১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫
খেলাধুলা

দ্বিতীয় বিয়ে ও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা

দ্বিতীয় বিয়ে ও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা
সংগৃহীত

ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলতে পছন্দ করেন না ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা। তবে সম্প্রতি নিজের ডেটিং লাইফ ও বর্তমান সম্পর্কের অবস্থা নিয়ে মুখ খুলেছেন তিনি। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন কি না, সে বিষয়ে তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা।

সম্প্রতি ঘনিষ্ঠ বান্ধবী ও বলিউড পরিচালক ফারাহ খানের সঙ্গে অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়ার ইউটিউব শো ‘ডাবল ডেট’-এ অতিথি হিসেবে হাজির হন ৩৯ বছর বয়সী সানিয়া। সেখানে আড্ডার একপর্যায়ে অঙ্গদ তাঁকে প্রশ্ন করেন, কোনো পুরুষ বন্ধু কি কখনো কফি ডেটে যাওয়ার প্রস্তাব দেন?

জবাবে সানিয়া মজার ছলে বলেন, কফি ডেটের পরিবর্তে তাঁকে বরং বয়েজ ট্রিপে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়। কারণ, তাঁর পুরুষ বন্ধুরা তাঁকে নিজেদের দলের একজন সদস্য হিসেবে দেখেন এবং ছেলেদের মতোই তাঁর সঙ্গে আচরণ করেন।

‘সম্প্রতি ঘনিষ্ঠ বান্ধবী ও বলিউড পরিচালক ফারাহ খানের সঙ্গে অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়ার ইউটিউব শো ‘ডাবল ডেট’-এ অতিথি হিসেবে হাজির হন ৩৯ বছর বয়সী সানিয়া।’

— স্পোর্টস ডেস্ক

আড্ডার একপর্যায়ে ফারাহ খান জানান, তাঁর পুরুষ বন্ধুরা মাঝেমধ্যে ফোন করে জানতে চান, সানিয়া সত্যিই সিঙ্গেল কি না। জবাবে সানিয়া স্পষ্ট করেন, তিনি বর্তমানে সিঙ্গেল।

আরও পড়ুন অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদো অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদো খেলাধুলা ৮ ঘণ্টা আগে

এরপর অঙ্গদ জানতে চান, কোনো পুরুষের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর কথা কি তাঁর মনে হয় না? এ সময় ফারাহ মজা করে বলেন, সানিয়া এমন কোনো মুহূর্ত কাটাচ্ছেন না, তা অঙ্গদ কীভাবে জানেন!

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলতে পছন্দ করেন না ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা।
  • সম্প্রতি ঘনিষ্ঠ বান্ধবী ও বলিউড পরিচালক ফারাহ খানের সঙ্গে অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়ার ইউটিউব শো ‘ডাবল ডেট’-এ অতিথি হিসেবে হাজির হন ৩৯ বছর বয়সী সানিয়া।
  • জবাবে সানিয়া মজার ছলে বলেন, কফি ডেটের পরিবর্তে তাঁকে বরং বয়েজ ট্রিপে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়।
  • আড্ডার একপর্যায়ে ফারাহ খান জানান, তাঁর পুরুষ বন্ধুরা মাঝেমধ্যে ফোন করে জানতে চান, সানিয়া সত্যিই সিঙ্গেল কি না।

প্রথমে ফারাহর কথায় সায় দিলেও পরে হাসতে হাসতে সানিয়া বলেন, তাঁর জীবনে কোনো পুরুষ নেই, আবার থাকতেও পারে! তবে পরক্ষণেই তিনি স্পষ্ট করেন, নিছক মজা করেই এমন মন্তব্য করেছেন। তিনি এখনো সিঙ্গেল।

বিনোদন ও ক্রীড়াজগতে সানিয়া মির্জা ও ফারাহ খানের বন্ধুত্ব বেশ পরিচিত। বিভিন্ন সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা প্রকাশ করেছেন। জীবনের কঠিন সময়ে ফারাহ পাশে দাঁড়িয়েছিলেন বলেও একসময় জানিয়েছিলেন সানিয়া।

উল্লেখ্য, ২০১০ সালের ১২ এপ্রিল পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন সানিয়া। বিয়ের পর দুবাইয়ে সংসার শুরু করেন তাঁরা। ২০১৮ সালে তাঁদের ছেলে ইজহান মির্জা মালিকের জন্ম হয়। প্রায় ১৩ বছরের দাম্পত্য জীবনের পর ২০২৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরে ২০২৪ সালে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব।

বিচ্ছেদের পর ছেলে ইজহানকে নিয়ে জীবন এগিয়ে নিচ্ছেন সানিয়া। সম্প্রতি তিনি জানিয়েছেন, তাঁর ছেলে টেনিস খেলে। তবে মায়ের মতো টেনিসের প্রতি বিশেষ আগ্রহ না থাকলেও খেলাধুলার প্রতি ইজহানের ঝোঁক রয়েছে।

সূত্র: গালফ নিউজ

খেলাধুলা থেকে আরও

মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকেরইরাকের বসরা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১৪ নভেম্বর প্রীতি ম্যাচে ইরান ও ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার কথা। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে… ২ দিন আগে ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেন ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেনডান হাঁটুর চোটের কারণে আগামী বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচে স্পেনের হয়ে মাঠে নামা হচ্ছে না বার্সেলোনা… ৩ দিন আগে পাকিস্তানের হয়ে অভিষেকেই নতুন রেকর্ড গড়লেন আরিফ পাকিস্তানের হয়ে অভিষেকেই নতুন রেকর্ড গড়লেন আরিফরাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছে পাকিস্তানের তাইয়্যাব আরিফের। অভিষেকেই গড়ে ফেলেছেন নতুন এক রেকর্ড। পাকিস্তানের হয়ে… ৩ দিন আগে মেসি দলে থাকুন, চায় আর্জেন্টিনার বড় অংশ মেসি দলে থাকুন, চায় আর্জেন্টিনার বড় অংশঅদ্ভুত এক পরিস্থিতিতে পড়েছেন লিওনেল মেসির সদ্য সাবেক আর্জেন্টিনা সতীর্থরা। জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে, অথচ সেখানে নেই মেসি। তাঁর আসার… ৩ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

দ্বিতীয় বিয়ে ও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা

১৩ নভেম্বর ২০২৬, ১১:১৭ এএম · খেলাধুলা

ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলতে পছন্দ করেন না ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা। তবে সম্প্রতি নিজের ডেটিং লাইফ ও বর্তমান সম্পর্কের অবস্থা নিয়ে মুখ খুলেছেন তিনি। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন কি না, সে বিষয়ে তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে।

ফটোকার্ড

দ্বিতীয় বিয়ে ও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা

দ্বিতীয় বিয়ে ও প্রেমের গুঞ্জন নিয়ে
মুখ খুললেন সানিয়া মির্জা

দ্বিতীয় বিয়ে ও প্রেমের গুঞ্জন নিয়ে
মুখ খুললেন সানিয়া মির্জা

শিরোনাম