ঘরে মিলল বাবা ও ২ মেয়ের লাশ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে
চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ এবং একই কক্ষ থেকে তাঁর সাত মাস বয়সী যমজ দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুইছড়ি মওলার পাড়ায় বদি আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. জাহেদ হোসেন (৫৫)। তিনি চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদিউল আলমের ছেলে। তাঁর যমজ দুই কন্যাশিশু জাসিয়া জান্নাত ও জারিন জান্নাতের বয়স সাত মাস।
‘চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ এবং একই কক্ষ থেকে তাঁর সাত মাস বয়সী যমজ দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।’
— জি বাংলা ডেস্ক
বাবা ও দুই মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউসার।
আরও পড়ুন
নেত্রকোনায় নিষিদ্ধ আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি পারিবারিক অনুষ্ঠান নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কাতর্কি হয়। পরে জুমার নামাজের পর জাহেদের স্ত্রী আফিয়া বেগম একটি সামাজিক অনুষ্ঠানে যান। এ সময় জাহেদ ও তাঁদের দুই সন্তান শ্বশুরবাড়িতে ছিলেন। বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
মূল বিষয়গুলি
- চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ এবং একই কক্ষ থেকে তাঁর সাত মাস বয়সী যমজ দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
- শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুইছড়ি মওলার পাড়ায় বদি আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।
- নিহত ব্যক্তির নাম মো.
- বাবা ও দুই মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) মো.
নিহতের স্ত্রী আফিয়া বেগম জানান, শুক্রবার বেলা ১২টার দিকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তাঁর। যাওয়ার সময় যমজ দুই মেয়েকে সঙ্গে নিতে চাইলে স্বামী জাহেদ নিষেধ করেন। তাই সন্তানদের বাড়িতে রেখে যান। বিকেলে ফিরে তাঁরা ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা মানসিক হতাশা থেকে জাহেদ তাঁর দুই যমজ কন্যাকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






মন্তব্য (০)