১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর

জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর
সংগৃহীত

এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের একাধিক নির্বাহী। এ দাবিতে শুরু হওয়া একটি অনলাইন স্বাক্ষর অভিযানে অংশ নিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কসহ প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যক্তিরা।

রোববার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাস্ক বলেন, জেনসেনকে দায়িত্বে ফিরিয়ে আনার দাবিতে স্বাক্ষর অভিযান শুরু হয়েছে। তিনি নিজেও এতে সমর্থন জানিয়েছেন।

‘জেনসেনের পাশে’ শিরোনামে একটি ওয়েবসাইটে শুরু হওয়া এই স্বাক্ষর অভিযানে ১৫ নভেম্বর পর্যন্ত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।

‘এনভিডিয়ার পরিচালনা পর্ষদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে বলা হয়েছে, সহপ্রতিষ্ঠাতা হিসেবে ৩৩ বছর ধরে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেওয়া হুয়াংকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়ে থাকতে পারে।’

— আন্তর্জাতিক ডেস্ক

এনভিডিয়ার পরিচালনা পর্ষদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে বলা হয়েছে, সহপ্রতিষ্ঠাতা হিসেবে ৩৩ বছর ধরে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেওয়া হুয়াংকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়ে থাকতে পারে।

আরও পড়ুন ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি আন্তর্জাতিক ১৭ ঘণ্টা আগে

চিঠিতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন না হওয়া পর্যন্ত হুয়াংকে দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। পাশাপাশি নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দিয়ে তাঁকে ন্যায়সংগত শুনানির ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে। পুরো প্রক্রিয়া জনসমক্ষে স্বচ্ছভাবে পরিচালনারও দাবি তুলেছেন স্বাক্ষরকারীরা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের একাধিক নির্বাহী।
  • রোববার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাস্ক বলেন, জেনসেনকে দায়িত্বে ফিরিয়ে আনার দাবিতে স্বাক্ষর অভিযান শুরু হয়েছে।
  • ‘জেনসেনের পাশে’ শিরোনামে একটি ওয়েবসাইটে শুরু হওয়া এই স্বাক্ষর অভিযানে ১৫ নভেম্বর পর্যন্ত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।
  • এনভিডিয়ার পরিচালনা পর্ষদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে বলা হয়েছে, সহপ্রতিষ্ঠাতা হিসেবে ৩৩ বছর ধরে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেওয়া হুয়াংকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসর…

চিঠিতে আরও বলা হয়েছে, শুধু সন্দেহ কিংবা কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ থাকার কারণে জেনসেনের নেতৃত্বের অবসান ঘটানোর যৌক্তিকতা নেই। গণপিটুনির মতো বিচার নয়, বরং ন্যায়সংগত বিচার পাওয়ার অধিকার রয়েছে তাঁর।

গত ৮ নভেম্বর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানায়, জেনসেন হুয়াং বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারেন—এমন খবর প্রকাশের পর একটি স্বাধীন তদন্ত শুরু করা হয়েছে।

চীনের বেইজিং সরকারের কাছে তথ্য সরবরাহের অভিযোগ ওঠা চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে—এমন সংবাদ প্রকাশের পর তদন্তের উদ্যোগ নেওয়া হয়।

এরপর এনভিডিয়া জানায়, জেনসেন হুয়াং অবিলম্বে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্যের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর পরিবর্তে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেসকে।

আন্তর্জাতিক থেকে আরও

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও... নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...দোকানে এসে পণ্য কিনতে নিষেধ করেন বিক্রেতা। নিজের পণ্যের প্রশংসা করার বদলে সেগুলোকে বাজে বলে উপহাস করেন। এমনকি ক্রেতাদের কেনাকাটার অভ্যাস… ১৯ ঘণ্টা আগে এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরা এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরাআফ্রিকার দেশ জিম্বাবুয়েতে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উন্নত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে গত এক দশকের… ১৯ ঘণ্টা আগে বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর বড় ধাক্কার পর থামল স্বর্ণের দরবিশ্ববাজারে গত সপ্তাহে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম। বড় দরপতনের পর সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক… ১৯ ঘণ্টা আগে হরমুজে মাইন আতঙ্ক, তেলবাহী ট্যাংকারগুলোতে সতর্ক করল ইরান হরমুজে মাইন আতঙ্ক, তেলবাহী ট্যাংকারগুলোতে সতর্ক করল ইরানহরমুজ প্রণালিতে মাইন পাতা থাকতে পারে—এমন ‘নিষিদ্ধ বা অননুমোদিত করিডোর’ দিয়ে চলাচলের বিষয়ে তেলবাহী ট্যাংকারগুলোকে সতর্ক করেছে ইরান। একই… ১৯ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর

১৬ নভেম্বর ২০২৬, ১০:২৮ এএম · আন্তর্জাতিক

এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের একাধিক নির্বাহী। এ দাবিতে শুরু হওয়া একটি অনলাইন স্বাক্ষর অভিযানে অংশ নিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কসহ প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যক্তিরা।

ফটোকার্ড

জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর

জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে
ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর

জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে
ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর

শিরোনাম
এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রীহাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যুডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎপররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাসস্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুলবিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরাক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারিইয়েমেনের তিন প্রদেশে সৌদি হামলা, নিহত ২ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা