১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
খেলাধুলা

নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে জার্মানি জানাল ‘আমরা আসছি’

নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে জার্মানি জানাল ‘আমরা আসছি’
সংগৃহীত

টানা তিন বিশ্বকাপে শেষ ষোলোতে উঠতে না পারার গ্লানি বয়ে বেড়াচ্ছে জার্মানি। নতুন কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনেও শুরুর দুই ম্যাচে জয় পায়নি দলটি। সব মিলিয়ে কিছুটা চাপে ছিল জার্মানরা। নেশনস লিগে সেই চাপ আগেই কাটিয়েছে ক্লপের শিষ্যরা। তবে নিজেদের সামর্থ্যের জানান দেওয়ার অপেক্ষা ছিল। সেটিই এবার দিল তারা।

নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। প্রতিবেশী দেশটিকে এর চেয়ে বড় ব্যবধানে সবশেষ হারানোর নজির ১৯৫৯ সালের, সেবার জার্মানির জয় ছিল ৭-০ গোলে। অন্যদিকে, গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর এটাই ডাচ কোচ জাভি এর্নান্দেজের প্রথম হার। অপরাজিত যাত্রার এমন সমাপ্তি নিশ্চয়ই প্রত্যাশিত ছিল না তাদের।

ম্যাচের শুরুটা অবশ্য ছিল উল্টো। আগের ম্যাচে সাত গোল করা জাভির শিষ্যরা এদিনও ভালো শুরু করেছিল। প্রথম ভালো সুযোগও পেয়েছিল তারাই। টিম্বারের পাস থেকে পেনাল্টি স্পটে একা বল পেয়েছিলেন সামারভিল। কিন্তু শট নেওয়ার আগেই পা পিছলে যাওয়ায় সুযোগটি নষ্ট হয়।

‘ছেলেরা নিজেরাই নিজেদের চমকে দিচ্ছে।’ ডাচদের বিপক্ষে পাঁচ গোলের এই জয় দিয়ে জার্মানি শুধু গ্রুপের শীর্ষস্থানই নিশ্চিত করেনি, নিজেদের আক্রমণাত্মক ফুটবলের শক্তিরও জানান দিয়েছে।’

— স্পোর্টস ডেস্ক

এরপর আক্রমণে যায় জার্মানি। বার্লিনের ছেলে ডেরি শেরহান্ট ফ্রাইবুর্গের সতীর্থ ফিলিপ ট্রয়ের ক্রস থেকে প্রথম সুযোগেই বল পোস্টে পাঠান। তবে ৯ মিনিট পর একই জায়গা থেকে আর ভুল করেননি তিনি। বাঁকানো শটে বল জালে জড়ান দূরের পোস্ট ঘেঁষে। ঘরের মাঠে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি পান এই জার্মান ফরোয়ার্ড।

আরও পড়ুন আবারও আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ আবারও আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ খেলাধুলা ২১ ঘণ্টা আগে

বিরতির পর যেন ঝড় তোলে জার্মানি। ৬০ মিনিটে একক নৈপুণ্যে পেনাল্টি এলাকার কিনারা থেকে শট নেন ফ্লোরিয়ান ভার্টজ। বল বাঁ পোস্টে লেগে জালে জড়ায়। পাঁচ মিনিট পর ব্রাজান গ্রুডার ফ্রি-কিক থেকে হেডে গোল করেন নিকো শ্লটারবেক।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • টানা তিন বিশ্বকাপে শেষ ষোলোতে উঠতে না পারার গ্লানি বয়ে বেড়াচ্ছে জার্মানি।
  • নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি।
  • ম্যাচের শুরুটা অবশ্য ছিল উল্টো।
  • এরপর আক্রমণে যায় জার্মানি।

এরপর ৭১ মিনিটে ডান প্রান্ত ধরে এগিয়ে এসে ভার্টজকে বল বাড়ান গ্রুডা। কাছ থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন ভার্টজ। পরে শেরহান্টের শট পোস্টে লেগে ফিরে এলে সহজ টোকায় জার্মানির পঞ্চম গোলটি করেন গ্রুডা।

এই জয়ের ফলে গ্রুপের শীর্ষে উঠে এসেছে জার্মানি। নেদারল্যান্ডসও দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। তবে এমন বড় ব্যবধানে হারের পর তাদের স্বস্তি কতটা, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

