১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৫৩.২২ +৮.১৬ | DS30: ২,০৫৮.৯৮ -০.৩৯ | লেনদেন: ২,১৯৪.৪৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৫৩.২২ +৮.১৬
তথ্য-প্রযুক্তি

অফিসের কাজ বাদ দিয়ে ভিডিও গেম খেলার জন্য বেতনসহ ছুটি দিচ্ছে এই সংস্থা

অফিসের কাজ বাদ দিয়ে ভিডিও গেম খেলার জন্য বেতনসহ ছুটি দিচ্ছে এই সংস্থা
কী হবে যদি আপনার বস নিজেই বলেন, আজ আর কোনো কাজ করতে হবে না, বরং বাড়িতে গিয়ে সারাদিন ভিডিও গেম খেলুন! সংগৃহীত

কী হবে, যদি আপনার বস নিজেই বলেন, আজ আর কোনো কাজ করতে হবে না; বরং বাড়িতে গিয়ে সারাদিন ভিডিও গেম খেলুন! এর বিনিময়ে পুরো দিনের বেতনও আপনার অ্যাকাউন্টে জমা হবে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান লজিটেক তাদের কর্মীদের জন্য এমনই এক অভিনব উদ্যোগ নিয়েছে।

বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত প্রতিষ্ঠানটির প্রায় সাত হাজার কর্মীকে শুধু ভিডিও গেম খেলার জন্য এক দিনের বেতনসহ ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে লজিটেক। এ সুবিধার আওতায় স্থায়ী কর্মীদের পাশাপাশি ইন্টার্ন ও চুক্তিভিত্তিক কর্মীরাও থাকছেন।

লজিটেক এই বিশেষ দিনটির নাম দিয়েছে ‘লজি গেম ডে’। উদ্যোগটির আওতায় আগামী এক বছরের মধ্যে কর্মীরা নিজেদের পছন্দমতো যেকোনো একটি দিন বেছে নিয়ে গেম খেলার জন্য ছুটি কাটাতে পারবেন।

‘এতে অংশ নেওয়া ৮১ শতাংশ গেমারের বিশ্বাস, নিয়মিত ভিডিও গেম খেললে বাস্তব জীবনেও মানুষের আত্মবিশ্বাস বাড়ে, মানসিক উদ্বেগ কমে এবং কাজের দক্ষতার উন্নতি ঘটে।’

— আইটি ডেস্ক

বিষয়টি শুধু ঘরে বসে গেম খেলার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়নি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিশেষ গেমিং লাইভস্ট্রিম ইভেন্টেরও আয়োজন করা হচ্ছে। সেখানে কর্মীরা একে অপরের বিরুদ্ধে গেমিং প্রতিযোগিতায় অংশ নেবেন।

আরও পড়ুন ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ তথ্য-প্রযুক্তি ৩ দিন আগে

প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই আয়োজনে অংশ নিতে আগ্রহী। লজিটেকের প্রধান মানবসম্পদ কর্মকর্তা অ্যালেন লেয়ার্ড প্রতিযোগিতায় যোগ দেওয়ার ব্যাপারে উৎসাহ প্রকাশ করেছেন। অন্যদিকে, প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা মাত্তেও আনভেরসা জানিয়েছেন, ছুটির দিনটিতে তিনি রেসিং সিমুলেটরে ‘ফোরজা’ গেম খেলবেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • কী হবে, যদি আপনার বস নিজেই বলেন, আজ আর কোনো কাজ করতে হবে না; বরং বাড়িতে গিয়ে সারাদিন ভিডিও গেম খেলুন!
  • বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত প্রতিষ্ঠানটির প্রায় সাত হাজার কর্মীকে শুধু ভিডিও গেম খেলার জন্য এক দিনের বেতনসহ ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে লজিটেক।
  • লজিটেক এই বিশেষ দিনটির নাম দিয়েছে ‘লজি গেম ডে’।
  • বিষয়টি শুধু ঘরে বসে গেম খেলার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়নি।

একটি প্রযুক্তি প্রতিষ্ঠান কর্মীদের গেম খেলার জন্য বেতনসহ ছুটি দিচ্ছে কেন, তা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। মূলত গেমিং শুধু সময় কাটানোর মাধ্যম নয়, বরং আত্মবিশ্বাস বাড়ানোরও একটি উপায়—এই ধারণাকে সামনে আনতে চাইছে লজিটেক।

