১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫
সারাদেশ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
আনাস সংগৃহীত

জীবিকার তাগিদে এবং পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ভোলার চরফ্যাশনের যুবক আনাস (২৪)। তবে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) মালয়েশিয়ায় কর্মস্থলসংক্রান্ত কাজে যাতায়াতের পথে সড়ক দুর্ঘটনার শিকার হন আনাস। এতে গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত আনাস ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন ২১ নম্বর আহাম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির আব্দুল হক হাওলাদারের একমাত্র ছেলে।

‘নিহত আনাস ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন ২১ নম্বর আহাম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির আব্দুল হক হাওলাদারের একমাত্র ছেলে।’

— জি বাংলা ডেস্ক

স্বজনরা জানান, পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় তিন বছর আগে, ২০২৩ সালে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন আনাস। তবে জীবিত অবস্থায় আর প্রিয়জনদের কাছে ফেরা হলো না তাঁর। কফিনবন্দি হয়ে দেশে ফিরতে হচ্ছে এই তরুণকে।

আরও পড়ুন ‘ঠাস কইরা গুলি কইরা দিমু, মইরা পইরা থাকবেন’, ব্যবসায়ীকে মৎস্যজীবী দল নেতা ‘ঠাস কইরা গুলি কইরা দিমু, মইরা পইরা থাকবেন’, ব্যবসায়ীকে মৎস্যজীবী দল নেতা সারাদেশ ৭ ঘণ্টা আগে

পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে বাবা-মাসহ স্বজনরা শোকে ভেঙে পড়েছেন। আনাসের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পুরো আহাম্মদপুর ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জীবিকার তাগিদে এবং পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ভোলার চরফ্যাশনের যুবক আনাস (২৪)।
  • পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) মালয়েশিয়ায় কর্মস্থলসংক্রান্ত কাজে যাতায়াতের পথে সড়ক দুর্ঘটনার শিকার হন আনাস।
  • নিহত আনাস ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন ২১ নম্বর আহাম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির আব্দুল হক হাওলাদারের একমাত্র ছেলে।
  • স্বজনরা জানান, পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় তিন বছর আগে, ২০২৩ সালে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন আনাস।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪ ৯ ঘণ্টা আগে ‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুদিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র ‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুদিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলিফুল গাছ লাগাবেন মালি সাহেব, আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে। আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি… ৯ ঘণ্টা আগে ৪ একর বিলজুড়ে ফুটেছে লাল শাপলা, মুগ্ধ দর্শনার্থীরা ৪ একর বিলজুড়ে ফুটেছে লাল শাপলা, মুগ্ধ দর্শনার্থীরাশীতের হিমেল হাওয়া, কুয়াশায় মোড়ানো সকাল আর বিলজুড়ে ফুটে থাকা লাল শাপলার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ খাগড়াছড়ির দীঘিনালার হাজাছড়া বিলে আসা… ৯ ঘণ্টা আগে যান্ত্রিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষের ঐতিহ্য যান্ত্রিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষের ঐতিহ্যকালের বিবর্তনে আধুনিক যন্ত্রের চাপে পটুয়াখালী থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষের চিরচেনা দৃশ্য। কৃষিতে প্রযুক্তির ব্যাপক… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ এএম · সারাদেশ

জীবিকার তাগিদে এবং পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ভোলার চরফ্যাশনের যুবক আনাস (২৪)। তবে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

ফটোকার্ড

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায়
বাংলাদেশি যুবকের মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায়
বাংলাদেশি যুবকের মৃত্যু

শিরোনাম