১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৫.৩৪ +২০.৪৩ | DS30: ২,০৭১.৯০ +১২.৫১ | লেনদেন: ২,৫৫৫.১৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৫.৩৪ +২০.৪৩ | DS30: ২,০৭১.৯০ +১২.৫১ | লেনদেন: ২,৫৫৫.১৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৫.৩৪ +২০.৪৩ | DS30: ২,০৭১.৯০ +১২.৫১ | লেনদেন: ২,৫৫৫.১৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৫.৩৪ +২০.৪৩ | DS30: ২,০৭১.৯০ +১২.৫১ | লেনদেন: ২,৫৫৫.১৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

তুরস্ক ও কাতারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

তুরস্ক ও কাতারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সংগৃহীত

পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন প্রতিরক্ষা চুক্তি সই করেছে তুরস্ক ও কাতার। চুক্তি অনুযায়ী, দুই দেশের যেকোনো একটির ওপর বাইরের কোনো পক্ষ সশস্ত্র হামলা চালালে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে দেশ দুটি। খবর রয়টার্সের।

শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের নেতাদের বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। চুক্তিতে সই করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

চুক্তির আওতায় দুই দেশ নিজেদের নিরাপত্তার জন্য হুমকি, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং প্রতিরক্ষা নীতি নিয়ে পরস্পরের সঙ্গে আলোচনা করবে। পাশাপাশি যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা এবং সামরিক সদস্যদের প্রশিক্ষণ বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও জোরদার করা হবে।

‘যৌথ বিবৃতিতে বলা হয়, নিজেদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অঙ্গীকার এবং আরও নিরাপদ ও স্থিতিশীল আঞ্চলিক ব্যবস্থা প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্য থেকেই এ চুক্তি করা হয়েছে।’

— আন্তর্জাতিক ডেস্ক

যৌথ বিবৃতিতে বলা হয়, নিজেদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অঙ্গীকার এবং আরও নিরাপদ ও স্থিতিশীল আঞ্চলিক ব্যবস্থা প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্য থেকেই এ চুক্তি করা হয়েছে। দুই দেশের সুপ্রিম স্ট্র্যাটেজিক কমিটির ১২তম বৈঠক শেষে এ ঘোষণা আসে।

আরও পড়ুন দিল্লির দূষণ কমাতে সরকারি কর্মীদের বিষয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত দিল্লির দূষণ কমাতে সরকারি কর্মীদের বিষয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত আন্তর্জাতিক ১৫ মিনিট আগে

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানায়, উপসাগরীয় অঞ্চলে যেন আবার যুদ্ধ শুরু না হয়, সে জন্য দুই দেশ একসঙ্গে কাজ করবে। পাশাপাশি সংলাপের পরিবেশ তৈরি ও শান্তি প্রতিষ্ঠার ভিত্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন এরদোগান।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন প্রতিরক্ষা চুক্তি সই করেছে তুরস্ক ও কাতার।
  • শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের নেতাদের বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
  • চুক্তির আওতায় দুই দেশ নিজেদের নিরাপত্তার জন্য হুমকি, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং প্রতিরক্ষা নীতি নিয়ে পরস্পরের সঙ্গে আলোচনা করবে।
  • যৌথ বিবৃতিতে বলা হয়, নিজেদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অঙ্গীকার এবং আরও নিরাপদ ও স্থিতিশীল আঞ্চলিক ব্যবস্থা প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্য থেকেই এ চুক্তি ক…

প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি জ্বালানি খাতেও সম্পর্ক বাড়ানোর বিষয়ে একমত হয়েছে দুই দেশ। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাণিজ্যে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে তারা। দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতে জ্বালানি অংশীদারত্ব আরও বিস্তৃত ও বহুমুখী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়।

এর আগে গত আগস্টে সৌদি আরবের মক্কায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করে। ওই চুক্তিতে বলা হয়, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে তা সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

গত সপ্তাহে তুরস্কের পার্লামেন্ট ওই চুক্তি অনুমোদন করেছে। এর ফলে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার পথ তৈরি হয়েছে আঙ্কারার জন্য।

আন্তর্জাতিক থেকে আরও

আকাশেই স্টারশিপকে কবজায় নিল মাস্কের স্পেসএক্স আকাশেই স্টারশিপকে কবজায় নিল মাস্কের স্পেসএক্সমহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়েছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রথমবারের মতো মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসা স্টারশিপ… ১ ঘণ্টা আগে বন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায় বন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায়বন উজাড় ঠেকাতে অভিনব উদ্যোগ নিয়েছেন অস্ট্রেলিয়ার তাসমানিয়ার শিল্পী কিরশা কেশেলে। প্রাচীন বনাঞ্চল সংরক্ষণে অর্থ সংগ্রহের জন্য তিনি চালু… ২৩ ঘণ্টা আগে নগ্ন ছবির লোভে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলট নগ্ন ছবির লোভে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটপাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির কাছে ভারতের বিমানবাহিনীর গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগ উঠেছে দেশটির এক উইং… ১ দিন আগে ৪ ঘণ্টা পর বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ৪ ঘণ্টা পর বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধের নির্দেশ প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। রাডার ও যোগাযোগব্যবস্থায়… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

তুরস্ক ও কাতারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

১৪ নভেম্বর ২০২৬, ৯:৫১ এএম · আন্তর্জাতিক

পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন প্রতিরক্ষা চুক্তি সই করেছে তুরস্ক ও কাতার। চুক্তি অনুযায়ী, দুই দেশের যেকোনো একটির ওপর বাইরের কোনো পক্ষ সশস্ত্র হামলা চালালে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে দেশ দুটি। খবর রয়টার্সের।

ফটোকার্ড

তুরস্ক ও কাতারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

তুরস্ক ও কাতারের
প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

তুরস্ক ও কাতারের
প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

শিরোনাম
এক বছর পরও ফাইলবন্দি ‘কিডস জোন’, ফাঁকা পড়ে আছে শিল্পাচার্য জয়নুল পার্কগাজীপুরে ১১ কারখানা বন্ধ, ছুটি আরও ৬টিআজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস, আকাশ আংশিক মেঘলাদিল্লির দূষণ কমাতে সরকারি কর্মীদের বিষয়ে ব্যতিক্রমী সিদ্ধান্তমাহফিল থেকে নাম সরিয়ে নিলেন তাহেরী, নেপথ্যে কী?আজ সংসদ অধিবেশনে যেসব বিষয় আলোচনায় থাকছে‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশেরপরিবারের ৭ সদস্যকে হত্যার পর বললেন, ‘এখন শান্তিতে আছি’দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রীশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন