১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫
সারাদেশ

‘ঠাস কইরা গুলি কইরা দিমু, মইরা পইরা থাকবেন’, ব্যবসায়ীকে মৎস্যজীবী দল নেতা

‘ঠাস কইরা গুলি কইরা দিমু, মইরা পইরা থাকবেন’, ব্যবসায়ীকে মৎস্যজীবী দল নেতা
সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বিরিয়ানির দোকানের ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের বিরুদ্ধে। খাবারের মূল্য পরিশোধ নিয়ে এক নারী ক্রেতার সঙ্গে দোকানের ম্যানেজারের বাগ্‌বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ফতুল্লার মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকান ম্যানেজারের নাম খোকন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে এইচ এম হোসেনকে উত্তেজিত অবস্থায় বলতে শোনা যায়, ‘আমু ঠাস কইরা গুলি কইরা দিমু, মইরা উল্টাইয়া পইরা থাকবেন।’

‘এতে এইচ এম হোসেনকে উত্তেজিত অবস্থায় বলতে শোনা যায়, ‘আমু ঠাস কইরা গুলি কইরা দিমু, মইরা উল্টাইয়া পইরা থাকবেন।’ স্থানীয় সূত্রে জানা যায়, ওই বিরিয়ানির দোকানে খাবারের মূল্য পরিশোধ নিয়ে এক নারী ক্রেতার সঙ্গে ম্যানেজার খোকনের বাগ্‌বিতণ্ডা হয়।’

— জি বাংলা ডেস্ক

স্থানীয় সূত্রে জানা যায়, ওই বিরিয়ানির দোকানে খাবারের মূল্য পরিশোধ নিয়ে এক নারী ক্রেতার সঙ্গে ম্যানেজার খোকনের বাগ্‌বিতণ্ডা হয়। পরে ওই নারী জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনসহ কয়েকজনকে নিয়ে দোকানে আসেন। এ সময় খোকনের সঙ্গে হোসেনের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে তাঁকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন পদ্মা সেতুতে অবরোধ-ভাঙচুর মামলা: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার পদ্মা সেতুতে অবরোধ-ভাঙচুর মামলা: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার সারাদেশ ৮ ঘণ্টা আগে

দোকানের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, এক নারী চার প্যাকেট বিরিয়ানি নিতে এসে ক্যাশে টাকা না দিয়েই মূল্য পরিশোধ করেছেন বলে দাবি করেন। ম্যানেজার খাবার দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে তর্ক হয়। পরে ওই নারী এইচ এম হোসেনসহ কয়েকজনকে নিয়ে দোকানে আসেন। এ সময় হোসেন ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি দেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বিরিয়ানির দোকানের ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের বিরুদ্ধে।
  • মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ফতুল্লার মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।
  • ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
  • স্থানীয় সূত্রে জানা যায়, ওই বিরিয়ানির দোকানে খাবারের মূল্য পরিশোধ নিয়ে এক নারী ক্রেতার সঙ্গে ম্যানেজার খোকনের বাগ্‌বিতণ্ডা হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে এইচ এম হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

এইচ এম হোসেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

তিনি বলেন, ‘এ বিষয়টি মৎস্যজীবী দল দেখবে। সর্বোপরি আমরা মূল দলে রয়েছি। আমাদের কাছে ওদের তথ্য ও অভিযোগ যখন জমা হবে, তখন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, কেউ দলের পরিচয় ব্যবহার করে কোনো অপকর্মে জড়ালে তার দায় দল নেবে না। তাঁদের দল অন্যায়কে প্রশ্রয় দেয় না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। তিনি বলেন, বৃহস্পতিবার রাত পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি। বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যুজীবিকার তাগিদে এবং পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ভোলার চরফ্যাশনের যুবক আনাস (২৪)। তবে সড়ক দুর্ঘটনায়… ৯ ঘণ্টা আগে ‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুদিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র ‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুদিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলিফুল গাছ লাগাবেন মালি সাহেব, আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে। আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি… ৯ ঘণ্টা আগে ৪ একর বিলজুড়ে ফুটেছে লাল শাপলা, মুগ্ধ দর্শনার্থীরা ৪ একর বিলজুড়ে ফুটেছে লাল শাপলা, মুগ্ধ দর্শনার্থীরাশীতের হিমেল হাওয়া, কুয়াশায় মোড়ানো সকাল আর বিলজুড়ে ফুটে থাকা লাল শাপলার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ খাগড়াছড়ির দীঘিনালার হাজাছড়া বিলে আসা… ৯ ঘণ্টা আগে যান্ত্রিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষের ঐতিহ্য যান্ত্রিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষের ঐতিহ্যকালের বিবর্তনে আধুনিক যন্ত্রের চাপে পটুয়াখালী থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষের চিরচেনা দৃশ্য। কৃষিতে প্রযুক্তির ব্যাপক… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘ঠাস কইরা গুলি কইরা দিমু, মইরা পইরা থাকবেন’, ব্যবসায়ীকে মৎস্যজীবী দল নেতা

১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৪ এএম · সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বিরিয়ানির দোকানের ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের বিরুদ্ধে। খাবারের মূল্য পরিশোধ নিয়ে এক নারী ক্রেতার সঙ্গে দোকানের ম্যানেজারের বাগ্‌বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটে।

ফটোকার্ড

‘ঠাস কইরা গুলি কইরা দিমু, মইরা পইরা থাকবেন’, ব্যবসায়ীকে মৎস্যজীবী দল নেতা

‘ঠাস কইরা গুলি কইরা দিমু, মইরা পইরা থাকবেন’
ব্যবসায়ীকে মৎস্যজীবী দল নেতা

‘ঠাস কইরা গুলি কইরা দিমু, মইরা পইরা থাকবেন’
ব্যবসায়ীকে মৎস্যজীবী দল নেতা

শিরোনাম