাচ্ছেন।

তবে কেন্দ্রীয় ব্যাংকের এই আর্থিক সহায়তা পেতে শুধু আগ্রহ প্রকাশ করলেই হবে না। আবেদনকারীকে একটি সুস্পষ্ট ব্যবসায়িক পরিকল্পনা (বিজনেস প্ল্যান), প্রকল্পের লাভজনকতা এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা তুলে ধরে নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে।

ঋণ পাওয়ার প্রাথমিক প্রক্রিয়া

‘ঋণের পরিমাণ, আবেদনকারীর যোগ্যতা, সুদের হার, জামানত ও অন্যান্য শর্ত ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সার্কুলার বা নির্দেশনা অনুযায়ী যাচাই করে নেওয়া প্রয়োজন।’

— জি বাংলা ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের এই তরুণ উদ্যোক্তা ঋণ পেতে আগ্রহীদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

আরও পড়ুন বাংলাদেশ ব্যাংকের সিবিএসে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন বাংলাদেশ ব্যাংকের সিবিএসে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন অর্থনীতি ১ দিন আগে

ব্যাংকে যোগাযোগ: প্রথমে দেশের যেকোনো তফসিলি ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করে বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা ঋণ কর্মসূচির আওতায় ঋণ নেওয়ার আগ্রহ জানাতে হবে। সেখান থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিশেষ ঋণ সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।
  • তবে কেন্দ্রীয় ব্যাংকের এই আর্থিক সহায়তা পেতে শুধু আগ্রহ প্রকাশ করলেই হবে না।
  • ঋণ পাওয়ার প্রাথমিক প্রক্রিয়া
  • বাংলাদেশ ব্যাংকের এই তরুণ উদ্যোক্তা ঋণ পেতে আগ্রহীদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

শর্তাবলি জেনে নেওয়া: ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে ঋণের আবেদনপ্রক্রিয়া, সুদের হার এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে।

অনলাইনে আবেদন ফরম সংগ্রহ: ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট থেকেও আবেদন ফরম সংগ্রহ করে পূরণ করা যেতে পারে।

কাগজপত্র সংযুক্তি: আবেদন ফরম যথাযথভাবে পূরণের পর প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সময় সাধারণত যেসব কাগজপত্র জমা দিতে হয়, সেগুলোর মধ্যে রয়েছে—

১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুলিপি।
২. হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি (যদি থাকে)।
৩. শিক্ষাগত যোগ্যতার সনদ ও সত্যায়িত অনুলিপি।
৪. পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনা বা বিজনেস প্ল্যান।
৫. সংশ্লিষ্ট ব্যাংকের চাহিদা অনুযায়ী অন্যান্য সহায়ক কাগজপত্র।

বিজনেস প্ল্যানে যা থাকতে হবে

ঋণ অনুমোদনের ক্ষেত্রে ব্যবসায়িক পরিকল্পনা বা বিজনেস প্ল্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরিকল্পনায় কয়েকটি বিষয় স্পষ্টভাবে তুলে ধরতে হবে—

  • কী ধরনের ব্যবসা করতে চান এবং এর প্রাথমিক বিনিয়োগ কত।

  • পণ্য বা সেবার বাজারে চাহিদা কেমন এবং বিপণন কৌশল কী হবে।

  • ব্যবসা থেকে সম্ভাব্য আয়, ব্যয় ও মুনাফার হিসাব।

  • ঋণের অর্থ কীভাবে পরিশোধ করা হবে, তার বাস্তবসম্মত আর্থিক পরিকল্পনা।

  • প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে কতজনের কর্মসংস্থান হবে এবং জাতীয় অর্থনীতিতে কীভাবে অবদান রাখবে।

আবেদন ফরমে ব্যবসার বিস্তারিত পরিকল্পনা লেখার পর্যাপ্ত জায়গা না থাকলে আলাদা ফাইলে পূর্ণাঙ্গ বিজনেস প্ল্যান তৈরি করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।

সফল আবেদনের কিছু পরামর্শ

ব্যাংক থেকে ঋণ পেতে ব্যবসায়িক পরিকল্পনা হতে হবে বাস্তবসম্মত, সুস্পষ্ট ও তথ্যভিত্তিক। শুধু কত টাকা ঋণ প্রয়োজন, তা উল্লেখ করলেই হবে না। বরং ঋণের অর্থ কোন খাতে কীভাবে ব্যবহার করা হবে এবং ব্যবসা থেকে আয় করে কীভাবে তা পরিশোধ করা সম্ভব, তার যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে।

আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নির্দিষ্ট ব্যাংক শাখায় জমা দেওয়ার পর ব্যাংক সেগুলো যাচাই-বাছাই করবে। এরপর নিজস্ব নীতিমালা ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ঋণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে আবেদন করলেই ঋণ নিশ্চিত হবে না। ঋণের পরিমাণ, আবেদনকারীর যোগ্যতা, সুদের হার, জামানত ও অন্যান্য শর্ত ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সার্কুলার বা নির্দেশনা অনুযায়ী যাচাই করে নেওয়া প্রয়োজন।

অর্থনীতি থেকে আরও

ডলারের পতনে ফের বাড়ল স্বর্ণের দাম ডলারের পতনে ফের বাড়ল স্বর্ণের দামযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে ডলারের দর দুর্বল হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের… ৮ দিন আগে কর্মক্ষম মানুষের সম্ভাবনা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ: বিশ্বব‍্যাংক কর্মক্ষম মানুষের সম্ভাবনা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ: বিশ্বব‍্যাংকদেশে কর্মক্ষম মানুষের সংখ্যা ও অনুপাত বাড়ছে। তবে এই জনগোষ্ঠীকে উৎপাদনশীল কাজে যুক্ত করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার সুযোগ পুরোপুরি… ৮ দিন আগে নতুন সেবা যুক্ত করল বাংলা কিউআর নতুন সেবা যুক্ত করল বাংলা কিউআরবাংলা কিউআর কোড স্ক্যান করে এখন থেকে একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে সরাসরি টাকা পাঠাতে পারবেন। রোববার (১ নভেম্বর) থেকে ব্যক্তি থেকে ব্যক্তি… ১০ দিন আগে বেসরকারি শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন খবর বেসরকারি শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন খবরবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা… ১০ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করবেন যেভাবে

১২ নভেম্বর ২০২৬, ১০:৫৮ এএম · অর্থনীতি

নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিশেষ ঋণ সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই কর্মসূচির আওতায় যোগ্য ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা নিজেদের ব্যবসায়িক উদ্যোগ এগিয়ে নিতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পাচ্ছেন।

ফটোকার্ড

বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করবেন যেভাবে

বিনা জামানতে ২০ লাখ টাকা
ঋণ পেতে আবেদন করবেন যেভাবে

বিনা জামানতে ২০ লাখ টাকা
ঋণ পেতে আবেদন করবেন যেভাবে

শিরোনাম