১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
রাজনীতি

জামায়াত থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার

জামায়াত থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার
সংগৃহীত

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১৫ নভেম্বর) জেলা জামায়াতের সেক্রেটারি আবু বাক্কার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে জেলা জামায়াতের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বহিষ্কারের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সংগঠনের কর্মী ডা. ইসমাইলের বিরুদ্ধে জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মতো গুরুতর অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত শেষে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

‘সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নোটিশে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।’

— জি বাংলা ডেস্ক

সংবাদ বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে জেলা জামায়াতের সেক্রেটারি আবু বাক্কার জানান, ডা. ইসমাইল সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি তাঁর বিরুদ্ধে জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির অভিযোগ ওঠে। এ কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জামায়াতের সব পর্যায়ের নেতাকর্মীদের ডা. ইসমাইলের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখতে এবং সংগঠনের সিদ্ধান্ত অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহতে ছাত্রসমাজকে রাজপথে থাকার আহ্বান ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহতে ছাত্রসমাজকে রাজপথে থাকার আহ্বান রাজনীতি ১৮ ঘণ্টা আগে

তবে ডা. ইসমাইল হোসেন নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, তিনি কখনো জামায়াতের কর্মী ছিলেন না। তবে তিনি সংগঠনটির শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং ইসলামী ছাত্রশিবির করেছেন বলে জানান।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা.
  • রোববার (১৫ নভেম্বর) জেলা জামায়াতের সেক্রেটারি আবু বাক্কার বিষয়টি নিশ্চিত করেছেন।
  • বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সংগঠনের কর্মী ডা.
  • সংবাদ বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে জেলা জামায়াতের সেক্রেটারি আবু বাক্কার জানান, ডা.

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সহসভাপতির পদ থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার করা হয়। সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নোটিশে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

একই দিন চাঁপাইনবাবগঞ্জ ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে দখলের আশঙ্কায় ডা. ইসমাইলের চেম্বার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগের দিন ১১ নভেম্বর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান মালিকানা দাবি করে লোকজন নিয়ে হাসপাতালে যান। পরদিন হাসপাতাল দখলের আশঙ্কার কথা জানিয়ে চেম্বার বন্ধের নোটিশ দেওয়া হয়।

এ ছাড়া হাসপাতালের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে শেয়ার বিক্রির অভিযোগও ডা. ইসমাইলের বিরুদ্ধে তুলেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজনীতি থেকে আরও

১১ দলের ট্রেনমার্চ স্থগিত ১১ দলের ট্রেনমার্চ স্থগিতঢাকা থেকে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সড়কের পরিস্থিতি নাজুক হওয়ায় বিকল্প… ২ দিন আগে ‘আমি এখনো মনে করি এই ঘটনাটি আওয়ামী লীগের কুকীর্তি’ ‘আমি এখনো মনে করি এই ঘটনাটি আওয়ামী লীগের কুকীর্তি’জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু… ৩ দিন আগে এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলাজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল… ৩ দিন আগে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভীজলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর… ৩ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জামায়াত থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার

১৬ নভেম্বর ২০২৬, ১০:০৫ এএম · রাজনীতি

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ফটোকার্ড

জামায়াত থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার

জামায়াত থেকে
ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার

জামায়াত থেকে
ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার

শিরোনাম
এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রীহাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যুডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎপররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাসস্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুলবিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরাক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারিইয়েমেনের তিন প্রদেশে সৌদি হামলা, নিহত ২ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা