জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
ভারতের জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় দায়িত্ব পালন করতে গিয়ে নিখোঁজ হওয়া দুই বিশেষ পুলিশ কর্মকর্তা (এসপিও)র মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীদের অতর্কিত হামলায় তাঁরা নিহত হয়েছেন। তাঁদের সঙ্গে থাকা দুটি আগ্নেয়াস্ত্রও খোয়া গেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে জেলার দুর্গম দাচ্ছান-মারওয়াহ এলাকার ধেরনা পোস্ট থেকে তল্লাশিদল তাঁদের মরদেহ উদ্ধার করে। নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন ৪০ বছর বয়সী রাশপাল কুমার ও ৫৪ বছর বয়সী বাবি চাঁদ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব পালনরত দুই সহকর্মীর স্থলাভিষিক্ত হতে ধেরনা পোস্টের দিকে যাচ্ছিলেন ওই দুই পুলিশ কর্মকর্তা। পথে তাঁরা নিখোঁজ হন। তাঁদের খোঁজ না পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে।
‘ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব পালনরত দুই সহকর্মীর স্থলাভিষিক্ত হতে ধেরনা পোস্টের দিকে যাচ্ছিলেন ওই দুই পুলিশ কর্মকর্তা।’
— আন্তর্জাতিক ডেস্ক
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত দুজন সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে টহল দায়িত্বে ছিলেন। তাঁদের একজনের মাথায় এবং অন্যজনের পিঠে গুলির ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়।
আরও পড়ুন
এনভিডিয়া প্রধানের আরেক প্রেমিকা কে এই কিম্বারলি পাওয়েল?
ঘটনাস্থল থেকে তাঁদের বহন করা আইএনএসএএস ও .৩০৩ রাইফেল পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হত্যার পর হামলাকারীরা অস্ত্র দুটি নিয়ে পালিয়েছে।
মূল বিষয়গুলি
- ভারতের জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় দায়িত্ব পালন করতে গিয়ে নিখোঁজ হওয়া দুই বিশেষ পুলিশ কর্মকর্তা (এসপিও)র মরদেহ উদ্ধার করা হয়েছে।
- বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে জেলার দুর্গম দাচ্ছান-মারওয়াহ এলাকার ধেরনা পোস্ট থেকে তল্লাশিদল তাঁদের মরদেহ উদ্ধার করে।
- ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব পালনরত দুই সহকর্মীর স্থলাভিষিক্ত হতে ধেরনা পোস্টের দিকে যাচ্ছিলেন ওই দুই পুলিশ কর্মকর্তা।
- প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত দুজন সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে টহল দায়িত্বে ছিলেন।
নিখোঁজ হওয়ার পর প্রথম দিকে তাঁদের মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হলেও পরে ফোন দুটি বন্ধ পাওয়া যায়। এদিকে দিনের বেলাতেও ওই এলাকায় গুলির শব্দ শোনা গিয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তাঁদের খোঁজে কয়েক ঘণ্টা অভিযান চালানোর পর সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ওই এলাকায় যৌথ অভিযান আরও জোরদার করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।
সূত্র: এনডিটিভি।






মন্তব্য (০)