প্রতিষ্ঠানটির পরিচালিত ‘কন্ট্রোল টুমরো’ নামের এক সমীক্ষায় চমকপ্রদ তথ্য উঠে এসেছে। এতে অংশ নেওয়া ৮১ শতাংশ গেমারের বিশ্বাস, নিয়মিত ভিডিও গেম খেললে বাস্তব জীবনেও মানুষের আত্মবিশ্বাস বাড়ে, মানসিক উদ্বেগ কমে এবং কাজের দক্ষতার উন্নতি ঘটে।

বিশ্বজুড়ে বহুল প্রতীক্ষিত ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ গেমটি বাজারে আসার অপেক্ষায় যখন অসংখ্য গেমার, তখনই লজিটেকের এই ঘোষণা সামনে এল। ব্যাম্বুএইচআর-এর তথ্য অনুযায়ী, গত কয়েক বছরের তুলনায় নির্দিষ্ট একটি দিনে ছুটির আবেদনের হার ১৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। অন্য একটি সমীক্ষায় দেখা গেছে, চাকরিজীবীদের ১৮ শতাংশই নতুন কোনো জনপ্রিয় গেম বাজারে আসার দিন অফিস থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করেন।

সব মিলিয়ে কর্মজীবীদের মধ্যে গেমিংয়ের প্রতি আগ্রহ এবং এ উপলক্ষে ছুটি নেওয়ার প্রবণতা বাড়ছে বলে এসব সমীক্ষায় উঠে এসেছে।

তথ্য-প্রযুক্তি থেকে আরও

এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তা এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তাকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ আগামী দুই দশকে অর্থনীতি ও সমাজে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের… ১৯ দিন আগে বডিবিল্ডারকে নিয়ে আপত্তি থাকতে পারে, তবে তাঁকে বাবা হিসেবে ভাবুন: সানাউল্লাহ বডিবিল্ডারকে নিয়ে আপত্তি থাকতে পারে, তবে তাঁকে বাবা হিসেবে ভাবুন: সানাউল্লাহঅন্যের ছয় বছর বয়সী মেয়েকে চুমু দেওয়া বা চুমু দেওয়ার চেষ্টাকে কোনোভাবেই স্বাভাবিক মনে করেন না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধর্ম সম্পাদক… ১৯ দিন আগে এআই খাতে বিনিয়োগ বাড়াতে নতুন শেয়ার চালুর পরিকল্পনা মেটার এআই খাতে বিনিয়োগ বাড়াতে নতুন শেয়ার চালুর পরিকল্পনা মেটারকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের অর্থ জোগাড় করতে ভোটাধিকারবিহীন নতুন শ্রেণির শেয়ার চালুর পরিকল্পনা করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান… ২০ দিন আগে ইশরাকের স্ত্রীর রহস্যময় সেই পোস্ট ভাইরাল, যা বলছেন নেটিজেনরা ইশরাকের স্ত্রীর রহস্যময় সেই পোস্ট ভাইরাল, যা বলছেন নেটিজেনরাব্যক্তিগত ও দলীয় স্বচ্ছতা বজায় রাখার কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা-৬… ২৩ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

অফিসের কাজ বাদ দিয়ে ভিডিও গেম খেলার জন্য বেতনসহ ছুটি দিচ্ছে এই সংস্থা

১২ নভেম্বর ২০২৬, ১১:১২ এএম · তথ্য-প্রযুক্তি

কী হবে, যদি আপনার বস নিজেই বলেন, আজ আর কোনো কাজ করতে হবে না; বরং বাড়িতে গিয়ে সারাদিন ভিডিও গেম খেলুন! এর বিনিময়ে পুরো দিনের বেতনও আপনার অ্যাকাউন্টে জমা হবে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান লজিটেক তাদের কর্মীদের জন্য এমনই এক অভিনব উদ্যোগ নিয়েছে।

ফটোকার্ড

অফিসের কাজ বাদ দিয়ে ভিডিও গেম খেলার জন্য বেতনসহ ছুটি দিচ্ছে এই সংস্থা

অফিসের কাজ বাদ দিয়ে ভিডিও গেম খেলার জন্য
বেতনসহ ছুটি দিচ্ছে এই সংস্থা

অফিসের কাজ বাদ দিয়ে ভিডিও গেম খেলার জন্য
বেতনসহ ছুটি দিচ্ছে এই সংস্থা

শিরোনাম