দীপাবলিতে ‘আয়াতুল কুরসি’ খোদাই করা লকেট পরায় কারিনাকে আইনি নোটিশ
দীপাবলির অনুষ্ঠানে পবিত্র কোরআনের ‘আয়াতুল কুরসি’ খোদাই করা পান্নার লকেট পরায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানেকে আইনি নোটিশ পাঠিয়েছেন ভারতের কংগ্রেস নেতা আব্বাস হাফিজ। লকেটটি ব্যবহারের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে অভিযোগ তাঁর।
সম্প্রতি সামাজিক মাধ্যমে কাপুর পরিবারের দীপাবলি উদ্যাপনের ছবি প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে স্বামী সাইফ আলি খান ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে উৎসবে অংশ নিতে দেখা যায় তাঁকে। অনুষ্ঠানে কারিনার পোশাক ও গয়না নজর কাড়ে ভক্তদের। হালকা পিচ রঙের স্বচ্ছ কাপড়ের ওপর রুপালি জরির কাজ করা ভি-নেক কাফতান পরেছিলেন তিনি। মাথায় ছিল নবাবি পাগড়ি, যার সঙ্গে যুক্ত ছিল ভোপালের নবাব পরিবারের ঐতিহ্যবাহী একটি মুকুটসদৃশ অলংকার।
‘এটি কখনও ফ্যাশনের গয়না হিসেবে ব্যবহার কিংবা প্রদর্শনের জন্য তৈরি হয়নি।’ সুযোগ পেলেই হলিউডের এই অভিনেতার সঙ্গে প্রেম করবেন কারিনা আব্বাস হাফিজ দাবি করেন, ভোপালের শাহজাহান বেগম ও সুলতান জাহান বেগম ধর্মীয় উদ্দেশ্যে ঐতিহাসিক এই লকেটটি তৈরি করিয়েছিলেন।’
— বিনোদন ডেস্ক
যে কারণে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন না কারিনা কাপুর
আরও পড়ুন
অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেব: লুবাবা
তবে তাঁর সাজের সবচেয়ে আলোচিত অনুষঙ্গ ছিল গলায় পরা প্রায় ৩০ ক্যারেটের পান্নার লকেট। এতে খোদাই করা রয়েছে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ এই আয়াতকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।
মূল বিষয়গুলি
- দীপাবলির অনুষ্ঠানে পবিত্র কোরআনের ‘আয়াতুল কুরসি’ খোদাই করা পান্নার লকেট পরায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানেকে আইনি নোটিশ পাঠিয়েছেন ভারতের কংগ্রেস নেতা আব্বাস…
- সম্প্রতি সামাজিক মাধ্যমে কাপুর পরিবারের দীপাবলি উদ্যাপনের ছবি প্রকাশ করেন অভিনেত্রী।
- যে কারণে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন না কারিনা কাপুর
- তবে তাঁর সাজের সবচেয়ে আলোচিত অনুষঙ্গ ছিল গলায় পরা প্রায় ৩০ ক্যারেটের পান্নার লকেট।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেস নেতা আব্বাস হাফিজ ভোপাল আদালতের মাধ্যমে কারিনাকে আইনি নোটিশ পাঠিয়েছেন। তাঁর অভিযোগ, পবিত্র ধর্মীয় আয়াত খোদাই করা লকেটকে ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে ব্যবহার করায় মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।
বিজ্ঞাপন সংবাদমাধ্যমকে হাফিজ বলেন, ‘কারিনার পোশাক কিংবা মাথায় পরা ঐতিহ্যবাহী অলংকার নিয়ে তাঁর কোনো আপত্তি নেই। তবে গলার লকেটটি প্রায় ৪০০ বছরের পুরোনো। এতে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা রয়েছে। লকেটটি ভোপালের সাবেক নবাব পরিবারের ধর্মীয় বিশ্বাস ও উপাসনার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এটি কখনও ফ্যাশনের গয়না হিসেবে ব্যবহার কিংবা প্রদর্শনের জন্য তৈরি হয়নি।’
আব্বাস হাফিজ দাবি করেন, ভোপালের শাহজাহান বেগম ও সুলতান জাহান বেগম ধর্মীয় উদ্দেশ্যে ঐতিহাসিক এই লকেটটি তৈরি করিয়েছিলেন। মুসলিম সম্প্রদায়ের কাছে কোরআনের আয়াত অত্যন্ত পবিত্র। তাই আয়াতের ব্যবহার ও মর্যাদা রক্ষায় বিশেষ সতর্কতা প্রয়োজন বলে মনে করেন তিনি।

নোটিশে কারিনার ইনস্টাগ্রাম থেকে ছবিটি সরিয়ে ফেলার অনুরোধ জানানো হয়েছে। আব্বাস হাফিজ জানিয়েছেন, কারিনা ছবিটি না সরালে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করবেন। তাঁর ভাষ্য, কোনো রাজনৈতিক স্বার্থে নয়, ধর্মীয় বিশ্বাস ও সম্প্রদায়ের অনুভূতির প্রতি সম্মান জানাতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
জানা গেছে, ঐতিহাসিক পান্নার লকেটটি একসময় ভোপালের নবাব পরিবারের সম্পত্তি ছিল। সাইফ আলি খানের সঙ্গে বিয়ের পর পারিবারিক উত্তরাধিকার সূত্রে সেটি কারিনার কাছে আসে। অন্যদিকে, মাথায় পরা মুকুট ভোপালের নবাব পরিবারের ঐতিহ্যের অংশ। প্রায় ২০০ বছরের পুরোনো এই শিরোভূষণ একসময় ভোপালের নবাবেরা ব্যবহার করতেন। সাইফের দাদি রাজকুমারী সাজিদা সুলতানের উত্তরাধিকার সূত্রে অলংকারটি তাঁদের পরিবারে আসে।






মন্তব্য (০)