‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন
টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত টকশোতে সহ-আলোচকের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছেড়ে উঠে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। আলোচনার একপর্যায়ে সহ-আলোচক ডক্টর আব্দুল মান্নান তাঁকে উদ্দেশ করে ‘ফালতু লোক’ বললে ক্ষুব্ধ হন রাশেদ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত টকশোতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মন্তব্য প্রত্যাহার ও উপযুক্ত প্রতিকার দাবি করেন রাশেদ খাঁন। তবে আব্দুল মান্নান নিজে বক্তব্য প্রত্যাহার না করায় শেষ পর্যন্ত অনুষ্ঠান ছেড়ে চলে যান তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোচনার একপর্যায়ে রাশেদ খাঁন ও আব্দুল মান্নানের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় আব্দুল মান্নান তাঁকে উদ্দেশ করে ‘ফালতু লোক’ মন্তব্য করেন। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে এ ধরনের ভাষা ব্যবহারের প্রতিবাদ জানান রাশেদ।
‘টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত টকশোতে সহ-আলোচকের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছেড়ে উঠে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।’
— জি বাংলা ডেস্ক
তিনি বলেন, জাতীয় গণমাধ্যমের সামনে একজন রাজনৈতিক নেতাকে উদ্দেশ করে এ ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার গ্রহণযোগ্য নয়। অনাকাঙ্ক্ষিত মন্তব্যের পর তিনি সঞ্চালকের কাছে তাৎক্ষণিক সমাধান ও উপযুক্ত প্রতিকার দাবি করেন।
আরও পড়ুন
১১ দলের ট্রেনমার্চ স্থগিত
রাশেদ খাঁন স্পষ্ট করে জানান, আত্মসম্মান বিসর্জন দিয়ে সেখানে বসে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। নিজের রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ২০১৮ সালের আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে তাঁকে কারাবরণ করতে হয়েছে। শেখ হাসিনার আমলে দায়ের করা মামলায় রিমান্ডে নিয়ে নির্যাতনের শিকারও হয়েছেন তিনি। এত প্রতিকূলতার মধ্যেও আত্মসম্মান বিসর্জন দিয়ে আলোচনা চালিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।
মূল বিষয়গুলি
- টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত টকশোতে সহ-আলোচকের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছেড়ে উঠে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
- শুক্রবার (১৩ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত টকশোতে এ ঘটনা ঘটে।
- অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোচনার একপর্যায়ে রাশেদ খাঁন ও আব্দুল মান্নানের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
- তিনি বলেন, জাতীয় গণমাধ্যমের সামনে একজন রাজনৈতিক নেতাকে উদ্দেশ করে এ ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার গ্রহণযোগ্য নয়।
পরিস্থিতি সামাল দিতে অনুষ্ঠানের সঞ্চালক মানিক গণমাধ্যমের সামনে এমন ভাষা ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি ডক্টর মান্নানের বক্তব্যটি অনুষ্ঠানের পক্ষ থেকে প্রত্যাহার করে নেওয়ার প্রস্তাব দিয়ে রাশেদ খাঁনকে আলোচনায় থাকার অনুরোধ জানান।
তবে এ প্রস্তাবে রাজি হননি রাশেদ। তিনি জানান, যিনি সরাসরি কটূক্তি করেছেন, তাঁকেই নিজের বক্তব্য প্রত্যাহার করতে হবে।






মন্তব্য (০)