১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫
খেলাধুলা

অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদো

অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদো
সংগৃহীত

পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের পর নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার অভিনয়ে নামছেন ফুটবল বিশ্বের এই মহাতারকা। তাঁর প্রথম টিভি সিরিজ ‘ডে ওয়ান্স’-এর শুটিং শুরু হয়েছে। ফুটবলভিত্তিক এই ড্রামায় তিনি নিজের চরিত্রেই অভিনয় করবেন। ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে সিরিজটি তৈরি করছেন রোনালদো।

সিরিজটির প্রযোজনা সংস্থার নাম ইউআর মার্ভ স্টুডিওজ। রোনালদো ও ম্যাথিউ ভন মিলে এটি প্রতিষ্ঠা করেছেন। ৪১ বছর বয়সী রোনালদো সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শুটিং শুরুর খবর রোনালদো নিজেই জানিয়েছেন। ইনস্টাগ্রামে নিজের ৬৮১ মিলিয়ন অনুসারীর উদ্দেশে তিনি লেখেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো ‘ডে ওয়ান্স’-এর নির্মাণ শুরু হয়েছে। আরও আসছে!’ পোস্টের সঙ্গে শুটিং সেটের পর্দার আড়ালের কয়েকটি ছবিও প্রকাশ করেন তিনি।

‘পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের পর বিনোদন জগতে রোনালদোর এই উদ্যোগকে তাঁর ক্যারিয়ারের নতুন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।’

— স্পোর্টস ডেস্ক

ছবিগুলোর একটিতে ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ডের ড্রেসিংরুমের ঝলক দেখা গেছে। এতে সিরিজটিতে ইংলিশ ফুটবলের বাস্তব পরিবেশ তুলে ধরার ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন দ্বিতীয় বিয়ে ও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা দ্বিতীয় বিয়ে ও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা খেলাধুলা ৮ ঘণ্টা আগে

সিরিজে আধুনিক ফুটবলের বিপুল অর্থ ও চাপের জগৎ ফুটে উঠবে। গল্পের কেন্দ্রে রয়েছেন কাল্পনিক চরিত্র স্ট্যানলি ডাল্টন। তিনি একজন ব্রিটিশ ফুটবল এজেন্ট, যাঁকে খেলোয়াড় বদলির তীব্র প্রতিযোগিতার মধ্যে পথ চলতে হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের পর নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
  • সিরিজটির প্রযোজনা সংস্থার নাম ইউআর মার্ভ স্টুডিওজ।
  • শুটিং শুরুর খবর রোনালদো নিজেই জানিয়েছেন।
  • ছবিগুলোর একটিতে ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ডের ড্রেসিংরুমের ঝলক দেখা গেছে।

স্ট্যানলি ডাল্টন চরিত্রে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস। এতে আরও রয়েছেন ব্রিটিশ র‍্যাপার ডেভ। রোনালদোর প্রকাশ করা শুটিংয়ের ছবিতে তাঁদের দুজনকেই দেখা গেছে।

আর্সেনাল ও ফ্রান্সের সাবেক তারকা থিয়েরি অঁরিও সিরিজটিতে থাকছেন। তিনিও নিজের চরিত্রেই অভিনয় করবেন।

‘ডে ওয়ান্স’-এর শুটিং চলছে। তবে সিরিজটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। ইউআর মার্ভ স্টুডিওজ থেকে এ বিষয়ে পরবর্তী ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের পর বিনোদন জগতে রোনালদোর এই উদ্যোগকে তাঁর ক্যারিয়ারের নতুন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মাঠের বাইরেও ব্যবসা ও বিনোদন খাতে নিজের উপস্থিতি বাড়াচ্ছেন তিনি।

খেলাধুলা থেকে আরও

মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকেরইরাকের বসরা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১৪ নভেম্বর প্রীতি ম্যাচে ইরান ও ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার কথা। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে… ২ দিন আগে ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেন ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেনডান হাঁটুর চোটের কারণে আগামী বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচে স্পেনের হয়ে মাঠে নামা হচ্ছে না বার্সেলোনা… ৩ দিন আগে পাকিস্তানের হয়ে অভিষেকেই নতুন রেকর্ড গড়লেন আরিফ পাকিস্তানের হয়ে অভিষেকেই নতুন রেকর্ড গড়লেন আরিফরাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছে পাকিস্তানের তাইয়্যাব আরিফের। অভিষেকেই গড়ে ফেলেছেন নতুন এক রেকর্ড। পাকিস্তানের হয়ে… ৩ দিন আগে মেসি দলে থাকুন, চায় আর্জেন্টিনার বড় অংশ মেসি দলে থাকুন, চায় আর্জেন্টিনার বড় অংশঅদ্ভুত এক পরিস্থিতিতে পড়েছেন লিওনেল মেসির সদ্য সাবেক আর্জেন্টিনা সতীর্থরা। জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে, অথচ সেখানে নেই মেসি। তাঁর আসার… ৩ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদো

১৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ এএম · খেলাধুলা

পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের পর নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার অভিনয়ে নামছেন ফুটবল বিশ্বের এই মহাতারকা। তাঁর প্রথম টিভি সিরিজ ‘ডে ওয়ান্স’-এর শুটিং শুরু হয়েছে। ফুটবলভিত্তিক এই ড্রামায় তিনি নিজের চরিত্রেই অভিনয় করবেন। ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে সিরিজটি তৈরি করছেন।

ফটোকার্ড

অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদো

অবসরের পর এবার
অভিনয়ে নামছেন রোনালদো

অবসরের পর এবার
অভিনয়ে নামছেন রোনালদো

শিরোনাম