ম্যাচ শেষে জার্মানির আক্রমণাত্মক ফুটবলের প্রত্যয় তুলে ধরেন ফ্লোরিয়ান ভার্টজ। তিনি বলেন, ‘কাদের সঙ্গে আমাদের খেলা, তা নিয়ে আমাদের ভাবনা নেই। আমরা আক্রমণাত্মক ফুটবলটাই খেলতে চাই। আমরা আরও বেশি গোল করতে চাই। প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরাতে চাই। কাজটা আজ আমরা নিখুঁতভাবে করেছি, আগামী বছরও ধরে রাখতে চাই। আমি মনে করি, আমরা দল হিসেবে উন্নতির বড় একটা পদক্ষেপই নিয়ে নিয়েছি।’

কোচ ইয়ুর্গেন ক্লপও দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন। সাম্প্রতিক সময়ে দলকে নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আজ সবাই হাসিমুখে বাড়ি ফিরবে। এই ভেবে যে, এই ফলের পর অন্তত পরের তিন-চার মাস কেউ জার্মান জাতীয় দল নিয়ে প্রশ্ন তুলবে না। সবাই ভাববে, এটা সত্যিই কিছু একটা হয়ে উঠতে পারে। ছেলেরা নিজেরাই নিজেদের চমকে দিচ্ছে।’

ডাচদের বিপক্ষে পাঁচ গোলের এই জয় দিয়ে জার্মানি শুধু গ্রুপের শীর্ষস্থানই নিশ্চিত করেনি, নিজেদের আক্রমণাত্মক ফুটবলের শক্তিরও জানান দিয়েছে। সমর্থক ও সমালোচকদের পাশাপাশি বিশ্ব ফুটবলকেও নিজেদের ফিরে আসার বার্তা দিল ক্লপের দল।

খেলাধুলা থেকে আরও

অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদো অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদোপর্তুগাল জাতীয় দল থেকে অবসরের পর নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার অভিনয়ে নামছেন ফুটবল বিশ্বের এই মহাতারকা। তাঁর… ৩ দিন আগে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে থাকতে রাজি হয়েছেন লিওনেল স্কালোনি। বৃহস্পতিবার তাঁর চুক্তি নবায়নের বিষয়টি… ৪ দিন আগে ব্রাজিলের অধিনায়ক হচ্ছেন রাফিনিয়া ব্রাজিলের অধিনায়ক হচ্ছেন রাফিনিয়াব্রাজিল জাতীয় দলের নেতৃত্বে নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া। নিয়মিত অধিনায়ক মারকুইনিয়োস চোটের কারণে মাঠের বাইরে… ৫ দিন আগে মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকেরইরাকের বসরা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১৪ নভেম্বর প্রীতি ম্যাচে ইরান ও ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার কথা। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে… ৫ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে জার্মানি জানাল ‘আমরা আসছি’

১৭ নভেম্বর ২০২৬, ৯:১৪ এএম · খেলাধুলা

টানা তিন বিশ্বকাপে শেষ ষোলোতে উঠতে না পারার গ্লানি বয়ে বেড়াচ্ছে জার্মানি। নতুন কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনেও শুরুর দুই ম্যাচে জয় পায়নি দলটি। সব মিলিয়ে কিছুটা চাপে ছিল জার্মানরা। নেশনস লিগে সেই চাপ আগেই কাটিয়েছে ক্লপের শিষ্যরা। তবে নিজেদের সামর্থ্যের জানান দেওয়ার অপেক্ষা ছিল। সেটিই এবার দিল তারা।

ফটোকার্ড

নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে জার্মানি জানাল ‘আমরা আসছি’

নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে জার্মানি জানাল
‘আমরা আসছি’

নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে জার্মানি জানাল
‘আমরা আসছি’

শিরোনাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ আজ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎসাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তাররয়টার্স ও ইপসোসের জরিপ/ইরানের সঙ্গে যুদ্ধ সমর্থন করেন ৩১ শতাংশ মার্কিনি‘আমার কথা মিথ্যা হলে সংসদ থেকে পদত্যাগ করব’পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসনবিশ্ববাজারে তেলের দামে বড় পতননেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে জার্মানি জানাল ‘আমরা আসছি’ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াওআজ যেসব জায়গায় বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা