শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি
রাজধানীর শ্যামলীতে অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে হৃদরোগ হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ ঘটনা ঘটে। এতে ফার্মেসির কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসির ভবনটির মালিক আওয়ামী লীগের সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। তবে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন তাঁর ভাই জুয়েল তালুকদার।
পুলিশ সূত্র জানায়, কিছুদিন আগে মোহাম্মদপুরের এক শীর্ষ সন্ত্রাসীর নাম ব্যবহার করে রাষ্ট্রনের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করেননি তিনি।
‘হোয়াটসঅ্যাপে যুগান্তরকে রাষ্ট্রন জানান, গত ৬ নভেম্বর সন্ধ্যায় এক ব্যক্তি তাঁকে ফোন করে বাদল ওরফে কাইল্লা বাদল এবং পাপ্পু ওরফে কিলার পাপ্পুর নাম উল্লেখ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।’
— জি বাংলা ডেস্ক
মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ শরিফ জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন
ঘরে মিলল বাবা ও ২ মেয়ের লাশ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে
হোয়াটসঅ্যাপে যুগান্তরকে রাষ্ট্রন জানান, গত ৬ নভেম্বর সন্ধ্যায় এক ব্যক্তি তাঁকে ফোন করে বাদল ওরফে কাইল্লা বাদল এবং পাপ্পু ওরফে কিলার পাপ্পুর নাম উল্লেখ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় ফোনে তাঁকে বলা হয়, ‘গতকাল তোর বাসার সামনে ককটেল বিস্ফোরণ করা হইছে, সেটা শুনোস নাই? টাকা না দিলে তোর পুরো বাড়ি জ্বালাইয়া দিমু।’
মূল বিষয়গুলি
- রাজধানীর শ্যামলীতে অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
- পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসির ভবনটির মালিক আওয়ামী লীগের সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন।
- পুলিশ সূত্র জানায়, কিছুদিন আগে মোহাম্মদপুরের এক শীর্ষ সন্ত্রাসীর নাম ব্যবহার করে রাষ্ট্রনের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
- মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ শরিফ জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে গুলি করে পালিয়ে গেছে।
রাষ্ট্রন আরও জানান, তাঁকে ফোন করার আগের দিন রাতে বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ফোন পাওয়ার পরদিন ৭ নভেম্বর রাতেও আবার ককটেল বিস্ফোরণ হয়। এরপর শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে একটি মোটরসাইকেলে আসা তিনজন তাঁর দোকান লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এর আগে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি কার্যালয়কে জানিয়েছিলেন বলেও দাবি করেন।
মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম যুগান্তরকে বলেন, মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত গুলি করে দ্রুত পালিয়ে যায়। তাদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
ভবনটির মালিক আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর রাষ্ট্রন এবং তাঁর ভাই ব্যবসা পরিচালনা করেন বলে জানান ওসি। তিনি বলেন, ঘটনাস্থলে এসে তিনি জানতে পেরেছেন, কিছুদিন আগে চাঁদা দাবি করা হয়েছিল। তবে এটি চাঁদাবাজি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।






মন্তব্য (০)