১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫
রাজনীতি

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা
আগুনে ক্ষতিগ্রস্ত সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়ি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে দৌলতপুর থানায় মামলাটি করেন নুসরাত তাবাসসুম। দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।

নুসরাত তাবাসসুম জানান, বাড়িটিতে সাতজন বসবাস করেন। তাঁদের মধ্যে একাধিক বৃদ্ধ রয়েছেন। রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েছিলেন। পরে পরপর তিনটি বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে তাঁরা বাড়ির বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখেন। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগে মামলা হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়। এ ছাড়া আগুনে তিনটি ছাগল মারা যায়। এতে আনুমানিক ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী রাজনীতি ১০ ঘণ্টা আগে

নুসরাত তাবাসসুমের অভিযোগ, পরিকল্পিতভাবে বিস্ফোরণ ঘটিয়ে তাঁর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তিনি জানান, ঘটনার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সতর্কতামূলক ও হুমকিস্বরূপ একটি পোস্ট দেন। এরপর রাত ১২টা ১৫ মিনিটের দিকে তাঁর বাড়িতে পরপর বিস্ফোরণের শব্দ হয়। বিস্ফোরণের ধরন দেখে তাঁর ধারণা, এটি পেট্রোল বোমা হামলা। পুরো ঘটনাকে সুপরিকল্পিত হামলা বলে দাবি করেন তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগে মা…
  • বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে দৌলতপুর থানায় মামলাটি করেন নুসরাত তাবাসসুম।
  • নুসরাত তাবাসসুম জানান, বাড়িটিতে সাতজন বসবাস করেন।
  • অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়।

ঘটনার পর সংসদ সদস্যের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যদের টহল দিতে দেখা যায়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন। তিনি জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। পরে দুপুর ২টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। প্রাথমিক তদন্তে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। সংগৃহীত আলামত পরীক্ষা-নিরীক্ষার পর আগুনের প্রকৃত কারণ জানা যাবে। মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা সম্ভব নয়।

রাজনীতি থেকে আরও

নুসরাত বাড়িতে আগুনের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল আজ নুসরাত বাড়িতে আগুনের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল আজজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও… ১ দিন আগে জুলাই নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে: সামান্তা শারমিন জুলাই নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে: সামান্তা শারমিনজুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সরকারি দল ও প্রধান বিরোধী দল—সবাই দায় এড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক… ১ দিন আগে সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে উচ্চ মূল্যে খেসারত দিতে হবে: ডা. শফিক সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে উচ্চ মূল্যে খেসারত দিতে হবে: ডা. শফিকজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারী শক্তির সদস্যসচিব, দলটির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত… ১ দিন আগে শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু‘শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

১৩ নভেম্বর ২০২৬, ১১:১৯ এএম · রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগে মামলা হয়েছে।

ফটোকার্ড

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে
অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে
অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

শিরোনাম